300X70
বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মিডিয়া নেটওয়ার্কিং অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৫, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, পোলার আইসক্রীমের পষ্ঠৃ পোষকতায়, স্পেলবাউন্ড লিও বার্নেট-এর পরিচালনায় এবং সারাদেশের ১২৫ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ শিক্ষার্থীর সম্মিলিত অংশগ্রহণে আগামী ৯ই সেপ্টেম্বর হতে শুরু যাচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের এর ৩য় আসরের প্রতিযোগিতা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

বিগত আসরগুলোর ধারাবাহিকতায় এই আসরেও সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় মাধ্যমে আরো সাফল্যমন্ডিত করার প্রত্যাশা নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি বলেন, “আপনারাই হতে পারেন তরুণদের অনুপ্রেরণার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

আশা করছি আপনাদের সহোযগিতার মাধ্যমে আমরা তরুণদের উদ্বুদ্ধ করতে পারবো সমৃদ্ধ সোনার বাংলা গড়তে, এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয়। আর এই প্রত্যয়কে বাস্তব রূপ দিতে আমাদের সকলের সমন্বিত চেষ্টায় গড়ে তুলতে হবে সোনার বাংলার সোনার মানুষ।”

এছাড়া তরুণসমাজকে খেলাধুলার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইত্যাদি কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সমাজে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাশক্তির মত বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের অন্যতম উপায় হচ্ছে  ক্রীড়া।

এই সকল সমস্যা থেকে আমাদের তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য ক্রীড়ার বিকল্প নেই। তাছাড়া ক্রীড়াচর্চার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সৃষ্টিশীলতা ও প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করবে।”

উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিয়ে একটি ডিজিটাল ইন্ট্রিগ্রেটেড ওয়েবসাইট ও তৃতীয় আসরের ফিক্সচার উন্মুক্ত করা হয়। এই ডিজিটাল ইন্ট্রিগ্রেটেড ওয়েবসাইট খেলোয়াড় বাছাই করতে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে সাহায্য করবে বলে আশা করছে পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড লিও বার্নেট।

যার প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মেজবাহ উদ্দিন বলেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর মত প্ল্যাটফর্ম রয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা নিজেদেরকে বিকশিত করার সুযোগ পাবে এবং জাতির পিতার স্বপ্নের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য যে, স্পেলবাউন্ড লিও বার্নেট-এর প্রস্তাবনার আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও আয়োজনে ২০১৯ সালে প্রথমবারের মত সারাদেশের ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে মাসব্যপী দশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

 

প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ২০২০ সালের মার্চে সারাদেশের ১০৪টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে ১২টি ইভেন্টে প্রতিযোগিতার দ্বিতীয় আসরটি শুরু হয়। তবে বিশ্বব্যপী কোভিড মহামারীর কারণে ২য় আসরকে প্রথমে সাময়িক স্থগিত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে আয়োজক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২য় আসরটিকে বাতিল ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এর সচিব পরিমল সিংহ, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাজহারুল হক, দেশের অধিকাংশ ক্রীড়া সাংবাদিকসহ আরো অনেকে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে দরিদ্র অসহায় মানুষের পাশে “সহযোগীতার দেওয়াল” উদ্বোধন করলেন পুনাক

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাবিব-অপু প্যানেল জয়ী

বেপজা অর্থনৈতিক অঞ্চলে উচ্চমানের পোশাক কারখানা স্থাপনে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, আহত ৬

মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রয়োজন

৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকার মিরপুরে প্রিমিয়ার ব্যাংকের রূপনগর উপশাখার উদ্বোধন

থালাপতি বিজয়কে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের