300X70
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘ভাইবোনকে মানুষ করতে গিয়ে বিয়ে করতে পারিনি, এখন তারা খোঁজ নেয় না’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩১, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ণ

নড়াইল সংবাদদাতা : বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছেন সুনাবান ও পূর্ণিমা মণ্ডল নামে দুই বৃদ্ধা। দুজনেরই বয়স সত্তর ছুঁই ছুঁই। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তারা।

সম্ভবত সেই দৃষ্টি সবকিছু ভেদ করে পৌঁছে গেছে তাদের অতীতে। এক পলকেই যেন অতীত জীবনের হিসাব কষছেন তারা। এক সময় যাদের জন্য প্রাণ উজাড় করে দিয়েছিলেন আজ বার্ধক্যের অসহায়ত্বে তারাই ছেড়ে গেছেন।

তাই দুই বৃদ্ধার ঠাঁই হয়েছে ‘বেলাশেষে’ নামে এক বৃদ্ধাশ্রমে। তাদের সঙ্গে আলাপ হয় ঢাকা পোস্টের এই প্রতিবেদকের।

বৃদ্ধা সুনাবান প্রতিবেদককে বলেন, আমার বাড়ি নড়াইল পৌরসভার ভাটিয়ায়। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করায় তার কাছে যেতে পারি না। সাত সন্তানের কেউ বেঁচে নেই। আছে শুধু তিন বোন।

বৃদ্ধাশ্রমে আসার আগে ওদের কাছেই থাকতাম। এক বোনই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এখানে ভালো আছি। থাকা-খাওয়ায় কোনো সমস্যা নেই। ইফতারি-সেহরিতেও ভালো মানের খাবার পাচ্ছি।

বোনের বাড়ি মাঝে মাঝে বেড়াতেও যাই। তবে কিছুদিন হলো বোন হজ্বে গেছে। তাই সে বাড়িতে অনেকদিন যাওয়া হয় না।

পার্শ্ববর্তী জেলা যশোর থেকে বৃদ্ধাশ্রমে আসা পূর্ণিমা মণ্ডল বলেন, চার ভাই আর এক বোনকে আমি মানুষ করেছি। এখন ভাই-বোন আমাকে চেনে না। তাদের মানুষ করেছি কিন্তু কপাল পুড়েছে আমার।

ভাই-বোনকে মানুষ করতে গিয়ে জীবনে বিয়ে করতে পারিনি। এখন তারা কেউ খোঁজ খবর নেয় না। তাই নিজেই এসেছি বৃদ্ধাশ্রমে। দুই বছর ধরে এখানেই আছি। এখানে থাকা-খাওয়ার কোনো সমস্যা নেই।

শুধু সুনাবান বা পূর্ণিমা মণ্ডল নয় তাদের মতো আরও ৫ জন অসহায় বৃদ্ধ নারী-পুরুষের ঠাঁই হয়েছে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়ায় গড়ে ওঠা ‘বেলাশেষে’ বৃদ্ধাশ্রমে।

২০২২ সালে পারবারিক উদ্যোগে বৃদ্ধাশ্রমটি চালু করেন নড়াইল জজ কোর্টের আইনজীবী হেমায়েত উল্লাহ হিরু। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এখানে এসেছেন মোট ৩২ জন অসহায় বৃদ্ধ নারী-পুরুষ। তাদের মধ্যে অনেককেই পরিবারের মানুষেরা ফিরিয়ে নিয়ে গেছে। বর্তমানে রয়েছেন ৪ জন পুরুষ ও ৩ জন নারী।

বর্তমানে প্রায় ৪০ জনের আবাসনের সুব্যাবস্থা রয়েছে বৃদ্ধাশ্রমটিতে। কোনো কিছুরই অভাব নেই। ফলে অসহায়দের কাছে বেলাশেষে হয়ে উঠেছে শেষ আশ্রয়স্থল।

কিশোরগঞ্জ থেকে বৃদ্ধাশ্রমে আসা দুলালুর রহমান খান (৭৫) বলেন, জায়গা-জমি যা ছিল মেয়েকে লিখে দিয়েছি। মেয়ে আমাকে কাছে রাখতে চায় কিন্তু জামাই রাখে না। তাই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন।

মেয়ে ফোনে খোঁজখবর নেয়। কিন্তু বাড়িতে ফিরিয়ে নেয় না। একেবারে ফিরে যেতে মন চায় কিন্তু মেয়ে ভরণপোষণ দিতে পারবে না ভেবে এখানেই পড়ে আছি। এখানে আল্লাহ ভালোই রেখেছে।

তিন মাস আগে এই বৃদ্ধাশ্রমে এসেছেন মুন্সী আব্দুল্লাহ (৬৩) নামে আরেক বৃদ্ধ। তিনি এসেছেন নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রাম থেকে।

তিনি জানান, আগে ট্রাকের ড্রাইভার ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে সংসারও ছিল তার।

পরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। নয় বছরের মেয়েটিও এখন তার মায়ের কাছে থাকেন। তাকে দেখার মতো কেউ নেই। শরীরও অসুস্থ। এখানেও ভালো আছেন। থাকা-খাওয়ার সমস্যা নেই, চিকিৎসার ব্যবস্থা আছে।

বৃদ্ধাশ্রমের সার্বিক বিষয় নিয়ে কথা হয় এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরুর সঙ্গে।

তিনি বলেন, অসহায় মানুষদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই পারিবারিকভাবে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলেছি। এখানে আসা অসহায়দের বিনা পয়সায় থাকা, খাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘস্থায়ী করার জন্য নেওয়া হয়েছে নানান পরিকল্পনা। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে উদ্যোগী করতে নির্দিষ্ট একটি ফি জমাদানের মাধ্যমে তাদেরকে দাতা সদস্য করা হচ্ছে।

তিনি বলেন, এই কয়েকদিনের অভিজ্ঞতায় দেখেছি খাওয়া-দাওয়ার চেয়ে বয়স্ক লোকের চিকিৎসা ব্যয় অনেক বেশি।

ফলে যাকাত তহবিলের একটা ব্যবস্থা করা হয়েছে। ওই টাকা শুধু চিকিৎসা খাতে ব্যয় করা হবে। তাই বিত্তবানদের যাকাতের টাকা এখানে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

পিডিবি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামালের দাফন সম্পন্ন

সম্প্রতি পত্রিকায় প্রকাশিত দুর্নীতি সংশ্লিষ্ট অভিযোগ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের বিবৃতি

শাহজালালে সোনার বারসহ গ্রেফতার ১

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল মারা গেছেন

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস

চাল, শাকসবজি, আমসহ অনেক ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে : কৃষিমন্ত্রী

আজ শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ

ঈদে মোটরসাইকেল চলবে মহাসড়কে