300X70
সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৫, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ

  • গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে লক্ষ্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্কে যুক্ত করা

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি অ্যালামনাই ইউকে’র বৈশ্বিক উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক ২০২২ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বৈশ্বিক এই নেটওয়ার্কের ঘোষণা দেওয়া হয়, যার উদ্দেশ্য মূলত যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছে এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক করে তোলা। ব্রিটিশ কাউন্সিল এর বৈশ্বিক উচ্চশিক্ষার ফ্ল্যাগশিপ কনফারেন্সটি এই প্রথম আঞ্চলিকভাবে সিঙ্গাপুরে আয়োজন করলো। একই সাথে, নগর-রাষ্ট্রটিতে নিজেদের কার্যক্রম পরিচালনার ৭৫ বছর পূর্তিও উদযাপন করছে ব্রিটিশ কাউন্সিল।

যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এমনকি আন্তঃজাতীয় শিক্ষা প্রতিষ্ঠান বা অনলাইন শিক্ষাগ্রহণের ক্ষেত্রেও কমপক্ষে এক টার্ম পড়াশোনা করেছে এমন সকল আন্তর্জাতিক শিক্ষার্থীকে অ্যালামনাই ইউকে’র বৈশ্বিক নেটওয়ার্কে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। এই লিঙ্ক থেকে তারা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন: https://alumniuk.britishcouncil.org/register

অ্যালামনাই ইউকে নেটওয়ার্কে যোগদানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রফেশনাল নেটওয়ার্ক বাড়াতে সক্ষম হবেন এবং পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়শোনা করেছেন এমন ব্যক্তিদের সাথে সংযুক্ত হতে পারবেন। পেশাদারি পরিচিতি তৈরির পাশাপাশি, এই নেটওয়ার্কের উদ্দেশ্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করার জন্য মানুষকে একত্রিত করা। অ্যালামনাই ইউকে’র অংশ হিসেবে এর সদস্যরা স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে নানা আয়োজন ও প্রশিক্ষণে বিনামূল্যে যোগদানের সুযোগ পাবেন।

এছাড়া, অ্যালামনাইরা সিনিয়র লিডার ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে নিয়মিত শিক্ষাগ্রহণের সুযোগ পাবেন। শিক্ষার্থীরা অ্যালামনাই ইউকে নেটওয়ার্কের অংশ হিসেবে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং প্রতিনিয়ত ইংরেজি ভাষায় নিজেদের দক্ষতার বিকাশ ঘটাতে পারবেন।

অ্যালামনাই ইউকে নেটওয়ার্কের উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার কারা ওয়েন, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব এডুকেশন ম্যাডেলেইন অ্যানসেল এবং ব্রিটিশ কাউন্সিলের পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর লুসি ওয়াটকিন্স। উদ্বোধনী অনুষ্ঠানটি সিঙ্গাপুরে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের দাপ্তরিক বাসভবন ইডেন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের ইন্টারন্যাশনাল এডুকেশন চ্যাম্পিয়ন স্যার স্টিভ স্মিথ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করা বিশিষ্ট অ্যালামনাই এবং এ বছরের গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে অংশ নিয়েছে এমন সিনিয়র হায়ার এডুকেশন লিডার সহ ৩০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব এডুকেশন ম্যাডেলেইন অ্যানসেল বলেন, “যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপনে সহযোগিতার দীর্ঘ ইতিহাস নিয়ে ব্রিটিশ কাউন্সিল গর্বিত। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে সদস্যদের যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য দেশে অবস্থানকারী অ্যালামনাইদের সাথে যোগাযোগ নিশ্চিত করবে অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক। পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং ও সহযোগিতার সুযোগ তৈরির মাধ্যমে একটি প্রতিশ্রুতিশীল কমিউনিটি নির্মাণে অ্যালামনাই ইউকে সর্বোচ্চ আশাবাদী।”

যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের মধ্যে সংযুক্তি বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল, যেন তারা যুক্তরাজ্যের সাথে সুসম্পর্ক এগিয়ে নেয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের অংশ হতে পারে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ভারত (৯৩ হাজার শিক্ষার্থী1) ও পাকিস্তানে (২৩ হাজার শিক্ষার্থী) বিশেষ জোর দানের পাশাপাশি বাংলাদেশ (১৫ হাজার শিক্ষার্থী), শ্রীলংকা (৬ হাজার শিক্ষার্থী) ও নেপাল (৫ হাজার শিক্ষার্থী) সহ দক্ষিণ এশিয়ার সবগুলো অঞ্চলজুড়ে এ প্রচেষ্টা চলছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সফট-লঞ্চের পর থেকে বিশ্বের ১০০টিরও বেশি দেশের ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী অ্যালামনাই ইউকে’তে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন, যারা যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে অ্যালামনাই ইউকে’র প্রথম অনলাইন ফেস্টিভালের আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যের হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী প্রফেশনাল উন্নয়নের অংশ হিসেবে ফেস্টিভালের দুই সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজন ও কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

আগামী বছর ব্রাজিল, চীন, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বাড়াতে বিশেষ অ্যালামনাই কার্যক্রম পরিচালনা করবে ব্রিটিশ কাউন্সিল।

অ্যলামনাই ইউকে সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://alumniuk.britishcouncil.org/

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনতা ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ র্কমসূচি সম্পন্ন

জেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

পঙ্গুত্ব নিয়ে হুইল চেয়ারে দুর্বিষহ জীবন কাটছে পাপেলের

স্মার্ট ট্রেসেবিলিটি সিস্টেম বাস্তবায়নে কাজ শিল্প মন্ত্রণালয়

হাইকোর্টে জামিন ও খালাস আবেদন করেছেন ডেসটিনির চেয়ারম্যান

বৃহস্পতিবার দুই ঘণ্টা টোল ছাড়া চলা যাবে এক্সপ্রেসওয়েতে

শেখ কামাল জন্মবার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদন

শুভাকাঙ্ক্ষী ও ব্যবহারকারীদের জন্য রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি

দুর্দান্ত ফিচারসহ স্পার্ক গো ২ ফোন উন্মোচন করলো টেকনো