300X70
বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দেশের সম্মান বৃদ্ধি করেছেন : মহাপরিচালক ব্রি. মোঃ মাইন উদ্দিন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের সম্মিলিত সাহায্যকারী দলের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল। তিনি এই বিরল সুযোগ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কতৃজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অধিদপ্তরের মহাপরিচালক জানান, গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক সরকার কর্তৃক আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর সানুগ্রহ নির্দেশনা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনার আলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ১২ সদস্যের এই উদ্ধারকারী দল তুরস্কে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা তুরস্কে গিয়েছিলেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপ (INSARAG)-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক গণমাধ্যমকর্মীদের জানান, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকর্মীদের সাথে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা যুথবদ্ধভাবে প্রথমে তুরস্কের আদিয়ামান শহরে এবং পরে হাতাই প্রদেশে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা করেন। এ সময় তারা ১ জন তরুণীকে জীবিত এবং ২৩ জনের মৃতদেহ উদ্ধার করেন। বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের কার্যক্রমে তুরস্কের সরকার খুবই সন্তুষ্ট। তাদের অনুরোধে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের উদ্ধারকাজের সময়সীমা বৃদ্ধি করা হয়। ১৫ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা থাকলেও সময় বৃদ্ধি করায় তারা গতকাল দেশে ফিরেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন জানান, উদ্ধারকারী দল প্রেরণ ছাড়াও আমরা তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উষ্ণ বস্ত্র পাঠিয়েছি। বাংলাদেশের তুরস্ক দূতাবাসের ডেপুটি চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ আয়েশা এসব উষ্ণ বস্ত্র রিসিভ করেছেন। সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশের উদ্ধারকারীদের উদ্ধারকার্যক্রমের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিও চিত্রে বাংলাদেশের উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিভিন্ন জনের মতামত তুলে ধরা হয়। সেসব মন্তব্যে বাংলাদেশের উদ্ধারকারী দল সম্পর্কে তুরস্কের সকল শ্রেণি-পেশার মানুষের কৃতজ্ঞতা ও প্রশংসা উঠে আসে। আন্তর্জাতিক অঙ্গনে যা বাংলাদেশের জন্য বড় অর্জন বলে মনে করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এছাড়া উদ্ধারকর্মীদের দলনেতাসহ ২ (দুই) জন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সবশেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যম থেকে আসা সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধিদপ্তরের মহাপরিচালক। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের পরিচালক (অপাঃ ও মেইনঃ) এবং উদ্ধারকারী দলের ১২ সদস্যসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঈদের অনুষ্ঠান জমবে এবার বিশ্বের এক নম্বর টেলিভিশনের সাথে!

গর্ভপাত নিষিদ্ধ করার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

কাল সারাদেশে একযোগে পালিত হবে বিশ্ব পর্যটন দিবস

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বাজার পরিস্থিতি তদারকিতে বিশেষ ট্রান্সফোর্স গঠন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বাজার পরিস্থিতি তদারকিতে বিশেষ ট্রান্সফোর্স গঠন

যে তিন কারণে জেন-জি দের জন্য ওয়্যারলেস চার্জিং গেম চেঞ্জার

বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ

দেবদেবীর রূপে নেচে-গেয়ে চরক পূজোর অর্থসংগ্রহ

মিহির ঘোষসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল-সমাবেশ

গাইবান্ধায় ওয়ালটন কম্পিউটার ডিলারশীপ শো-রুমের উদ্বোধন

খালেদা জিয়া ভ্যাকসিন নেয়া নাকে খত দেয়ার শালীন কাজ : নানক