300X70
রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ইউনিভার্সিটির ৫০ জন শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ব্র্যাক ইউনিভার্সিটির ৫০ জন শিক্ষার্থী ২০২৫ সালের মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। এনিয়ে চতুর্থবারের মতো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মর্যাদাপূর্ণ এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলেন। এই মিলেনিয়াম ফেলোরা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এসডিজি) এবং ইউনাইটেড নেশন্স অ্যাকাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই)এর নীতিমালা এগিয়ে নেবার লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে কাজ করবেন।

ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মিলেনিয়াম ফেলোশিপে অংশ নেওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাচ। ২০২১ সালে প্রথমবারের মতো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ ফেলোশিপে নির্বাচিত হয়েছিলেন। তখন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচিত প্রথম ১৪ জন ফেলোই ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী।

মিলেনিয়াম ফেলোশিপ হলো স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সেমিস্টারব্যাপী একটি বৈশ্বিক লিডারশিপ উন্নয়ন কর্মসূচি। এটি ইউনাইটেড নেশন্স একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ইউএনএআই নীতিমালা বাস্তবায়নে অনুপ্রাণিত করে থাকে। এর মাধ্যমে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রভাবশালী ও ফলপ্রসূ কমিউনিটি সার্ভিস প্রকল্প তৈরি ও বাস্তবায়ন করে যার ফলে সমাজে বাস্তব সামাজিক পরিবর্তন সাধিত হয়।  

২০২২ সালে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ২২ জন এবং ২০২৪ সালে ২৬ জন শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন।

এবছর বিশ্বের ১৬০টিরও বেশি দেশের সাড়ে সাত হাজারেরও বেশি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা ২০২৫ সালের মিলেনিয়াম ফেলোশিপের জন্য আবেদন করেন। এর মধ্যে মাত্র ৪৭টি দেশের ২৯০টিরও বেশি ক্যাম্পাস নির্বাচিত হয়েছে, যেখানে মোট চার হাজারের বেশি ফেলো অংশ নিচ্ছেন- যা মোট আবেদনের মাত্র চার শতাংশ।

সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এবছরের নির্বাচিত মিলেনিয়াম ফেলোদের বিভিন্ন কার্যক্রম ও নির্দেশনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব ফেলোদের প্রকল্পগুলোর জন্য পরামর্শ, কৌশলগত দিকনির্দেশনা এবং সহযোগিতা প্রদান করবে। যাতে শিক্ষার্থীরা তাদের উদ্যোগগুলোকে টেকসই সম্প্রদায় মডেলে রূপান্তর করতে পারে এবং সেগুলোকে বাস্তবসম্মত ও ফলপ্রসু করে তুলতে পারে।

এই বছর নির্বাচিত ফেলোরা অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করবেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে-জলবায়ু সহনশীলতা, ডিজিটাল ক্ষমতায়ন, মাসিক ও প্রজনন স্বাস্থ্য, স্তন ক্যান্সার সচেতনতা, সমতাভিত্তিক শিক্ষা, পুষ্টি, টেকসই কৃষি, সৃজনশীল অভিব্যক্তি এবং সিভিক এনগেজমেন্টসহ আরো অনেক প্রকল্প।

মিলেনিয়াম ফেলোশিপ প্রোগামের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে বাস্তব সামাজিক প্রভাব তৈরিতে অনুপ্রাণিত করছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ফেলোদের প্রকল্পগুলো সরাসরি এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি-৫ (জেন্ডার সমতা), এসডিজি-৮ (সম্মানজনক কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি-১৩ (জলবায়ু বিষয়ক পদক্ষেপ), এবং এসডিজি-১৫ (স্থলজ জীবন) অর্জনে সহায়তা করছে।

এছাড়াও, এই ফেলোশিপটি টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় নৈতিক নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ এবং বৈশ্বিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যা এসডিজি ১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) এবং এসডিজি ১৭ (লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারিত্ব) বাস্তবায়নে অবদান রাখছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.millenniumfellows.org/class-of-2025-fellows

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পটুয়াখালী-১ উপনির্বাচন : মনোনয়নপ্রত্যাশী সবাই এখন ঢাকায়

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘নন পারফর্মিং ইনভেস্টমেন্ট এন্ড রিকভারি স্ট্রাটেজিস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২৩ অনুষ্ঠিত

নিজ কার্যালয়ে যেভাবে নিহত হন খামেনি

শুক্রবার আ.লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

দেশের ৬ স্থানে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে নাজমুল হোসেনের যোগদান

ব্রিটিশ রাজার ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার: আইন নিজস্ব গতিতে চলবে, বললেন চার্লস