বাঙলা প্রতিদিন ডেস্ক : বরগুনার ধষর্ণের মিস পিটিশন মামলার আসামী হাফিজুর (৩০) কেরাণীগঞ্জে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
গত ১৯/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় অষ্টম শ্রেণীতে অধ্যনরত ভিকটিম (১৪) প্রাইভেট পড়তে যাওয়ার পথে আসামী মো: হাফিজুর রহমান বাবু (৩০)’সহ সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় ভিকটিম’কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ করে তুলে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরগুনাতে মিস পিটিশন মামলা নং- ১০৭/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)৩০ দায়ের করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার ২০/০৪/২০২৫ দুপুরে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন ভাড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক আসামী মো: হাফিজুর রহমান বাবু (৩০), পিতা- মো: আমির হোসেন, সাং- দেশান্তরকাঠী, থানা- বেতাগী, জেলা- বরগুনা’কে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে ভিকটিম (১৪)’কে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



































