300X70
সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনো লাভ হয়নি : হাছান মাহমুদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৪, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি লাখ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছে, এতে তারা কিছু বিবৃতি আনতে পেরেছে। এখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিদেশিদের পেছনে ঘুরে কোনো লাভ হয়নি ।

হাছান মাহমুদ বলেন, বিএনপির দাবি কেউ সমর্থন করে না। যে কারণে এখন তারা সুর পরিবর্তন করেছে, বলছে ভারত কি বলল, আমেরিকা কি বলল, যুক্তরাজ্য কি বলল তাতে কিছু আসে যায় না।

এদিকে, বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ৫ পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে তাকে বা তাদের পুরস্কৃত করা হবে।

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আয়োজিত সভায় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী সাত জনের মধ্যে সরকার দুই জনের তথ্য পেয়েছে। বাকি ৫ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে। যদি কোনো নাগরিক ওই পাঁচজনের তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার।

আজ সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি তথ্যমন্ত্রী ও বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।

তথ্য মন্ত্রী বলেন, সাম্প্রতি জঙ্গি আটক হবার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন- আন্দোলনে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য নাকি জঙ্গি নাটক করা হয়েছে। যেমন চেয়ারম্যান তেমন মহাসচিব। যখন জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছিল তখন খালেদা জিয়া বলেছিলেন, কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় কিছুদিন আটক রাখা হয় তারপরে যখন তাদের চুল দাড়ি লম্বা হয় তাদের জঙ্গি আখ্যা দেওয়া হয়। একইভাবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য জঙ্গি নাটক সাজানো হচ্ছে। এসব ঘটনাতেই প্রমাণিত হয় জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির নেতারা।

তিনি বলেন, আমরা জঙ্গি নির্মূল করতে পারিনি, তবে জঙ্গি দমন করেছি। আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম যদি বিএনপি জঙ্গিগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না করতো। জঙ্গিগোষ্ঠীকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে কোনো বিদেশি শক্তি সমর্থন করে না।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সভাপতিত্ব করেন সাংবাদিক সমাজের শীর্ষ নেতা, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, বাংলাদেশ অবজারভার সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসসময় আরো বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, কাজী রফিক , ডিআরইউর সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, বীর মুক্তিযোদ্ধা তরুন তপন চক্রবর্তী প্রমুখ।
আলোচনা সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে একমিনিট নিরবতা পালন করে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকায় আসব যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেলেন মহেশপুরে ৩২টি গৃহহীন পরিবার

রাজবাড়ীতে ১শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

শেষ হলো ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসব

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রশিক্ষণ, পুঁজি, প্রযুক্তি এই তিনটি সুবিধা নারীকে করবে আত্মনির্ভরশীল : প্রতিমন্ত্রী পলক

ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক বৈঠকে ৪টি চুক্তি সই

প্রেগনেন্সির খবরে মিডিয়ার ওপর চটেছেন আলিয়া

‘বঙ্গবন্ধু ওয়াইল্ডলাইফ কনজারভেশন করিডোর’ হাতি ও বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণে সহায়ক হবে’