ক্রীড়া ডেস্ক: সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশ। সৌম্য সরকার আর সাইফ হাসানের দুর্দান্ত ওপেনিং জুটিতে দলীয় স্কোর দাঁড়ায় ১৭৬ রান। তবে ব্যক্তিগত ৮০ রান করে সাজঘরের পথ ধরেন সাইফ। তার আউটের পর সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন সৌম্য সরকার। তবে নার্ভাস নাইনটিতে আটকা পড়লেন সৌম্য। ৯১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজে সব ছাপিয়ে আসল প্রতিপক্ষ হয়ে উঠেছিল যেন মিরপুরের ‘কালো’ উইকেট। প্রথম দুই ম্যাচ ছিল লো স্কোরিং। সেখান থেকে আজ দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। আগের দুই ওয়ানডেতে কোনো রকমে দুইশো পেরোনো বাংলাদেশ আজ ১৬ ওভার শেষেই শতরান পেরিয়ে যায়। উদ্বোধনী জুটিতে আজ হয়েছে একগাদা রেকর্ড।
মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। টাইগার দুই ওপেনার সৌম্য ও সাইফ মিলে ওপেনিংয়ে ১৫২ বলে ১৭৬ রানের জুটি গড়েন।


































