বাঙলা প্রতিদিন, কুষ্টিয়া :
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যৎ
প্রজন্মের জন্য ফকির লালন শাহ এঁর গান ধরে রাখতে হবে। ফকির লালন শাহকে
চিনতে হবে এবং তাঁর গানকে ধরে রেখে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
উপদেষ্টা আজ কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে ফকির লালন
সাঁইজীর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় আরো বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ
মাহমুদ বেলাল হায়দর, বিশিষ্ট কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ফরহাদ মজহার,
কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা: শারমিন আখতার, পুলিশ সুপার মো:
মিজানুর রহমান প্রমুখ।বাঙলা প্রতিদিন ডেস্ক :



































