300X70
শুক্রবার , ২৭ মে ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৭, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক:  উত্তর কোরিয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় দেশটির ওপর জাতিসংঘের পক্ষ থেকে আরও নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে বৃহস্পতিবার চীন ও রাশিয়া ভেটো দিয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

২০০৬ সালে উত্তর কোরিয়াকে শাস্তি দেওয়া শুরু করার পর এবারের এ ভেটো নিরাপত্তা পরিষদকে প্রথম বারের মতো প্রকাশ্যে বিভক্ত করেছে।

নিরাপত্তা পরিষদের বাকি ১৩ সদস্য-রাষ্ট্র যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। খসড়ায় উত্তর কোরিয়ায় তামাক ও তেল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাব ছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একজন চেইন স্মোকার (ধূমপায়ী)।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘লাজারাস’ হ্যাকিং গ্রুপকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি উল্লেখ ছিল। যুক্তরাষ্ট্রের মতে ‘লাজারাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের পর এবং উত্তর কোরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার এক দিন পর জাতিসংঘে এ ভোটাভুটি হলো। ধারণা করা হচ্ছে—উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দেশটির বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বছর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে এটি ছিল সর্বসাম্প্রতিক। এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ করেছে।

উত্তর কোরিয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদের নীরবতার উদাহরণ দিয়ে এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড চলতি মাসেই বলেছিলেন, ‘মৌন অনুমতি দেওয়া বন্ধ করে পদক্ষেপ নেওয়া শুরু করার সময় এসেছে।’

গত ১৬ বছরে নিরাপত্তা পরিষদ ধীরে ধীরে সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য তহবিল বন্ধ করার লক্ষ্যে নিষেধাজ্ঞা বাড়িয়ে আসছে। নিরাপত্তা পরিষদ সর্বশেষ ২০১৭ সালে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন থেকেই চীন ও রাশিয়া মানবিক কারণে এসব নিষেধাজ্ঞা শিথিল করার জন্য জাতিসংঘকে চাপ দিয়ে আসছে। দেশ দুটি নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা কমিটির আড়ালে কিছু পদক্ষেপকে দীর্ঘায়িত করলেও, বৃহস্পতিবারের প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে প্রথম বারের মতো প্রকাশ্যে বিরোধিতা প্রকাশ পেল।

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বৃহস্পতিবার ভোটের আগে গণমাধ্যমকে বলেন, ‘আমরা মনে করি না—বাড়তি নিষেধাজ্ঞা বর্তমান পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে। এটি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।’

এ ছাড়া জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গত বুধবার রয়টার্সকে বলেছিলেন, জাতিসংঘের পদক্ষেপ উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ‘খুব সহায়ক’ হবে বলে তিনি মনে করেন না।

উত্তর কোরিয়া গত কয়েক বছরে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রেখেছিল। কিন্তু, গত কয়েক মাসে দেশটি পুনরায় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করেছে। উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জমজ চার শিশুকে শুভেচ্ছা জানিয়ে দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া নাম রাখলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক

করোনায় আক্রান্ত নান্দাইলের ইউএনও আবুল মনসুর

কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ কাজ নিয়ে ফেসবুকে প্রচার, দুই যুবক কারাগারে

ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলছে কিন্তু প্রতিকার নেই : জিএম কাদের

৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দুই দিনব্যাপী বাংলাদেশ দিবস উদযাপন শুরু

২৫ মার্চের গণহত্যার বিচারে করতে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় দরকার : শ ম রেজাউল করিম

থাইল্যান্ডে ইউএন এসকাপ-এর ৮০তম সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী পলক

যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করলে আরও বহু মানুষের মৃত্যু হবে

শিল্পখাতে সুইস উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ প্রকাশ

বিদেশ থেকে রেডিমেট গহনা আসলে বেকার হবে দেশের লক্ষাধিক শ্রমিক !