300X70
রবিবার , ২০ মার্চ ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিপসটে এক্সারসাইজ টাইগার লাইটনিং-৩ (২০২২) এর মূল কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২০, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) কর্তৃক যৌথভাবে আয়োজিত শান্তি সহায়তা কার্যক্রমের উপর একটি দ্বিপাক্ষিক অনুশীলন এক্সারসাইজ টাইগার লাইটনিং-৩ (২০২২) এর মূল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আজ রবিবার (২০ মার্চ) রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল ষ্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুশীলন টাইগার লাইটনিং-৩ এর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন, এক্সারসাইজ টাইগার লাইটনিং বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে কার্যকর অবদান রাখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য নিঃসন্দেহে এটি একটি ভাল ক্ষেত্র। তিনি আরো বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বৈরী পরিবেশে সফল অভিযান পরিচালনার সমৃদ্ধ ইতিহাস। অপরদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর রয়েছে বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতিতে বিশ্বব্যাপী সফলভাবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা।

এক্ষেত্রে একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীই লাভবান হবে। পরিশেষে এই অনুশীলন সুন্দরভাবে পরিকল্পনার জন্য তিনি বিপসট এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ড ও ওরিগন ন্যাশনাল গার্ড সহ সংশি¬ষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুশীলনের সার্বিক সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কমান্ড্যান্ট বিপসট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডবব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি আগত অতিথি এবং অনুশীলনে অংশগ্রহনকারীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) এর পক্ষ হতে মেজর জেনারেল মাইকেল ই. স্টেনসেল, এ্যাডজুটেন্ট জেনারেল, ওরিগন ন্যাশনাল গার্ড এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ, অনুশীলন টাইগার লাইটনিং- ৩ যা ০৬-৩১ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিকূল নিরাপত্তা পরিবেশে পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং আকস্মিক চ্যালেঞ্জ মোকাবেলায় তড়িৎ ব্যবস্থা গ্রহনে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যেই এই অনুশীলনের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি এই অনুশীলনে উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে কম্ব্যাট লাইফ সেভিং, কাউন্টার আইইডি (C-IED), সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড এবিউজ (SEA), কনফ্লিক্ট রিলেটেড সেক্সুয়াল ভায়োলেন্স (CRSV) ইত্যাদি বিষয়ের উপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়েরও উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দূর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে নিবিড় সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন বৈশ্বিক হুমকি মোকাবেলায় বদ্ধপরিকর এবং সব সময়ই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সাথে সমবেতভাবে কাজ করে আসছে।

এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক এবং বহু-পাক্ষিক অনুশীলন পরস্পরের মধ্যে দক্ষতা ও জ্ঞানের সমন্বয় সাধন এবং অভিজ্ঞতা বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখে। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০১৭ ও ২০২১ সালে টাইগার লাইটনিং ১ ও ২ যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় এবং এরই ধারাবাহিকতায় তৃতীয় অনুশীলনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রমাণ করে সরকার সাংবাদিকবান্ধব : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

স্বামীর ঘরে আরেক নারী, সন্তানদের নিয়ে গায়ে আগুন দিলেন স্ত্রী

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান : পররাষ্ট্র উপদেষ্টা

বৈশাখী শোভাযাত্রার বিশেষ আকর্ষণ লাঠিখেলা

অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী

প্রকল্প প্রণয়নের সময়ই করপোরেশনের সাথে সমন্বয় করতে হবেঃ মেয়র শেখ তাপস

করোনা: বিশ্বে দৈনিক মৃত্যু আরও বেড়েছে

সীমান্তে ফের ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে কমেছে করোনার সংক্রমণ