300X70
সোমবার , ১৫ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ‘বর্ণমালা’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৫, ২০২৩ ৪:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :  ক্রেয়নম্যাগ আয়োজিত ক্যালিগ্রাফি এবং টাইপোগ্রাফি প্রদর্শনী ‘বর্ণমালা’ র শেষদিন ছিল আজ ১৩ মে৷ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের আনাগোনা৷ দুপুর ৩.৩০ এ শুরু হয় ‘বর্ণমালা’র সমাপনী আয়োজন।

বাংলাদেশের সকল ভাষাভাষী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১১ মে বৃহস্পতিবার ক্রেয়নম্যাগ আয়োজন করে এই লিপিচিত্র প্রদর্শনীর৷ আয়োজনের শেষদিনে যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং কবি ও সাহিত্যিক ভাষা সৈনিক অসীম সাহা।

সমাপনী অনুষ্ঠানের বক্তব্যের শুরুতে মুক্তিযোদ্ধা অ্যারোমা দত্ত বলেন, “বরাবরের মতো ক্রেয়নম্যাগ তার ভিন্নধর্মী পরিচয় বজায় রেখেছে৷ ইংরেজি, আরবি এসব ভাষা নিয়ে লিপিচিত্র অনেক হয়। বাংলা ভাষা, আদিবাসীদের ভাষা নিয়ে এরকম আয়োজন সত্যিই সময়োপযোগী।”

অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারন দর্শনার্থী ছাড়াও প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের অনেকেই। প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছেন৷ অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অরূপ বাউল, জান্নাতুল ফেরদৌস, শুভ্র ধর, আব্দুল বাতেন সরকার, মনোয়ার হোসেন শাহ, মো: মোরসালিন বিন কাশেম, ওবাইদুল্লাহ ওমর, উপল রায় চৌধুরী, মেহনাজ তাবাসসুম সহ আরও অনেকে। আয়োজনের শেষাংশে তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।

এই আয়োজনে সাসটেনেবল ফ্যাশন এক্টিভিস্ট, শিল্পী ফায়জা আহমেদ অংশ নিয়েছেন  তার শিল্প সম্ভার নিয়ে৷ মুক্তিযুদ্ধ জাদুঘরে হল গ্যালারি ৬ এর এক অংশ জুড়ে সাজানো রয়েছে তার শাড়ির সম্ভার। সেইসব শাড়িতে রয়েছে নানা রঙের, নানা বর্ণের ক্যালিগ্রাফি৷

সনদপত্র হাতে পেয়ে নিজের অভিব্যক্তি জানিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, “এরকম কোন প্রদর্শনীতে এই প্রথম আমার কাজের মাধ্যমে অংশ নিয়েছি৷ খুবই ভালো লাগছে আমার৷  ‘বর্ণমালা’র মতো আমাদের ভাষাকে নিয়ে এরকম ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফির আয়োজন আরও হওয়া উচিত৷”

ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, “গত বছর থেকে আমরা ক্যালিগ্রাফির প্রদর্শনী শুরু করি৷ এবছর বাংলা ভাষা ছাড়াও আমরা বাংলাদেশের সব ভাষার প্রতি দৃষ্টি দিয়েছি৷ এই আয়োজনের উদ্দেশ্য হলো আমাদের বর্ণমালার সংরক্ষন করা।

ক্রেয়নম্যাগ বরাবরই চেয়েছে আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্যকে ধারন করতে এবং আমাদের কাজের মধ্যে দিয়ে তার পরিস্ফুটন ঘটাতে৷ গত বইমেলাতে বাংলা ভাষাতে আমাদের প্রথম বই ‘অসময়ের ডাক’ প্রকাশিত হয়েছে৷ এবারের প্রদর্শনী থেকে নির্বাচিত শিল্পকর্মগুলোকে নিয়েও পরবর্তীতে কফি টেবিল বুক বের করবো আমরা।”  পরবর্তীতে বর্ণমালার আয়োজন আরো বড় পরিসরে হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

১১ তারিখ বর্ণমালার উদ্বোধনী অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা-হিত্যিক, লেখক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এম জে এফ, ইউ এন ডি পি এর প্রোজেক্ট ম্যানেজার রেবেকা সুলতানা এবং বাংলা একাডেমির আজীবন সদস্য কবি গুলশান-ই-ইয়াসমীন।

উদ্বোধনী বক্তব্যে সালমা আদিল বলেন, “বাংলা ভাষার প্রচার ও প্রসারে ক্রেয়নম্যাগ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে৷ বর্ণমালা প্রদর্শনীটি সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ আমি আশাকরি এই উদ্যোগের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা নিয়ে আরও বেশি সচেতন হবে।”

ব্যাকপেজ পি আর –র পি আর সহযোগিতায় ক্রেয়নম্যাগ আয়োজিত এই প্রদর্শনীতে নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউ এন ডি পি এবং প্রচার সহায়তায় রয়েছে ভলেন্টিয়ার অপরচুনিটিজ।

২০২০ সালে শুরু হওয়া ক্রেয়নম্যাগ একটি সামাজিক সংগঠন। সমাজের চলমান রীতি রেওয়াজ, অসমতা এবং এক পাক্ষিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কাজ করে প্রতিষ্ঠানটি। একই সাথে কাজ করে নিজেদের সংস্কৃতির বিকাশে৷ ইতিপূর্বে ক্রেয়নম্যাগ আয়োজিত অন্যতম ক্যাম্পেইনগুলোর মধ্যে রয়েছে, অসময়ের ডাক, নীরবতার পাপচক্র, ঋতুর সাথে হোক সন্ধি, নিউ নর্মাল থ্রু মাই আইজ ইত্যাদি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করবে সরকার

ইউনিয়ন ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গমাতার ত্যাগের মহিমাকে কেউ ন্পর্শ করতে পারবে না : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আগামীকাল বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

নায়কের আইন ভঙ্গের জরিমানা দিলেন এক ভক্ত

বিকাশ পেমেন্টে পিকাবুতে স্যামসাং স্মার্টফোনে ৫শ’ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

বিপুলপরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আওয়ামী লীগ নেতা আটক

তৈরী পোশাক শিল্পে যৌন হয়রানি প্রতিরোধে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশর সেমিনার অনুষ্ঠিত

আন্দোলনকারীদের পড়ালেখায় ফিরে যেতে অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করবো