300X70
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘বন্ধু’ ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর উন্নয়নে অসাধারণ কাজ করে যাচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৩০, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

এএইচএম সাইফুদ্দিন : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) সমাজের বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে অসাধারণ কাজ করে যাচ্ছে। যারই অংশ হিসাবে মানবিক এ সংগঠনটি ইউএস-এইডের অর্থায়নে ‘সমতা’ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে যেটির আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এ মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। সেজন্য বন্ধু’কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর গুলশানস্থ হোটেল আমারি’তে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ইউএসএইড এর অর্থায়নে সংগঠনটির সমতা/ ইক্যুয়ালিটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছার ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চাই। কিন্তু সমস্যা হলো তারা একত্রিত বা সংগঠিত হতে চায় না। এ বিষয়ে বন্ধু’র সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছাকে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জন্য একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, তাদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে বন্ধু চাইলে অর্থায়ন করতে পারে অথবা আমার ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়নের ব্যবস্থা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ইউএস-এইড মিশন বাংলাদেশ এর পরিচালক ক্যাথরিন ডি. স্টিভেন্স (Kathryn D. Stevens)। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও ইউএন-এইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ। সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ পপুলেশন কাউন্সিলের সাবেক কান্ট্রি ডিরেক্টর ও বন্ধু’র টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. ওবায়দুর রব।

শুভেচ্ছা বক্তৃতা করেন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শোভা সরকার ও মাহমুদা আক্তার মনীষা। ‘সমতা’ প্রজেক্ট সম্পর্কে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা করেন প্রজেক্টের টিম লিডার একেএম মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে লিঙ্গ বৈচিত্র্যময় কমিউনিটির নৃত্যদল ‘এসেন্স অব সোল’ মনোমুগ্ধকর ও হৃদয়গ্রাহী নৃত্য পরিবেশন করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

“সনি ব্রাভিয়া জে-সিরিজ এলইডি টিভি” বাজারে আনলো সনি- র‍্যাংগস

ফরিদপুরে মহান বিজয় দিবসে বাউবি’র শ্রদ্ধা নিবেদন

এক্সারসাইজ টাইগার লাইটনিং ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

এয়ার কন্ডিশনার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ‘Seminar on Natural Disaster: Bridging of Early Warning and Early Action Decision Making’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের চরাঞ্চলে কৃষি সম্ভাবনার উন্মোচন

চলচ্চিত্রকর্মীকে অর্থ সহায়তা দিলেন সালমান খান

যাত্রাবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার, লরি জব্দ

ঢাকা থেকে কক্সবাজারগামী বাস থেকে ২.১৯৫ কেজি হেরোইন জব্দ

শিশুদের নিরাপদ আবাসভূমি করতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রী