300X70
সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাজারে গ্রামীণফোনের আইওটি পণ্য, অ্যাপে নিয়ন্ত্রণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৮, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : এবার বাজারে ইন্টারনেট অব থিংস (আইওটি) পণ্য নিয়ে আসলো গ্রামীণফোন লিমিটেড। আর এসব পণ্য নিয়ন্ত্রণে ‘আলো’ নামের একটি অ্যাপও উদ্বোধন করেছে কোম্পানিটি। নিরবচ্ছিন্ন সংযোগ ও যোগাযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যৎমুখী প্রযুক্তিগত উদ্ভাবনী চর্চার ধারাবাহিকতায় অংশ এ উদ্যোগ। আজ (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মোট ৮টি আইওটি পণ্য ও অ্যাপটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিবসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আইওটি পণ্যগুলো হলো – আলো ভেহিকেল ট্র্যাকার প্রো, আলো ভেহিকেল ট্র্যাকার ওবিডি, আলো ভেহিকেল ট্র্যাকার, আলো রিমোট সকেট, আলো রিমোট সুইচ, আলো ডিটেক্টর, আলো গ্যাস ডিটেক্টর এবং আলো স্মোক ডিটেক্টর। আলো স্মার্ট আইওটি সল্যুশনস’র আওতাভুক্ত এ পণ্যগুলো স্মার্ট হোম, স্মার্ট অফিস এবং স্মার্ট ট্রান্সপোর্টেশন অর্থাৎ যানবাহন ব্যবস্থা নিশ্চিতে কার্যকরী ভূমিকা রাখবে। সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা সম্বলিত এই ডিভাইসগুলো কেবল একটি অ্যাপ ব্যবহার করেই নিয়ন্ত্রণ করা যাবে, ফলে ব্যবহারকারীরা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন।

এ উন্মোচনের মাধ্যমে নিজেদের টেলকো-টেক রূপান্তর যাত্রায় আরো এক ধাপ এগিয়ে গেল গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি সকল প্রযুক্তি ও গ্যাজেট প্রেমীদের অনন্য এ উদ্ভাবনের অভিজ্ঞতা গ্রহণে নিজেদের এক্সপেরিয়েন্স সেন্টারে আমন্ত্রণ জানিয়েছে।

আগ্রহীরা এক্সপেরিয়েন্স সেন্টারে এসে নতুন এই পণ্যগুলো সরাসরি দেখতে পারবেন এবং এর সেরা উপযোগিতা কীভাবে পাওয়া যায়, সে সম্পর্কেও সহায়ক তথ্য পাবেন। পাশাপাশি, বিভিন্ন শিল্পখাতের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ কীভাবে গ্রামীণফোনের আইওটি পণ্য কাজে লাগিয়ে নিজেদের কার্যক্রম আরো গতিময় করে তুলতে পারবে, তাও জানা যাবে এক্সপেরিয়েন্স সেন্টার থেকে।

আগ্রহী ক্রেতারা আগামী ২৬ ডিসেম্বর, ২০২৩ থেকে গ্রামীণফোনের রাজধানীর গুলশান-২, জিপিহাউস, বসুন্ধরা এবং চট্টগ্রামে জিইসি মোড়ে অবস্থিত এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে পছন্দের আইওটি পণ্যগুলো প্রি-বুক করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের প্রত্যেকে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ার সম্ভাবনাকে অন্তরে ধারণ করেন।

আমাদের উপলব্ধি করতে হবে যে, স্মার্ট ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তসংযোগের সক্ষমতাকে পুঁজি করে আরো নিরাপদ, স্বাস্থ্যকর ও সুখী ভবিষ্যতের পথে প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাওয়ার এখনই সময়। আমাদের নতুন আইওটি পণ্যগুলো বাজারে নিয়ে আসার মাধ্যমে আজ বাংলাদেশে ডিজিটাল জীবনযাত্রার ভবিষ্যত রচনায় এক নতুন অধ্যায় যুক্ত হলো। প্রতিটি যোগাযোগই যেখানে অনন্য এক অভিজ্ঞতার দরজা খুলে দেবে – ডিজিটাল মাধ্যমে সংযুক্ত তেমনই একটি পৃথিবী গড়ার লক্ষ্যে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম।”

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কর্মকর্তা ড. আসিফ নাইমুর রশিদ বলেন, “আসুন আমরা এমন এক ভবিষ্যৎকে স্বাগত জানাই, যেখানে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করবে স্মার্ট কানেক্টিভিটি।

আমাদের স্মার্ট হোম, অফিস ও ট্রান্সপোর্টেশন ব্যবস্থার মাধ্যমে আন্তসংযুক্ত বুদ্ধিমত্তা ও উন্নত সেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। কাজের সক্ষমতা বৃদ্ধি, সুনির্দিষ্ট তথ্য এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুততর গতি ও কার্যকারিতার মাধ্যমে রূপান্তরের এক নতুন গল্প লিখতে সহায়তা করবে- ‘আলো’। আর গ্রামীণফোন আপনাদের সকলকে এই গল্পের একটি অংশ হওয়ার আমন্ত্রণ জানায়।”

দেশে আইওটি’র মত আধুনিক সব ডিজিটাল সমাধানের কার্যকরী বাস্তবায়নে একাগ্রে কাজ করে চলেছে গ্রামীণফোন, যার অংশ হিসেবে ২০২২ সালে প্রতিষ্ঠানটি সফলভাবে ফাইভজি ট্রায়াল সম্পন্ন করে।

পাশাপাশি, স্মার্ট ডেটা ডেলিভারি সিস্টেম প্রয়োগ, স্পেকট্রামের যথাযথ প্রয়োগ, ফাইবারাইজেশনের ক্ষেত্রে সক্রিয়তা ও হাই ডেফিনেশন ভয়েস (ভিওএলটিই) সুবিধা নিশ্চিত করাসহ নানাভাবে এক্ষেত্রে উন্নয়নে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন।

‘আলো’ আইওটি’র উন্মোচন টেলকো-টেক ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান গড়ে তোলার যাত্রায় গ্রামীণফোনের এক বিশেষ পদক্ষেপ। ‘আলো’র বাংলা শাব্দিক অর্থকেই কেন্দ্র করে আলো আইওটি’র ধারণা গড়ে উঠেছে, যার মাধ্যমে প্রতিটি ব্যবহারকারীর অন্তর্নিহিত আলোকে আরো উজ্জ্বল করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে

মহেশপুরে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

এসিআই ফর্মুলেশনস ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

নওগায় শহীদ স্মৃতিফলকে খাদ্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু আজ

শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে বুদ্ধের শিক্ষা অনুসরণীয় : প্রধানমন্ত্রী

রঙিন এফডিসিতে উৎসব নেই চলচ্চিত্র দিবসে

গাজীপুরে জাহাঙ্গীরসহ তিন মেয়রপ্রার্থীর মনোনয়ন জমা

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বিএসএফের