300X70
বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২ পেলো ২০ মিডিয়া প্রতিষ্ঠান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের ডিজিটাল মিডিয়াগুলোর উদ্ভাবনী চিন্তা ও চর্চা সবার সামনে তুলে ধরতে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২’। এ আয়োজনের আউটরিচ পার্টনার হিসেবে ছিলো বাংলাদেশ ব্র্যান্ড প্র্যাকটিশনার, স্ট্র্যাটেজিক পার্টনার ছিলো এসবিকে ফাউন্ডেশন, ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো রিবুট এবং আইডিয়েশন পার্টনার ছিলো ডিমাডিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এছাড়াও, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অতিথি ও গণমাধ্যম কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী খৈয়াম সানু সন্ধি।

অনুষ্ঠান চলাকালে, দেশের মিডিয়া খাতের বিভিন্ন শাখা থেকে ২০ সেরা পারফর্মারকে বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়। বিজয়ীরা হচ্ছে: ইনোভেটিভ প্রিন্ট লেআউট ক্যাটাগরিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইনোভেটিভ স্পেশাল সাপ্লিমেন্ট ক্যাটাগরিতে ঢাকা ট্রিবিউন, বেস্ট বিজনেস ম্যাগাজিন ক্যাটাগরিতে আইস বিজনেস টাইমস, বেস্ট লাইফস্টাইল ম্যাগাজিন ক্যাটাগরিতে আইস টুডে, বেস্ট ইউজ অব ইনফোগ্রাফ ক্যাটাগরিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বেস্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে দৈনিক সমকাল, বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে দীপ্ত টিভি, বেস্ট ডিজিটাল ডাইভার্সিফিকেশন প্রজেক্ট ক্যাটাগরিতে চরকি, বেস্ট কো-ব্র্যান্ডেড অনলাইন প্রজেক্টে দৈনিক যুগান্তর, মোস্ট ইনোভেটিভ ডিজিটাল রিপোর্টে সময় টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম ফর ওমেন ক্যাটাগরিতে ডিবিসি নিউজ, বেস্ট টিভি প্রোগ্রাম (কিডস) ক্যাটাগরিতে দুরন্ত টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম (এন্টারটেইনমেন্ট) ক্যাটাগরিতে যমুনা টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম (লাইফস্টাইল) ক্যাটাগরিতে এটিএন বাংলা, বেস্ট টিভি প্রোগ্রাম (স্পোর্টস) ক্যাটাগরিতে একাত্তর মিডিয়া লিমিটেড, বেস্ট কান্ট্রি ব্র্যান্ডিং প্রোগ্রাম ক্যাটাগরিতে ইনডিপেন্ডেন্ট টিভি এবং স্পেশাল রিকগনিশন ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), চ্যানেল আই, ইত্তেফাক ও ডেইলি স্টার।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেন, “বাংলাদেশ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই রূপান্তরে সহায়ক ভূমিকা পালন করছে দারাজ। সামনের দিনগুলোতে কাজের মাধ্যমে দেশকে স্মার্ট রূপান্তরের দিকে এগিয়ে নেয়ার অমিত সম্ভাবনা রয়েছে দারাজের মধ্যে। বর্তমানে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছে দারাজের মতো প্রতিষ্ঠান, বাংলাদেশের মিডিয়া ও দেশের সকল শ্রেণিপেশার মানুষ। এ ধরণের আয়োজনের মাধ্যমে দেশের মিডিয়ার উন্নয়নকে উপস্থাপন করায় দারাজকে ধন্যবাদ।”

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দেশে ই-কমার্স খাতের পরিবর্তনে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। আমরা সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং মিডিয়া হাউস সহ অন্যান্য অংশীজনদের প্রতি কৃতজ্ঞ। সবাই আমাদের নিরলস সহায়তা করেছেন। পাশাপাশি, বাংলাদেশের মিডিয়ার অবদান এবং তাদের উদ্ভাবনী ভাবনা ও কৌশল সবার সামনে তুলে ধরতে আজকের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

জবি সাদা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণিতপ্রেমীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে ইউসিবি ম্যাথ অলিম্পিয়াড ২০২৪

আঁশফল বা কাঠলিচু সহজ চাষ প্রদ্ধতি

বিএএফ শাহীন কলেজ ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার ষ্ট্যাম্প বানিয়েছে : জিএম কাদের

THE 46TH INDO-PACIFIC ARMIES MANAGEMENT SEMINAR-2022 COMMENCES ON 12TH SEPTEMBER 2022 AT DHAKA

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় ৫ দিনব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ শুরু হচ্ছে

দেশে নতুন ভিটামিন ই পণ্য নিয়ে এলো দ্য বডি শপ