300X70
বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ব্যাংক ‘আলো’ ই-লার্নিং প্ল্যাটফর্মে ‘ঘুড়ি লার্নিং’ কোর্স চালু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৪, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়নের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের ই-লার্নিং প্ল্যাটফর্ম- ‘ALO’-তে ঘুড়ি লার্নিং- এর অনেকগুলো গুরুত্বপূর্ণ দক্ষতা-উন্নয়ন কোর্স চালু করেছে।

ঘুড়ি লার্নিং দেশের অন্যতম প্রধান ই-লার্নিং প্ল্যাটফর্ম, যা নিবিড় শিক্ষার সুযোগ প্রদানের মাধ্যমে মানুষের ব্যক্তিগত এবং পেশাদার দক্ষতা বিকাশে সহায়তা করে থাকে।

ব্র্যাক ব্যাংক এবং ঘুড়ি লার্নিং- এর মধ্যকার চুক্তির ফলে এখন থেকে ব্র্যাক ব্যাংকের সহকর্মীরা তাদের সুবিধামতো যেকোনো সময় অনলাইনে ৩০টি কোর্স সম্পন্ন করতে পারবেন। ব্যাংকের কর্মীদের জন্য কোর্সগুলো থাকছে সম্পূর্ণ বিনামূল্যে।

এই কোর্সগুলোতে সেলস ট্রেনিং, ডেটা এন্ট্রি, সাইবার সিকিউরিটি, ইফেক্টিভ বিজনেস অ্যানালাইসিস, লিডারশিপ স্কিল, নেগোসিয়েশন স্কিলসহ বেশকিছু প্রফেশনাল এবং সফট-স্কিল উন্নয়নের ক্ষেত্র রয়েছে, যা ব্যাংকের সহকর্মীদের দক্ষতা ও সুক্ষ্ম চিন্তা-ভাবনার বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে।

গত ৩ সেপ্টেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ, হেড অব লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট উম্মে সালমা এবং ঘুড়ি লার্নিং-এর চিফ গ্রোথ অফিসার আশিকুর রহমান রিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

শেখার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজের উত্সাহ প্রকাশ করে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ বলেন, “কর্মী-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করে থাকে, যাতে প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের ক্যারিয়ার বিকাশে নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারে। আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম- ‘ALO’ তৈরি করা হয়েছে ব্যাংকে অবিরাম শেখার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে।”

তিনি আরও বলেন, “ঘুড়ি লার্নিং কোর্সগুলো ‘ALO’- তে থাকা রিসোর্সগুলোকে আরও সমৃদ্ধ করে তুলবে। কর্মক্ষেত্রে ব্যাংকারদের প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখেই এই কোর্সগুলো বাছাই এবং নির্বাচন করা হয়েছে। এটি আমাদের সহকর্মীদের কর্পোরেট বিশ্বের ক্রমবর্ধমান দক্ষতার সাথে তাল মিলিয়ে চলতে এবং অন্যদের চেয়ে এগিয়ে থাকতে সাহায্য করবে।

আমরা আমাদের আত্মোন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির স্বাক্ষর রেখেছি ‘ALO’- এর যাত্রার মাধ্যমে। সহকর্মীদের জন্য এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধশালী করতে আমরা এখানে নতুন নতুন কোর্স যুক্ত করতে থাকব।”

একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সহকর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করে যাচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাউবি’র এইচ.এস.সি পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ

গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৩ : সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন রোল মডেল

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা ও সাবেক মেয়র জাহাঙ্গীরের ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর

করোনায় আরো ৬৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭১০ জন

কদমতলীতে ২৫ লক্ষ টাকার হেরোইনসহ ১ জন গ্রেফতার

৭ দিনের সরকারী সফরে যুক্তরাজ্য গেলেন বিমান বাহিনী প্রধান

সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের শোক

সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন : উন্নয়নের স্বার্থে ড. লিটনকে চান আ.লীগের নেতাকর্মীরা

ইসলামী ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ৩১ হাজার দুঃস্থ শিশুর মাঝে খাবার বিতরণ

সিলেটের শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান