300X70
মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাভাষী শ্রোতাদের জন্য কোকা-কোলা বাংলাদেশ নিয়ে এলো ‘কোক স্টুডিও বাংলা’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৮, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : বিশ্বব্যাপী সমাদৃত সঙ্গীতায়োজন ‘কোক স্টুডিও’-র বাংলা সংস্করণ ‘কোক স্টুডিও বাংলা’- নিয়ে এলো কোকা-কোলা বাংলাদেশ। “কোক স্টুডিও বাংলা” ঐতিহ্যবাহী বাংলা গানের জাদুকরী রূপ ভিন্ন আঙ্গিকে তুলে ধরবে। বিভিন্ন ঘরানার শিল্পীদের একত্রিত করে এই আয়োজন অসাধারণ সব গান উপহার দেবে।

এর মাধ্যমে সারা দেশের সঙ্গীতপ্রেমীরা কোক স্টুডিও-র সিগনেচার ফিউশনধর্মী গান উপভোগের সুযোগ পাবেন। সঙ্গীতের মাধ্যমে সংস্কৃতি ও মানুষের মধ্যে সংযোগের কাজ করছে কোক স্টুডিও।

সম্প্রতি র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই প্ল্যাটফর্মের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও সঙ্গীতাঙ্গনের বিখ্যাত শিল্পীরা, সরকারের প্রতিনিধি, কোকা-কোলা ভক্তরা এবং ‘কোক স্টুডিও বাংলা’-র শিল্পী ও কলাকুশলীরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে কোক স্টুডিও বাংলা প্রথম সিজনের থিম সং ‘একলা চলো রে’ প্রকাশ করা হয়। এই পরিবেশনায় অংশ নিয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় এবং শেখ ইশতিয়াক।

কোকা-কোলা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এবং স্পটিফাই-এর মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা এই ফিউশনধর্মী প্ল্যাটফর্মের গানগুলো উপভোগ করতে পারবেন।

জনপ্রিয় কিছু গান নিয়ে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ১। এই সিজনের শিল্পীদের তালিকায় আছেন মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজান সহ এক ঝাঁক তারকা। আরও আছেন সঙ্গীত জগতের প্রতিশ্রুতিশীল কিছু মুখ। দর্শকদের চমৎকার সব গান উপহার দেওয়ার জন্য সঙ্গীত প্রযোজক হিসেবে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

কোক স্টুডিও বাংলা-র শুভ সুচনা উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, “আমরা একটি সংস্কৃতি ও সঙ্গীতপ্রেমী জাতি। ’৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত গান আমাদের জাতীয় জীবনের প্রধান মাইলফলক ও ঐতিহাসিক আন্দোলনগুলোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে পৃথিবীর বাংলাভাষী মানুষের জন্য ‘কোক স্টুডিও বাংলা’-এর সূচনা নিয়ে আসা, কোকা-কোলা বাংলাদেশের একটি চমৎকার উদ্যোগ বলে আমি মনে করি।”

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কোক স্টুডিও বাংলা-র প্রথম সিজনের প্রথম পর্ব প্রচারিত হবে। প্রথম সিজনে মোট ১০টি গান থাকবে। এর পাশাপাশি বিভিন্ন উৎসব উদযাপন উপলক্ষে প্রকাশ করা হবে আরও কয়েকটি গান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিনোদন জগৎ সহ দেশের প্রতিটি খাতেই এখন ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান। আমাদের দর্শকরা এখন অনলাইনে কন্টেন্ট দেখছেন এবং তাতে সাড়া দিচ্ছেন-ডিজিটাল প্ল্যাটফর্মে ‘কোক স্টুডিও বাংলা’-র যাত্রার সূচনা তারই সাক্ষ্য দেয়।”

‘কোক স্টুডিও বাংলা’-র প্রথম সিজনে বাংলাদেশের সঙ্গীত জগতের সেরা কিছু সৃষ্টিকে তুলে ধরা হবে। সিজনটির ১০টি গান দেশের সঙ্গীতের সম্বৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করবে। এর মধ্যে আছে দেশীয় এবং পার্বত্য অঞ্চলে প্রচলিত গান সহ আরো অনেক কিছু। সঙ্গীতের এই বিশেষ ফিউশনে শ্রোতারা মুগ্ধ হবেন বলে আশা করা যাচ্ছে।

কোক স্টুডিও বাংলা-র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, “কোক স্টুডিও সাংস্কৃতিক ফিউশনের প্রতীক। এই প্ল্যাটফর্মে সঙ্গীত প্রযোজক হিসেবে যোগ দিতে পারাটা আমার জন্য খুব গর্বের বিষয়। দর্শকরা ‘কোক স্টুডিও বাংলা’-র অনন্য সৃষ্টিগুলো উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি।”

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, “বাংলাদেশের মানুষদের জন্য জাদুকরী ও চমৎকার মুহূর্ত সৃষ্টি করে আমরা সবার জীবনকে উপভোগ্য করে তুলতে চাই। বাংলাদেশে আমাদের কার্যক্রমের ৬০তম বছর উদযাপন করছি আমরা। এ উপলক্ষে অসাধারণ সংস্কৃতিতে সমৃদ্ধ এই জাতির জন্য প্রথমবারের মতো “কোক স্টুডিও বাংলা” উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, আমাদের পণ্যের মতো এই প্ল্যাটফর্মের সৃষ্টিগুলোও দর্শকদের তৃষ্ণা মেটাতে সক্ষম হবে।”

‘কোক স্টুডিও বাংলা’ দেশীয় সঙ্গীত, সঙ্গীতশিল্পী ও সঙ্গীতশিল্পকে তুলে ধরতে চায়। সঙ্গীতের প্রতি সারা পৃথিবীর বাংলাভাষী মানুষের ভালবাসার কথাও তুলে ধরতে চায়। এর পাশাপাশি, বিভিন্ন সংস্কৃতির মানুষদেরকে একত্রিত করা এবং মানুষের সঙ্গীতপ্রিয় মনকে জাগিয়ে তোলাও এই অনুষ্ঠানের লক্ষ্য।

কোকা-কোলা
বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে পৃথিবীকে চাঙ্গা করা ও সমাজে পরিবর্তন আনার উদ্দেশ্য নিয়ে কাজ করছে কোকা-কোলা বাংলাদেশ। আমাদের ব্র্যান্ডগুলোর মধ্যে আছে কোকা-কোলা, ডায়েট কোক, স্প্রাইট, ফ্যান্টা, কিনলে ওয়াটার, কিনলে সোডা, কোকা-কোলা জিরো, স্প্রাইট জিরো ও থামস-আপ কারেন্ট। কোম্পানি-মালিকানাধীন বটলিং প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) এবং দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) স্বাধীন/স্বতন্ত্র, অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বটলার আবদুল মোনেম লিমিটেড (এএমএল) নিয়ে কোকা-কোলা বাংলাদেশ সিস্টেম গঠিত।

এই সিস্টেম বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যথাক্রমে ৮০০ ও ২১,০০০ এর বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সারা দেশের মানুষদের জন্য পানি, স্যানিটেশন, হাইজিন ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখা আমাদের লক্ষ্য। আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম “উইমেন বিজনেস সেন্টার” এর লক্ষ্য নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন। ইতোমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ১ লক্ষ নারীর ক্ষমতায়ন করা হয়েছে।

“ওয়ার্ল্ড উইদাউট ওয়েস্ট” গড়ার বৈশ্বিক প্রতিজ্ঞার অংশ হিসেবে গত ১০ বছর ধরে বাংলাদেশে আন্তর্জাতিক কোস্টাল ক্লিনআপ প্রকল্পের গর্বিত অংশীদার কোকা-কোলা।

এছাড়া, বারিন্দ অঞ্চলে পানির অপচয় রোধে আইডব্লিউইটি প্রকল্পে মিলিতভাবে কাজ করছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ)।

টিসিসিএফ-এর সহায়তায় মহামারি চলাকালীন কমিউনিটিকে সাহায্য করছে কোম্পানিটি। যার মাধ্যমে ইতোমধ্যে ৫০ লক্ষ লোকের জীবনে ইতিবাচক প্রভাব রাখা সম্ভব হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রবাসীদেরকে ক্যাশবিহীন সমাজে অন্তর্ভুক্ত করতে টাচ এন গো ইওয়ালেট ডটলাইনসের উদ্যোগ

মৌলভীবাজারে পলাতক ১৪জন রোহিঙ্গা আটক

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

যমুনা নদীর মাঝে সেতু এখন গলার কাটা

রোমস্থ বাংলাদেশ দূতাবাস থেকে নতুন জাতীয় পরিচয়পত্র করতে পারবেন প্রবাসীরা

রংপুর মেট্রোপলিটন পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নোয়াখালীতে রাস্তা তুলে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

রাজধানীতে ৪৯,২৭১ পিস সরকারী ও বিদেশী ঔষধসহ ৩ জন গ্রেফতার

রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

ভারতকে হারিয়ে বাংলাদেশের রোমান-নাসরিনের সোনা জয়