300X70
মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ব্যাংকের ৪.৫৪ কোটি টাকার জরুরি খাদ্য সহায়তা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩, ২০২১ ১:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি বিশেষ সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) উদ্যোগ শুরু করছে ব্র্যাক ব্যাংক। উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি ব্র্যাকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক; আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংক, বিআরপিডি সার্কুলার লেটার নং ০৯ এর মাধ্যমে, সকল তফসিলি ব্যাংকদের তাদের ২০২০ সালের মুনাফার এক শতাংশের সমান অর্থ একটি বিশেষ সিএসআর তহবিলে বরাদ্দ করার অনুরোধ জানায়। তহবিল গঠনের উদ্দেশ্য হলো অসহায় মানুষদের প্রয়োজনীয় খাদ্য বা নগদ অর্থ, বা স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সামগ্রী, অথবা সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসা, অথবা যারা তাদের জীবিকা হারিয়েছে এবং কোভিড-১৯ দ্বারা প্রভাবিত হয়েছে তাদের আর্থিক সহায়তা দেয়া।

ব্র্যাক ব্যাংক, সেই অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য ৪.৫৪ কোটি টাকার একটি তহবিল বরাদ্দ করেছে।

মোবাইল ওয়ালেট বিকাশের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ব্র্যাক ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে অর্থ প্রদান করবে। সারা দেশে প্রায় ৩০,২৬৭ পরিবার এই জরুরি সহায়তা পাবে।

প্রতিটি পরিবার ১,৫০০ টাকা করে পাবে যা তাদের দুই সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিস কিনতে সহায়তা করবে।

গত রবিবার, ১লা আগস্ট ২০২১, শুরু হওয়া এই প্রকল্পের অর্থ বিতরণ আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোভিড সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এবং কঠোর লকডাউনের অধীনে থাকা দশটি জেলাকে এই উদ্যোগে অগ্রাধিকার দেওয়া হবে। জেলাগুলো হলোঃ খুলনা, সাতক্ষীরা, বগুড়া, মাগুরা, দিনাজপুর, নাটোর, জয়পুরহাট, বাগেরহাট, চুয়াডাঙ্গা এবং চট্টগ্রাম।

বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং ২৯ অনুযায়ী, মোট তহবিলের ৫০ শতাংশ খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে এবং বাকি ৫০ শতাংশ অন্যান্য বিভাগের জেলাগুলোয় বরাদ্দ করতে হবে। বিআরপিডি সার্কুলার লেটার নং ০৯ অনুযায়ী বিভাগ-ওয়ারী বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ সিটি কর্পোরেশন এলাকাসমূহের বস্তিবাসী, ছিন্নমূল এবং করোনাভাইরাস সংক্রমণের কারণে সাময়িকভাবে বেকার হয়ে পড়া ব্যক্তিদের পরিবারের জন্য এবং অবশিষ্ট ৫০ শতাংশ জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন জেলার হতদরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা করোনাভাইরাসজনিত রোগ বিস্তারের কারণে স্বাভাবিক জীবন-জীবিকা নির্বাহে অসমর্থ বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য ব্যয় করতে হবে।

ব্র্যাকের দক্ষ মাঠকর্মীরা কঠোর প্রক্রিয়া অনুসরণ করে সহায়তাগ্রহণকারী পরিবারগুলো চিহ্নিত করেছেন। প্রবীণ সদস্য সহ পরিবার, গর্ভবতী এবং স্তন্যদানকারী মা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, নারীদের উপার্জনের উপর নির্ভরশীল পরিবার, অতি দরিদ্র পরিবার এবং যারা অন্যান্য উৎস থেকে সহায়তা পাননি তাদেরকে এই উদ্যোগে অগ্রাধিকার দেয়া হবে।

ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ বলেন, “ব্র্যাক ব্যাংকের এই সময়োপযোগী সহায়তা অবশ্যই প্রশংসার দাবীদার। এর ফলে ব্র্যাকের ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগে সেই সকল অবহেলিত পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান সম্ভব হবে যাদের জন্য চলমান লকডাউন খুব কঠিন প্রমাণিত হচ্ছে। আমি আশা করছি যে আরও বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতার জন্য এগিয়ে আসবে, যেন এই মহামারীর সময় অসহায় ও দুস্থ পরিবারগুলিকে আমরা একে অপরের শক্তি কাজে লাগিয়ে সাহায্য করতে পারি।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমরা কোভিড-আক্রান্ত পরিবারদের সহায়তা করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুচিন্তিত পরিকল্পনা ও নির্দেশনার জন্য ধন্যবাদ জানাই। তাদের দিক-নির্দেশনা অনুসরণ করে, প্রকৃত অভাবগ্রস্ত পরিবারের কাছে পৌঁছানোর এই বিশাল কাজ সম্পাদনে সহায়তা করার জন্য ব্র্যাক-কেও ধন্যবাদ জানাই। ব্র্যাক ব্যাংকের লক্ষ্য সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে, আর তাই যেকোনো কঠিন সময়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

গত বছর, ব্র্যাক ব্যাংকের কর্মীরা তাদের আগস্ট মাসের বেতন থেকে ১.৭৩ কোটি টাকা অবদান রেখেছিল ব্র্যাকের ‘ডাক আমার দেশ’ উদ্যোগে জরুরি খাদ্য সহায়তা হিসেবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন

“বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন, আন্তর্জাতিক নেতা ছিলেন”

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শাশুড়িকে হত্যার পর লাশ মাটিচাপা, পুত্রবধূ আটক

ভোটাররা যাচাই-বাছাই করে শেষমেশ নৌকায়ই ভোট দেবে : কর্নেল (অবঃ) জাহিদ ফারুক

এসডিজি অর্জনে সকলকে সম্পৃক্ত থাকতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

দেশের উন্নয়নে সবসময়ই দুঃসাহসিক পদক্ষেপ নেয় বসুন্ধরা গ্রুপ

ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে ব্র্যাক ব্যাংকের কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি

জয়পুরহাটে দেশী মদ ও গাঁজা সেবনের দায়ে গ্রেফতার ৭

মাত্র দেড় মাসের মাথায় আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া