বাঙলা প্রতিদিন ডেস্ক : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আর্থিক বিভাগের মহা-ব্যবস্থাপক জনাব মো. আজিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত -এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (ফাইন্যান্স) জনাব মোঃ আব্দুল খালেক; সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (কমার্শিয়াল) জনাব শাহীন আক্তার পারভিন; নির্বাহী প্রকৌশলী এবং কোম্পানি সচিব জনাব রুহুল আমিন; ম্যানেজার (অ্যাকাউন্টস) জনাব মোহাম্মদ আফসার হাসান; ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) জনাব মোঃ মোক্তার হাসান; সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব সজল কুমার রায়; সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব রবিউল ইসলাম; সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) জনাব হেদায়েত ইসলাম; কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামানসহ অন্যরা।
চুক্তি অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য আবারও পশ্চিমাঞ্চলের প্রিপেইড ও পোস্ট পেইডের বিদ্যুত বিল সংগ্রহ করার দায়িত্ব পেলো কমিউনিটি ব্যাংক।



































