300X70
বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘প্রাণবন্ত শ্রেণিকক্ষ গড়ে তোলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলামের লক্ষ্য’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৫, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : দক্ষতাভিত্তিক, কর্মমুখি এবং বিশ্বের উন্নত দেশের সঙ্গে মিল রেখে কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে দুইদিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার সায়েন্স ল্যাবে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শেষ দিনে টেকনিক্যাল সেশন হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার। কর্মশালার টেকনিক্যাল সেশনে দেশি-বিদেশি বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন।

প্রাণবন্ত শ্রেণিকক্ষ গড়ে তোলাই নতুন কারিকুলামের লক্ষ্য জানিয়ে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কারিকুলাম পরিমার্জনে গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন। দেশে বিভিন্ন প্রান্তে গিয়ে তারা বিশেষজ্ঞ মতামত গ্রহণে কাজ করেছেন।

তবে জাতীয় পর্যায়ে দুইদিনের এই আলোচনার সারকথা ধরে আমরা সামনে এগোতে চাই। এ কর্মশালায় অত্যন্ত সমৃদ্ধ আলোচনা হয়েছে বলে আমার বিশ্বাস। এতে বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা এবং করণীয় সবকিছুই উঠে এসেছে।

দেশি-বিদেশি বিশেষজ্ঞবৃন্দের পরামর্শই আমাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় দুর্বলতা রয়েছে সেগুলোকে অতিক্রম করে সঠিক জায়গায় আনার মধ্য দিয়ে মূলত জাতীয় উন্নয়ন নিশ্চিত করার একটি পথে আমরা এগোচ্ছি।

আমরা বিশ্বাস করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম অব্যাহত রাখার মধ্য দিয়ে ৩৫ লক্ষ শিক্ষার্থীকে গড়ে তোলার যে দৃঢ় প্রকল্পে আছি- এর মধ্যে মূলত দেশ গড়ার একটি অভিপ্রায় আমাদের আছে।’

বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘শিক্ষকতা পেশার শ্রেষ্ঠত্ব, অনিন্দ সৌন্দর্য আপনারা সবাই জানেন। শিক্ষকতা চাকরি নয়, এটি একটি মহত্ত্ব, আদর্শ, একটি পবিত্রতম কাজ। সকল ধর্মের সেরা চিন্তার শুভ দিকটি উন্মোচিত করে এই পেশা।

আামি মনে করি, আপনারা যারা এই পেশায় আছেন তাদের গৌরব করার অনেক কিছুই আছে। ১৯৭১ সালে যে মহান শিক্ষকবৃন্দ শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যেসব শিক্ষকরা ক্লাশ রুমে নিবেদিতপ্রাণ হয়ে পাঠদান করছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’

দুইদিনব্যাপী এ কর্মশালায় ৩৭টি বিষয়ে দেশি-বিদেশি প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এবং মূল্যবান মতামত প্রদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ধীমান কুমার চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনোয়ার হোসেনসহ ভারত ও বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকগণ।

বিদেশি গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন ভাষাবিজ্ঞানী ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড-এর সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর পবিত্র সরকার, কলকাতার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মনিমালা দাস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর অশোক রঞ্জন ঠাকুর, কলকাতার পোর্ট ট্রাস্টের সাবেক সচিব সত্যব্রত দাস, কলকাতার জেআইএস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সৌবিক চ্যাটার্জি, জেআইএস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ড. ধর্মপাল সিং, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সমন্বয়ক অর্পিতা কাঞ্জিলাল, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অরুণিমা ধর, ডা: দুলাল বসু, ডা: শিবাজী বসু, সর্দার সিমারপ্রীত সিং, ড. জয়দেব ভট্টাচার্য প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতার কারণে ভূমি সেবা বিঘ্নিত হচ্ছে : ভূমি উপদেষ্টা

ভূমিকম্পে কাঁপলো রাশিয়া, সুনামি সতর্কতা জারি

১০ম টিকা হিসেবে অনুমোদন পেল নোভাভ্যাক্স

এন ইউর শিক্ষার্থীসহ সকলকে করোনা টিকার তথ্য দেয়ার আহবান

ঝড়ে লণ্ডভণ্ড বিহার, নিহত ৩৩

পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হবে: মেয়র তাপস

বিশ্ব ক্যান্সার দিবস পালনে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র অন্যরকম আয়োজন

যথাযোগ্য মর্যাদায় নান্দাইলে জাতীয় শোক দিবস উদযাপন

সালমান খানের বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের তৃতীয় আউটলেট চট্টগ্রামে চালু

ঈদে পুরান ঢাকার বংশাল যেন এক টুকরো বিনোদন কেন্দ্র