300X70
বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১২, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/সংস্থার ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া মন্ত্রণালয় এবং দপ্তর/সংস্থার দাপ্তরিক ভবনসমূহে, প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ে ড্রপডাউন ব্যানার স্থাপন করা হবে এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে বিভাগীয় পর্যায়ে ১ লাখ টাকা, জেলা পর্যায়ে ৫০ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে ২৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। তাছাড়া প্রতি উপজেলা হতে ১০ জন করে অসচ্ছল সংস্কৃতিসেবীকে ২,৫০০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিটি উপজেলায় আরো অতিরিক্ত ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের রূপরেখা সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের নিকট প্রেরণ করা হয়েছে।

শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১। এ বিষয়ে www.moca.gov.bd ও www.shilpakala.gov.bd ওয়েবসাইট হতে বিস্তারিত জানা যাবে।

দিবসটি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলা একাডেমির সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ আগস্ট ২০২১ খ্রি. তারিখ বা সুবিধাজনক সময়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এছাড়া দিবসের অন্যান্য উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতার স্মরণে এবং দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, কবি নজরুল ইনস্টিটিউট, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, কপিরাইট অফিস এবং জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক অনলাইনে আলোচনা সভা ও সেমিনার আয়োজন; স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক অনলাইনভিত্তিক রচনা/প্রবন্ধ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন; বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক বঙ্গবন্ধু রচিত গ্রন্থসমূহের ওপর অনলাইনভিত্তিক পাঠ পর্যালোচনা/পাঠচক্র অনুষ্ঠান; বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট এবং আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল/ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনী; বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন নিয়ে ভার্চুয়াল প্রদর্শনী; বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট/ একাডেমি/কেন্দ্রসমূহ কর্তৃক অনলাইনে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন, প্রভৃতি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩

স্বাগতিক ওমানকে ২৬ রানে হারিয়ে আশা জিইয়ে রাখল বাংলাদেশ

প্রথম দিনেই করোনার টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যসহ বিশিষ্টজনরা

বিজয়ী-পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে যুবক নিহত

আইনশৃঙ্খলা ফেরানো ও আন্দোলনের দাবি বাস্তবায়নই প্রধান কাজ: আসিফ মাহমুদ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা

সরকারের পদক্ষেপের কারণেই সারাদেশে নদীভাঙন কমে এসেছে : এনামুল হক শামীম

মেঘনা নদীতে নৌকা ডুবিতে দুই জনের লাশ উদ্ধার, ৩ জন নিখোঁজ, ৭ জনকে জীবিত উদ্ধার

স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসাতে হবে: এলজিআরডি মন্ত্রী

আইসিএবি’র ২২তম সমাবর্তনে হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য মন্ত্রীর