300X70
বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রধানমন্ত্রী ১১ হাজার সাংবাদিককে ৩৪ কোটি ৮১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২, ২০২৩ ২:০২ পূর্বাহ্ণ

অপ-সাংবাদিকতা বন্ধ করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে

ফেনী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ১১ হাজার সাংবাদিকদেকে ৩৪ কোটি ৮১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, ফেনীসহ সারাদেশে সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা বন্ধ করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অপ-সাংবাদিকতা বন্ধ করতে প্রশাসনিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গকে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মঙ্গলবার ফেনী সাংবাদিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্যে এ আহ্বান জানান। ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদারের সভাপতিত্বে ফেনী শহরের বেষ্ট ইন চাইনিজ রেস্টুরেন্টের কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন সাংবাদিকদের কাছে যায়। সাংবাদিকেরা অন্যাযের বিরুদ্ধে কথা বলে। যাদের গলার স্বর কম তাদের পাশে সাংবাদিকরা দাঁড়ায়। সমাজে অনেক কুমির আছে। কুমিরের সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে। সুধী সমাজ হচ্ছে আমাদের আশ্রয়ের জায়গা। সাংবাদিকতার নামে অপসংবাদিকতা বন্ধ করতে হবে। আমরা অপ-সাংবাদিকতা মুক্ত করতে চাই। যে ভালো সাংবাদিকতা করে তাকে উৎসাহিত করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল আরো বলেন,পত্রিকার ডিক্লারেশন আছে কিন্তু সেটিতে নিউজ না করে টাকা পয়সার চিন্তা করলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা অপ সাংবাদিকতা করে তাদের প্রতিহত করার জন্য সকল স্তরের জনপ্রতিনিধি, প্রশাসন ও সুধী সমাজের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরাপত্তা চায়, সম্মান চায়, অধিকার চায়। বাংলাদেশে সাংবাদিকতা করতে হলে বঙ্গবন্ধুকে মেনে নিয়েই করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকবে তাদের বিরুদ্ধে লড়াই আছে। এ ক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন সবসময় সচেষ্ট থাকবে। তবে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, মুক্ত গণমাধ্যম এখনও প্রতিষ্ঠিত হয়নি। এখনও রাজনৈতিক, প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের বাধার সম্মুখীন হতে হয়। এখনকার পরিস্থিতিতে বালু উত্তোলনকারীরাও সাংবাদিকদের উপর হামলা করে।

সভাপতি ওমর ফারুক আরো বলেন, কিছু সাংবাদিক অপ-সাংবাদিকতায় জড়িয়ে সাধারণ মানুষকে হেনস্তা করে৷ বেতন ভাতা না দিলে চাঁদাবাজি করবে সাংবাদিকরা। অপ-সাংবাদিকতা বন্ধ করতে পত্রিকা ডিক্লারেশন এর ক্ষেত্রে প্রশাসনকে সচেষ্ট থেকে যাচাই বাছাই করে ডিক্লারেশন দেয়ার আহবান জানান তিনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল বলেন, আন্ডারগ্রাউন্ডে যেসব পত্রিকা আছে তা যদি প্রতিহত না করেন তাহলে প্রকৃত সংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হবে। কেউ যদি কল্যাণ তহবিলের চেক নিয়ে চাঁদাবাজি করে তাহলে আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ১১ হাজার সাংবাদিকদেকে ৩৪ কোটি ৮১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, ভারপ্রাপ্ত মহাসচিব অমিত রায়, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূইয়া রানা, বিএমএ ফেনী শাখার সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

কোষাধ্যক্ষ সৈয়দ মনিরেরর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, ডিবিসি নিউজ এর ফেনী জেলা মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও ফেনী সাংবাদিক ইউনিয়নে সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন। সুধী সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সুধী সমাবেশে ১৭ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক তুলে দেন অতিথিরা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসীরাই বাঙালি সংস্কৃতির প্রতিপক্ষ

Mostbet India Login: Official Website & Online Casin

Mostbet India Login: Official Website & Online Casin

এমটিবির সিলেট অঞ্চলের বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণ

ব্যাংকিং সুবিধার বাইরে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তিতে ব্র্যাক ব্যাংকের ট্যালি লোন ‘দ্রুতি’

বেতন-বোনাস পরিশোধ না করলে সংবাদ মাধ্যমকে কালো তালিকাভুক্ত করতে হবে : ডিইউজে 

শাস্তি হচ্ছে পরীক্ষার খাতায় লেখা আমার মন ভালো নেই সেই ছাত্রীর

প্রবীণদের কল্যাণে তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবেঃ রাষ্ট্রপতি

চাকরিজীবী কল্যাণ সংস্থা গাইবান্ধায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধার কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ায় ক্ষোভ-অসন্তোষ

‘চাকরিজীবীদের ঈদুল ফিতরের ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে’