300X70
রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাজেটে সুদ ব্যয়ের লাগাম টেনে ধরা যাচ্ছে না, এক বছরের ব্যবধানে সুদব্যয় বাড়ছে ২৭.৩৭ ভাগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৯, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :  বাজেটে সুদ ব্যয়ের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। প্রথমবারের সুদ ব্যয় লাখ কোটি টাকার ঘর অতিক্রম করে যাচ্ছে। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই খাতে ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে এক লাখ ২ হাজার ৩৭৬ কোটি টাকা। অন্য দিকে চলতি ২০২২-২৩ অর্থবছরে সুদ ব্যয় ধরা রয়েছে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা। দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে বাজেটে সুদ ব্যয়ে ২২ হাজার কোটি টাকা বেড়ে যাচ্ছে। শতকরা হিসাবে যা ২৭ দশমিক ৩৭ শতাংশ। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সুদ ব্যয় বেড়ে যাওয়ার বিষয়ে মন্তব্য করতে যেয়ে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, গত তিন অর্থবছরে সুদ ব্যয়ের বাড়ার পেছনে মূল কারণ সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়া। এ খাত থেকে সরকারের বেশি করে ঋণ নেয়ার কারণে সুদের খরচও অনেক বেড়ে যায়। কারণ সঞ্চয়পত্রের সুদের হার অনেক বেশি।

তিনি বলেন, এবার সুদ ব্যয় বাজেটে রক্ষিত লক্ষ্যমাত্রায় রাখার চেষ্টা করা হয়েছিল। কারণ সুদের হার কমিয়ে দেয়ার কারণে সঞ্চয়পত্রে বিক্রি চলতি অর্থবছরে বেশ কমে গেছে। তবে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সরকারকে বেশি করে ঋণ নেয়ার প্রয়োজন হয়ে পড়ছে। আর এতে সুদ ব্যয়ও শেষ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, শুধু সঞ্চয়পত্রের সুদ ব্যয়ই নয়, আগামী বাজেটে বিদেশী ঋণের সুদ ব্যয় খাতে খরচ বেড়ে যাবে। কারণ সরকার বিভিন্ন মেগা প্রকল্পের জন্য বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ঋণ নিয়েছে। আগামী অর্থবছরে এই সব ঋণের সুদ পরিশোধের পরিমাণ বেড়ে যাবে। ফলে বাজেটে রক্ষিত সুদখাতে বর্ধিত টাকা রাখার প্রয়োজন দেখা দিয়েছে।

এ দিকে বাজেট ডকুমেন্ট ঘেটে দেখা গেছে, প্রতি বছরই বাজেটে সুদ ব্যয় বেড়ে চলেছে। যেমন, ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে সুদ খাতে ব্যয় ধরা হয় ৬৩ হাজার ৮২৩ কোটি টাকা। মূল বাজেটে যা ছিল ৬৩ হাজার ৮০১ কোটি টাকা। সুদ ব্যয়ের মধ্যে অভ্যন্তরীণ সুদ খাতে ব্যয় ধরা হয়েছে ৫৮ হাজার ৫০০ কোটি টাকা। এবং বৈদেশিক ঋণের সুদ ব্যয় ধরা আছে ৫ হাজার ৩২৩ কোটি টাকা।

২০১৯-২০ অর্থবছরে সুদ খাতে ব্যয় করা হয়েছে ৫৭ হাজার ৬৬৪ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ খাতে সুদ ব্যয় হয়েছে ৫২ হাজার ৭৯৬ কোটি টাকা এবং বিদেশী ঋণের সুদ ব্যয় ৪ হাজার ৮৬৮ কোটি টাকা। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে অভ্যন্তরীণ খাতে সুদ ব্যয় ছিল ৪৫ হাজার ২৭৮ কোটি টাকা এবং বিদেশী সুদ ব্যয় ৩ হাজার ৪৬৭ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে অভ্যন্তরীণ সুদ ব্যয় ৩৮ হাজার ১৬০ কোটি টাকা এবং বিদেশী ঋণের সুদ ব্যয় ছিল ৩ হাজার ৬০৫ কোটি টাকা।

একইভাবে ২০১৬-১৭ অর্থবছরে এই ব্যয় যথাক্রমে ৩৮ হাজার ২৪০ কোটি টাকা এবং এক হাজার ৭১১ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে ৩০ হাজার ৪৪ কোটি টাকা ও এক হাজার ৬২৫ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে অভ্যন্তরীণ সুদ ব্যয় ছিল ২৯ হাজার ৪৩৬ কোটি টাকা এবং বিদেশী ঋণের সুদ ব্যয় হয়েছে এক হাজার ৫৩৭ কোটি টাকা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

একমাত্র শিক্ষায় পারে দারিদ্র্যের দুষ্টু চক্র ভাঙতে : মেয়র শেখ তাপস

সিটি কর্পোরেশনগুলোর আইনগত ও আর্থিক অসংগতি দূর করা হবে : স্থানীয় সরকার মন্ত্রী

পৃথক অভিযানে চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে প্রাইভেটকার, নগদ ৪ লাখ টাকা ও ১৬ টি মোবাইল জব্দ

ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যে ট্রেন পরিষেবা চালু

গীতিকবি ফজল- এ খোদা সম্বৃদ্ধ করেছেন বাংলা গানকে : জিএম কাদের

আলুর আকারের গ্রহ আবিষ্কার, সৌরজগত থেকে ১৮০০ আলোকবর্ষ দূরে

সামান্য বৃষ্টিতে একটু পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ আগুন, নিহত দুই

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা