300X70
মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বন্ধু দিবসে তপু ও রাফার সাথে গাইলো শত শিক্ষার্থী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বন্ধু দিবস উদযাপনে সঙ্গীতশিল্পী তপু ও রাফা এবং স্বনামধন্য ১২টি বিশ্ববিদ্যালয়ের একশো শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়ালভাবে কানেক্ট করে গ্রামীণফোন। ভিডিও’তে অংশগ্রহণকারীরা জনপ্রিয় বাংলা গান ‘বন্ধু’ একসাথে গেয়ে এই বৈশ্বিক মহামারিতে কাছের বন্ধুদের সাথে কানেক্টেড থাকতে পারার আনন্দ উদযাপন করেছেন।

প্রায় দুই বছর যাবৎ কোভিড-১৯ আমাদের বেশিরভাগ সামাজিক কার্যক্রমকে ব্যাহত করেছে, যা আমাদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই, করোনাভাইরাস ও এর প্রভাব মোকাবিলার গ্রামীণফোনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে চলমান বৈশ্বিক মহামারির সময় বন্ধুত্বের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে অংশগ্রহণমূলক এই ডিজিটাল আয়োজন করা হয়। বন্ধুত্বকে কেন্দ্র করে তৈরি বহুল প্রচলিত গান ‘বন্ধু’ পুনরায় কম্পোজ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, চুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি), খুলনা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র একশো শিক্ষার্থী একসাথে গানটি গায়। এই আয়োজনের পরিচালনায় ছিলেন বাংলাদেশের দুই স্বনামধন্য তরুণ আইকন- রাশেদ উদ্দিন আহমেদ তপু এবং রায়েফ আল হাসান রাফা।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাটানো দিনগুলো আমাদের জীবনের সবচেয়ে প্রাণবন্ত এবং স্মরণীয় সময়। আমরা সবসময় কানেক্টিভিটির মাধ্যমে মানুষের সম্পর্ক বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করি। তাই, একসাথে এই জনপ্রিয় গানটি গেয়ে তারুণ্যের আনন্দ উজ্জীবিত করার এই উদ্যোগটি ভার্চুয়ালভাবে পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে আমরা ভার্চুয়াল মাধ্যমে একসাথে আড্ডা দেয়ার মতো করে জনপ্রিয় গান ‘বন্ধু’ গেয়ে আবার ক্যাম্পাস জীবনে ফিরে যাওয়ার এবং সম্ভাবনার প্রত্যাশা তৈরি করতে চেয়েছি। আমরা আনন্দিত যে, শিক্ষার্থীরা এই বিষয়টির প্রশংসা করেছে এবং ইতিবাচক মনোভাবের সাথে অংশ নিয়েছে।”

দেশের অন্যতম শীর্ষস্থানীয় গায়ক এবং সঙ্গীত আয়োজক রাফাও এই আয়োজনের প্রশংসা করে বলেন, “এতো বিশাল সময় ধরে বাড়িতে থাকার ফলে অবসন্ন লাগতে পারে, যার ফলে মানসিক চাপ এবং বিষণ্নতা দেখা দিতে পারে। শিক্ষার্থীরা গতানুগতিকতার বাইরে এসে কিছু করার জন্য অত্যন্ত উৎফুল্ল ছিল, যা দেখে আমার বেশ ভালো লেগেছে এবং এর অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। আমি অত্যন্ত আনন্দিত এবং বর্তমান তরুণ প্রজন্ম কতোটা প্রতিভাবান তা দেখেও আমার ভালো লেগেছে।”

গানের সুরকার ও গীতিকার তপু বলেন, “গ্রামীণফোন এমন উদ্ভাবনী আইডিয়া বের করে খুবই অসাধারণ একটি কাজ করেছে। গানটি গাওয়ার মাধ্যমে আমি আবার পুরনো দিনে ফিরে গিয়েছি এবং যখন আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গানটি গাই তখন আমার আরও বেশি ভালো লাগে।” তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সঙ্গীত আয়োজনটি ১ আগস্ট গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়। গানটি দেখতে – https://youtu.be/gUQanUAWA0U

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাতাকান্দি-রায়পুর রাস্তায় চলাচলে ভোগান্তিতে পথচারী

সর্বোচ্চ সংখ্যক জাহাজ পরিচালনায় পুরস্কৃত হলেন ইন্টারপোর্ট শিপ এজেন্টের এমডি আহমেদরুহুল্লাহ

সারাবিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ৫৬ হাজার

KANS সাইন্টিফিক পুরস্কার ২০২১ ডাক পেয়েছে এলজিইডির প্রকৌশলী ড. রিপন হোড়

৮৮ শতাংশ মুনাফা কমেছে পেপার প্রসেসিংয়ের

কোরিয়ান ইপিজেড পরিদর্শন করলেন চিটাগাং চেম্বার নেতারা

সাংবাদিক মাহবুব মমতাজীর সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণে ডিআরইউ’র নিন্দা

ইউনিয়ন ব্যাংকের সাপাহার শাখা ও নজুমিয়া হাট শাখা শুভ উদ্বোধন

কাল খোলা থাকছে সব সরকারি অফিস

ওয়াকিল উদ্দিন ঢাকা-১১ আসনে নৌকার মাঝি