300X70
মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, তদন্তের নির্দেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৩, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ

সংবাদদাতা, বরিশাল:  বরিশালের একটি আদালতে প্রতারণার মাধ্যমে বিয়ে ও ধর্ষণের অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক এক অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে নালিশি অভিযোগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা।

সোমবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগটি করেন তিনি।

বিচারক মো. ইয়ারব হোসেন অভিযোগটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির জানান, সাত দিনের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মামলা গ্রহণে শুনানি হবে।
অভিযোগে বিবাদী করা হয়েছে বরিশাল দশম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক এএসপি মাহমুদুল হাসান ফেরদৌসকে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বোরানাল গ্রামের মো. আব্দুল আউয়াল খন্দকারের ছেলে।

অভিযোগ করা নারীর আইনজীবী জানান, বাদী নারী ও বিবাদী পুলিশ কর্মকর্তা একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন। সেই সূত্রে তাদের পরিচয় ছিল। পরে বরিশাল অফিসার্স ক্লাবে তাদের দেখা হয়। পূর্বপরিচয়ের সুবাদে ক্লাবে তারা ব্যাডমিন্টন খেলতেন। একপর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তখন পুলিশ ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। তখন ওই নারী পুলিশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে তাদের মধ্যে আবারও সুসম্পর্ক হয়। বিষয়টি জানাজানি হলে ওই নারীর সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ৬ ফেব্রæয়ারি বরিশাল দশম আর্মড পুলিশ ব্যাটালিয়নের বাংলোয় শরিয়া অনুযায়ী ওই নারীর সঙ্গে বিয়ে হয় পুলিশ কর্মকর্তার। বিয়ের পর বিভিন্ন সরকারি/বেসরকারি অনুষ্ঠানে উভয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে অংশ নিতেন। গত মার্চে পুলিশে প্রথম স্ত্রী সন্তানসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বাংলোয় আসেন। তখন ওই নারী বিয়ের কাবিন করার জন্য চাপ দিলে বাংলোয় তাকে বেধড়ক মারধর করেন পুলিশ কর্মকর্তা। সুস্থ হয়ে দশম আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অভিযোগ দিতে গেলে কাবিন করতে রাজি হন ওই পুলিশ। ২৫ জুলাই গুলশানে এক বন্ধুর বাসায় কাবিন হয় তাদের। এরমধ্যে ফোনে কথা হলে পুলিশ ওই নারীকে বিয়ের কথা স্বপ্ন মনে করে ভুলে যেতে বলেন এবং তা অস্বীকার করেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে গুলি করে হত্যাসহ সহকর্মীদের মাধ্যমে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন। এরপর ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন পুলিশ কর্মকর্তা। ২০ নভেম্বর স্ত্রীর মর্যাদা চেয়ে ওই নারী আইনি নোটিশ পাঠান। কিন্তু জবাব না পেয়ে ২৭ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। তখন পুলিশ আদালতে মামলার পরামর্শ দেয়। সে অনুযায়ী ওই নারী আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান তার আইনজীবী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নতুন শ্রমবাজার সৃষ্টির জন্য কাজ করছে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৭ জন নিহত, নিখোঁজ ১৯

সংকটে মিয়ানমার সেনাবাহিনী-বিরোধীদের প্রস্তুতি কতদূর?

কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করতে করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

সৎ মায়ের নির্যাতনে বাড়ি ছেড়ে ধর্ষণের শিকার তরুণী

ঈদের শুভেচ্ছা জানালেন করিম বেনজেমা

বাংলা ভাষায় কথা বললেই মারধর করা হচ্ছে, হিন্দুদেরও হত্যা করছে

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ৪

প্রধানমন্ত্রীর এইবারের জাপান সফর থেকে বাংলাদেশ কি পেল?