300X70
শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বারি’তে মহান বিজয় দিবস উদ্যাপিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৬, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২২ উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ দুই দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

এসব কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা ও বারি হতে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর স্বপ্নের কৃষি বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, বিএআরআই উচ্চ বিদ্যালয় এবং আনন্দ শিশুকাননের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দের অংশগ্রহণে বিভিন্ন ধরণের খেলাধুলা ও পুরস্কার প্রদান, বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোকসজ্জা।

শুক্রবার বারি’র প্রধান কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল লতিফ আকন্দ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা), বারি ৪র্থ শ্রেণী কল্যাণ সমিতি (বারিচা), ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের নেতৃবৃন্দ এবং ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক, বিএআরআই উচ্চ বিদ্যালয় এবং আনন্দ শিশুকাননের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর বারি’র মহাপরিচালকের নেতৃত্বে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিকালে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বিগত ৫১ বছরের অর্জন বিষয়ক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

এছাড়া দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), কর্মকর্তা ক্লাব, বারি কর্মচারী সমিতি (বারিকা), শ্রমিক সমিতি, শ্রমিক ক্লাব, বিএআরআই উচ্চ বিদ্যালয় এবং আনন্দ শিশুকাননের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আসিফের অন্যায় কথা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়: ন্যানসিই

জয়পুরহাটে লিগ্যাল এইড দিবস পালিত

করোনাকালে অফিস করলে যেসব বিষয়ে সচেতন থাকা জরুরি

এবার ঢাকা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা নেয়া যাবে বিকাশ অ্যাপ দিয়ে

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

দৃষ্টিনন্দন স্ট্রিট আর্টে পোস্টার লাগালে কঠোর ব্যবস্থা : মেয়র আতিকুল

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: আজ প্রধান আসামি বাদলের রিমান্ডের চাইবেন পুলিশ

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম

দক্ষিণ কেরাণীগঞ্জের মুক্তিযোদ্ধাকে হত্যার পর লাশ পুড়ানো মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত তানু গ্রেফতার

বিআরটিএতে টাইগার আইটির আধিপত্য