300X70
শুক্রবার , ৪ মার্চ ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দুই দিনব্যাপী বাংলাদেশ দিবস উদযাপন শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৪, ২০২২ ১:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আজ থেকে শুরু হলো দুই দিনব্যাপী বাংলাদেশ দিবস উদযাপন। বইমেলা প্রাঙ্গণে এস বি আই অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক একাধিক সেমিনারে তুমুল আগ্রহ নিয়ে শামিল হয়েছেন পশ্চিমবঙ্গের লেখক-পাঠক-প্রকাশকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবারের বইমেলায় বাংলাদেশকে নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি থেকে ১৩ই মার্চ পর্যন্ত চলা এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। থিম কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। সুদৃশ্য বাংলাদেশ প্যাভেলিয়নে প্রতিদিন ভিড় করছেন পশ্চিমবঙ্গের বিপুলসংখ্যক পাঠক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির স্টলসহ বাংলাদেশের সরকারি-বেসরকারি মোট ৪০টি প্রকাশনীর স্টলেও আগ্রহী পাঠকের ভিড় লক্ষ্যনীয়।

বাংলাদেশ দিবস উদযাপনের ১ম দিন, আজ বিকেল ৩:০০টায় শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ছিল ২টি সেমিনার। ৫:০০টায় শুরু হওয়া ১ম সেমিনারের বিষয় ছিল “রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর ৩টি বই (‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’)। মূল আলোচক ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশের প্রখ্যাত কবি কামাল চৌধুরী। আরও আলোচনা করেন বাংলাদেশের কবি তারিক সুজাত, ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক চিন্ময় গুহ। এই সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উপস্থাপনায় ছিলেন শিহাব শাহরিয়ার।

সন্ধ্যা ৭:০০টায় অনুষ্ঠিত ২য় সেমিনারের বিষয় ছিল “বাংলাদেশ-ভারত বই বিনিময় ও বিপণন: সমস্যা ও সম্ভাবনা”। মূল আলোচক ছিলেন বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। আরও আলোচনা করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম, কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের প্রকাশনা প্রতিষ্ঠান দে’জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশু শেখর দে। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। উপস্থাপনা করেন রূপা চক্রবর্তী।

সেমিনার পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টানা ৫ বছর ধরে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ

টঙ্গীর সিরাজ উদ্দিন বিদ্যানিকেতন এন্ড কলেজে শেখ রাসেলের জন্মদিন পালিত

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর : দেশের অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক

সাইফের পর নার্ভাস নাইনটিতে ফিরলেন সৌম্য

এমএ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে রমজানের পণ্যসামগ্রী বিতরণ

এমএ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে রমজানের পণ্যসামগ্রী বিতরণ

দেশে করোনায় একদিনে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৯২

সুন্নতে খাতনা করাতে গিয়ে মৃত্যুর ঘটনায় বিএসএমএমইউ’র চিকিৎসক জড়িত

ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে এবার পানি সংকটে দক্ষিণ আফ্রিকা

ঢাকায় অফিস চালু করল ভিসা

সিলেটে এক্সপেরিয়েন্স জোন চালু করলো বার্জার