300X70
মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৪, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

জালালাবাদ গ্যাস ও লাফার্জহোলসিমের মধ্যে গ্যাস সরবরাহ চুক্তি

বাঙলা প্রতিদিন ডেস্ক : জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র মধ্যে আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে দুইটি গ্যাস বিক্রয় চুক্তি (একটি শিল্প শ্রেণিতে এবং অপরটি ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী জালালাবাদ গ্যাস লাফার্জ হোলসিম-কে আগামী দশ বছরে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে, যা ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের কোম্পানি সচিব জিতেন্দ্র কুমার দাস নিজ নিজ কোম্পানির পক্ষে উভয় চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানিও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অভ্‌ ডেলিগেশন মাইকেল মিলার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচোয়া দ্য চিনছেক্র, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান এবং জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক-সহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিডা, পেট্রোবাংলা, জেজিটিডিএসএল ও লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা উভয় পক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, এই চুক্তি  বাংলাদেশের জ্বালানি খাত একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। জ্বালানি খাতে ভরতুকি অনেক বেশি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক মূল্য নির্ধারণ করা প্রয়োজন, অন্যথায় কোনো চুক্তি অনুমোদিত হবে না।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, এই চুক্তিতে দু’টি নতুন বিষয় সংযুক্ত হয়েছে: নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এবং বার্কের (BARC) অধীনে আনা হয়েছে, ফলে বার্কের মাধ্যমে মূল্য হ্রাস-বৃদ্ধি হবে। ইরান-ইসরাইল যুদ্ধের ফলে তেল-গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, এটি যুদ্ধের স্থায়িত্বের ওপর নির্ভর করবে, তবে স্বল্প সময়ের মধ্যে দাম বাড়ানো হবে না। তিনি বলেন, শর্ট টার্মের জন্য ব্যবস্থা আছে, জ্বালানি তেলের জন্য ছয় মাসের চুক্তি আছে এবং এলএনজি’র জন্য দীর্ঘমেয়াদী চুক্তি আছে। তিনি আরো যোগ করেন, সরকার মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে তেল-গ্যাস সংগ্রহ করে, তাই যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে স্বল্প সময়ের জন্য তেল-গ্যাসের দাম বৃদ্ধির কথা চিন্তা করছে না।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিশ্বব্যাপী FDI (Foreign Direct Investment) কমে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, FDI বৃদ্ধি করতে হলে বিদ্যমান কোম্পানিগুলো থেকে বেশি পরিমাণে নতুন বিনিয়োগ আসা উচিত এবং নতুন বিনিয়োগ আকর্ষণে চেষ্টা করতে হবে। লাফার্জহোলসিমের সাথে প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এই চুক্তি বাংলাদেশে শিল্পের জন্য একটি স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী বলেও উল্লেখ করেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে লাফার্জহোলসিম এই খাতে আরো বেশি অবদান রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে। স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের পরোক্ষ বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, স্পেন গত দুই দশক ধরে বাংলাদেশের সাথে কাজ করছে এবং বাংলাদেশ স্পেনের জন্য চতুর্থ বৃহত্তম রপ্তানি গন্তব্য। লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী বাংলাদেশে আরো বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র ২য় ব্যাচের নিবন্ধন শুরু

গোবিন্দগঞ্জে শিহিগাঁও যুব উন্নয়ন ক্লাবের উদ্দ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আগে আন্দোলন ছিলো ডাল-ভাতের জন্য, এখন দাবি মাছ-মাংসের দাম কমানোর : রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী

নতুন হ্যান্ডসেট এ৬০ নিয়ে এসেছে অপো

ভারত আমাদের ঐতিহাসিক বন্ধু, দুদেশের মধ্যে রয়েছে আস্থার সম্পর্ক : মন্ত্রী তাজুল ইসলাম

খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে খসড়া প্রবিধানমালা মতামতের জন্য উন্মুক্তকরণ ও মতবিনিময় সভা

গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে এ এসআইয়ের আত্মহত্যা

অর্থনীতি ধ্বংস করছে সোনা চোরাচালান

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

আলী যাকের গবেষণা অনুদান পাচ্ছে ঢাবির থিয়েটার শিক্ষার্থীরা