300X70
মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শাহজালালের ১ হাজার ৭০ মিটার আন্ডারপাসে যুক্ত হবে বিমানবন্দর, রেল, এমআরটি ও বিআরটি স্টেশন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২০, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

# প্রকল্পের কাজ শেষ হবে ২০২৫ সালের জুন মাসে
# ব্যয় হবে ১ হাজার ১৮৩ কোটি ৮২ লাখ টাকা
বিশেষ প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এক কিলোমিটার আন্ডারপাসে এক হবে বিমানবন্দরের টার্মিনাল, এয়ারপোর্ট রেলস্টেশন, এমআরটি স্টেশন ও বিআরটি স্টেশন।

এ সংক্রান্ত একটি প্রকল্প আজ মঙ্গলবার (২০ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে।

প্রকল্পটি অনুমোদনের পর বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

একনেক কার্যপত্রে দেখা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবিত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় তোলা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি ৮২ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নের প্রকল্পটি একনেকে অনুমোদনের পর চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৫ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।

একনেক কার্যপত্রে প্রকল্পের উদ্দেশ্যে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭০ মিটার পথচারী আন্ডারপাস নির্মাণ করা হবে।

এর মাধ্যমে হাজী ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এমআরটি স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল-১, ২ ও ৩ এর যাত্রী এবং সাধারণ পথচারীদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক পারাপার স্থাপন করা সম্ভব হবে।

প্রকল্পের কার্যক্রম হচ্ছে– ১ হাজার ৭০ মিটার টানেলের অবকাঠামো নির্মাণ; ১৫ হাজার ১৯৬ বর্গমিটার মাটি দৃঢ়করণের কাজ (শিট পাইল); ২ লাখ ৮৩ হাজার ঘনমিটার মাটির কাজ (খনন ও মাটি ভরাট); ২৫টি চলমান পথ (ট্রাভেলেটর); ২৮টি এক্সেলেটর; ১২ হাজার ৪০০ বর্গমিটার ইলেকট্রিফিকেশন; ৩২০ বর্গমিটার ইউটিলিটি হাব নির্মাণ; ১২ হাজার ৪০০ বর্গমিটার এইচভিএসি সিস্টেম (প্রাকৃতিক আলো বাতাসের নির্গমনের সুবিধাসহ) এবং ৯৭৯ মিটার ডাইভার্সন রাস্তা নির্মাণ করা।

সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) জানায়, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নিরাপদ সড়ক ব্যবস্থার বিষয়ে উল্লেখ রয়েছে।

এছাড়া, এসডিজি ৯-এ আঞ্চলিক ও আন্তঃসীমান্ত অবকাঠামোর নির্মাণসহ মানসম্মত, নির্ভরযোগ্য টেকসই ও অভিঘাত সহনশীল অবকাঠামো বিনির্মাণের বিষয়ে উল্লেখ রয়েছে (এসডিজি লক্ষ্যমাত্রা ৯.১)।

এ পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত প্রকল্পের আওতায় বর্ণিত আন্ডারপাসটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এসডিজির সঙ্গে সংগতিপূর্ণ।

পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার জানান, প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭০ মিটার পথচারী আন্ডারপাস নির্মাণের মাধ্যমে হাজী ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এমআরটি স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল-১, ২ ও ৩ এর যাত্রী এবং সাধারণ পথচারীদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক পারাপার প্রতিষ্ঠিত হবে।

প্রকল্পটির মোট ব্যয় ৫০ কোটি টাকার ঊর্ধ্বে (১১৮৩.৮২৯৪ কোটি টাকা) হওয়ায় জুন ২০২২ এ জারিকৃত ‘সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা’ এর অনুচ্ছেদ-৩.২.৩ অনুযায়ী প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদনযোগ্য।

প্রকল্পটি অনুমোদন হলে বিমানবন্দর এলাকায় বিমান, রেল ও বাসযাত্রী এবং সাধারণ জনগণের চলাচল গুরুত্বপূর্ণ হবে। এজন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইংরেজী ভাষায় লিখা নামফলকের স্থলে বাংলা ভাষায় নামফলক প্রতিস্থাপন করতে হবে

সকলের অংশগ্রহণে বৈশাখী মেলা একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে : শিল্পমন্ত্রী

প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারাল বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি

করোনায় মৃত্যু ১০৪, নতুন শনাক্ত ৮ ৩৬৪ জন

তামাক ক্ষতি ছাড়া জীবনে কোনো অবদান রাখেনা : স্থানীয় সরকার মন্ত্রী

সাবমেরিন ক্যাবলস কোম্পানির সক্ষমতা বৃদ্ধির তাগিদ উপদেষ্টা নাহিদ ইসলামের

টেকনাফে বিজিবির অভিযানে ২.১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

মুন্সিগঞ্জে বাংলাদেশের প্রথম সমৃদ্ধ স্তূপ কমপ্লেক্স আবিষ্কার

গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যার দ্রুত বিচার দাবিতে বাম জোটের বিক্ষোভ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় সচিবসহ ৩ জনের বিরুদ্ধে মামলা