300X70
বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ সম্প্রচারের স্বত্ব পেয়েছে টি স্পোর্টস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৮, ২০২২ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ ফিফা বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন টি স্পোর্টস। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টি স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান জানান, ‘দেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে শুরু থেকেই আমরা ক্রীড়া বিশ্বের সব আলোচিত ইভেন্ট সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়ে আসছি। ফিফা বিশ্বকাপ হলো ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। ফুটবল ও ফিফা বিশ্বকাপের প্রতি এদেশের মানুষের আবেগ বরাবরই আলাদা। সে কারণে ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের স্বত্ব পেতে আমরা আলোচনা চালিয়ে গেছি। ফিফার প্রতি আমরা কৃতজ্ঞ তাঁরা টি স্পোর্টসকে বিশ্বকাপ সম্প্রচারের সহযাত্রী হিসেবে বেছে নিয়েছে।‘

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে ফিফা বিশ্বকাপের ২২-তম আসর। এশিয়ার কোনো দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় এবারকার বিশ্বকাপের খেলার টাইমিংগুলো হয়েছে দারুণ। গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০ টা ও রাত ১টায়।

ফিফা বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের পাশাপাশি বিশ্বকাপ কেন্দ্রিক টিভি শো গুলোতে বৈচিত্র্য আনবে টি স্পোর্টস। চমক হিসেবে যাতে যোগ দেবেন ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের হয়ে ফুটবল বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলাররা।

এ প্রসঙ্গে টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। কিন্তু, আমাদের ভাবনা এবার একেবারেই আলাদা। ইন্টারন্যাশনাল বিভিন্ন স্পোর্টস চ্যানেলের সঙ্গে পাল্লা দেয়ার মতো অনুষ্ঠান নির্মাণ করতে চাই আমরা। সেভাবেই সব পরিকল্পনা হয়েছে। আশা করি, টি স্পোর্টসের দর্শকরা গর্ব করার মতো অনুষ্ঠান পাবে।‘

এদিকে, মূল ‘ফ্ল্যাগ শিপ’ শো’র পাশাপাশি সেলিব্রিটি, ফুটবল ফ্যান ও টি স্পোর্টসের দর্শকদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করবে টি স্পোর্টস। বিশ্বকাপের তরতাজা সব খবর নিয়ে সাজানো হবে ওয়ার্ল্ড কাপ বুলেটিন, বিশ্বকাপ হোস্ট কাতার থেকে সার্বক্ষনিক যুক্ত থেকে ম্যাচগুলোর প্রিভিউ আর ম্যাচের বিশ্লেষন করবেন টি স্পোর্টসের ফুটবল বিটের কর্মীরা। সেজন্য সেখানে পাঠানো হবে পূর্ণাঙ্গ প্রডাকশন টিম।

পাশাপাশি সারা বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা এক সূতোয় গাঁথার সর্বাত্নক চেষ্টা চালাবে টি স্পোর্টস। এ প্রসঙ্গে ইশতিয়াক সাদেক বলেন- ‘বিশ্বকাপ তো আমার দৃষ্টিতে পুরো পৃথিবীর জন্যই ফেস্টিভ্যাল। গোটা দুনিয়ার মানুষ সব ধরনের বৈষম্য ভুলে বিশ্বকাপের প্রতিটি মুহুর্ত উদযাপন করে। টি স্পোর্টসের পর্দায় সম্ভাব্য সবকিছু আমরা তুলে ধরতে চাই। সেজন্য গত কয়েক মাস ধরেই আমরা পরিকল্পনা করছি। আশা করি দারুণ কিছু হবে।‘

বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল হিসেবে জন্মলগ্ন থেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন ইভেন্ট সম্প্রচার করে আসছে। ২০২২ ফিফা বিশ্বকাপ টি স্পোর্টসের সাফল্যের ডানায় যোগ করবে নতুন পালক। বাংলাদেশ-নেপাল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি সিরিজ দিয়ে ২০২০ সালের নভেম্বরে পথচলা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সর্বকনিষ্ঠ সদস্য টি স্পোর্টস।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাগুরায় নির্বাচনী সংঘাতে নিহত ৪

রূপগঞ্জে বাড়ছে মৃত্যুর মিছিল, নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে

দেশের মোবাইলফোন বাজারে নতুন ব্র্র্যান্ড মার্সেল

সাকিব-লিটনে ভর করে বড় সংগ্রহ বাংলাদেশের

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করল ফিফা

মহেশপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মানিকছড়িতে ঐতিহ্যবাহী বলি খেলায় হ্যাট্রিক করলেন চিংহ্লাপ্রুরু মারমা

রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

৬ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু