300X70
রবিবার , ১৪ মার্চ ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিরোধীদলের দায়িত্বপালনে ব্যর্থ বিএনপি গুজব ও বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৪, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে বিরোধীদলের দায়িত্বপালনে ব্যর্থ এবং তারা দেশে গুজব ও বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত।’

রোববার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপি’র দেয়া আগামী কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘সরকারি দলের যেমন জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, বিরোধীদলেরও জনগণের প্রতি দায়িত্ব-দায়বদ্ধতা আছে। সেই দায়িত্ব তারা পালন না করে বরং জনগণকে বিভ্রান্ত করেছে, গুজব রটিয়েছে, যেটি অত্যন্ত দু:খজনক। বিরোধীদলের দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে।’

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাস করে না উল্লেখ করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করছি। আর তারা জনগণের জন্য কাজ না করে করোনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, ছেলেধরা গুজব ছড়িয়েছে, এই করোনাকালে জনগণের পাশে দাঁড়ায়নি বরং অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। সেটির প্রেক্ষিতে জনগণ যাতে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে গত ১২ বছর ধরে দেশ পরিচালনা করছেন এবং সেই কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’

‘বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায় তিনি কৌতুকবোধ করেন’ এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ড. হাছান বলেন, ‘বরং মির্জা ফখরুল সাহেবের কথাতেই আমরা এবং পুরো দেশবাসী কৌতুকবোধ করি। কারণ তিনি অবলীলায় অত্যন্ত সাবলীলভাবে অসত্য বলতে পারেন। তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, অসত্য বলায় যদি কোনো পুরস্কার দেয়া যেত, তাহলে মির্জা ফখরুল সাহেব সেটি নিশ্চিতভাবেই পেতেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব আমাদের দলের সাধারণ সম্পাদক সম্পর্কে কথা বলে আসলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যা ঠিক নয়। রাজনীতিতে সমালোচনা হবে, তারা আমাদের রাজনৈতিক কর্মকান্ডের বা সরকারের সমালোচনা করবেন এটি স্বাভাবিক। কিন্তু আশা করবো যে, ব্যক্তিগত সমালোচনা করবেন না।’

তথ্যমন্ত্রী সকাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত

এর আগে তথ্যমন্ত্রীর সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি।

এ বৈঠক সম্পর্কে ড. হাছান সাংবাদিকদের জানান, ‘আলজেরিয়া বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলজেরিয়া সফর করেছিলেন এবং ১৯৭৪ সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে যোগ দেয়ার জন্য আলজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হুমেদিন তিনি ঢাকায় এসে বঙ্গবন্ধুকে নিয়ে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পাকিস্তানের ইসলামাবাদে ওআইসি সম্মেলনে যাওয়ার শর্ত দিয়েছিলেন যে, পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি দেয়ার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন।’

আলজেরিয়ার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে এবং আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে সেখানে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও পাটজাত পণ্য এবং দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে আলাপ-আলোচনা করেছি, সেইসাথে আলজেরিয়ার রাষ্ট্রদূত গণমাধ্যম ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির যে প্রস্তাব দিয়েছেন, তা আমরা ইতিবাচক বিবেচনায় এনেছি, জানান তথ্যমন্ত্রী।

সাংবাদিক আতিয়ার রহমানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

শেয়ার বাজার পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য লায়ন আতিয়ার রহমান আতিকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১৩ মার্চ) রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান আতিকের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, আতিয়ার রহমান আতিকের ইন্তেকালে আমরা একজন নিবেদিত প্রাণ গণমাধ্যমসেবীকে হারালাম।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজারবাগ পীরের সম্পদের উৎস জানতে চান হাইকোর্ট

২৬ বছর বয়সেই সুইডেনের মন্ত্রী হলেন ইরানি বংশোদ্ভূত তরুণী

অধ্যাপক ড. আফসার আহমেদের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে

ঢাবির বর্তমান ও সাবেক ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ইকুয়েডরে পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৪৬

উত্তরায় লরিচাপায় পুলিশ সদস্য নিহত

ঢাকা দক্ষিণে ৩ দিনে ২১ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোযাত্রীর, মাইক্রোবাস উল্টে আহত ৮

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী