300X70
শুক্রবার , ২৪ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৪, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার- ২০২৩ ফ্যালকন হল, ঢাকা সেনানিবাসে (২৩ মার্চ) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সেমিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে সর্বশক্তিমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং ২০২২ সালে উল্লেখযোগ্য ২৪,২৯৪ নিরাপদ উড্ডয়ন ঘন্টা অর্জন করায় বিমান বাহিনীর সকল সদস্যদের প্রশংসা করেন। বিমান বাহিনী প্রধান বলেন, অপারেশনাল উড্ডয়ন কার্যক্রমে বছরটি পরিপূর্ণ ছিল।

তিনি জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত কর্মকর্তা, সদস্যদের নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পালন করার জন্য প্রশংসা করেন। তিনি মাতৃভূমি রক্ষায় বিমান বাহিনী সদস্যদের সদা প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি বিগত বছরে অনুষ্ঠিত পদ্মাসেতু উদ্বোধনী ফ্লাইপাস্ট, বিমান বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উদ্যাপন, প্রেসিডেন্ট প্যারেড, কিলো ফ্লাইটের সদস্য বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামছুল আলম, বীরউত্তম এর ফিউনারেল প্যারেড ফরমেশন ফ্লাইপাস্ট এবং বিজয় দিবস ফ্লাইপাস্ট সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।

তিনি বছরজুড়ে সংঘঠিত বিমান মহড়া, সরকার ও সামরিক বাহিনীর প্রয়োজনে বহুবিধ অপারেশনাল কার্যক্রম নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি আফগানিস্তানের কাবুলে মানবিক সাপোর্ট মিশন পরিচালনার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জনের বিষয়টিও উল্লেখ করেন। অতি সম্প্রতি তুরষ্ক এবং সিরিয়ায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর ভ‚য়সী প্রশংসা করেন।

অবশেষে তিনি উড্ডয়ন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বিমান বাহিনীর অভিজ্ঞতা, পেশাদারিত্বের এবং সহযোগীতার সংমিশ্রণের সুযোগ তৈরী করার জন্য কমান্ড সেফটি সেমিনার-২০২৩ এর মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানান। ভবিষ্যৎ উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকল্পে তিনি উপস্থিত সকল এয়ারক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলারসহ সংশ্লিষ্ট সকলের নিবিড় তত্ত্বাবধান বাড়ানোর পাশাপাশি অতীত অভিজ্ঞতালব্ধ ব্যবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়াসমূহ কঠোরভাবে অনুসরণের আহবান জানান।

উল্লেখ্য যে, পরিচালক, উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তর, প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সালের বিমান বাহিনীর উড্ডয়ন সংক্রান্ত সকল অর্জন ও ঘটনার পর্যালোচনা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারকে “আন্তঃ ঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি” এবং ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল (এফআইএস) কে ২০২২ সালে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘন্টা অর্জনের জন্য “আন্তঃ বহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি” প্রদান করা হয়। এছাড়াও ১, ৩, ৮, ৯, ১৮, ২৫, ৩১ ও ৩৫ নং বহর, ১০১ এসএফইউ, ১০৩ এটিটিইউ, ১০৫ এজেটিইউ, এফআইএস, BANUAU, BANAMUHUকে “এক্সিডেন্ট ফ্রি ইয়ার এওয়ার্ড” প্রদান করা হয়।

প্রথমবারের মত এ বছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর বিমান প্রকৌশল বহরকে “গ্রাউন্ড এবং ফ্লাইট সেফটি ট্রফি” প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনাগণ উপস্থিত ছিলেন। অন্যান্য সদস্যগণ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পাহাড়িরা জন্মগতভাবে সহজ-সরল ও বিশ্বস্ত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের যৌথসভা আজ

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি আনল ইনফিনিক্স

ডিএনসিসি’র ৭শ’ জন পরিচ্ছন্নতাকর্মীর হেপাটাইটিস-বি সংক্রমণ পরীক্ষা সম্পন্ন

অর্থনৈতিক উন্নয়নে ভূমি মন্ত্রণালয় অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে

সারা দেশের সব আদালত বন্ধ ঘোষণা

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা প্রদানে আগ্রহী যুক্তরাষ্ট্র

লালমনিরহাটে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

কমিউনিটি ব্যাংক ও মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন বিষয়ক কর্মশালা সম্পন্ন