300X70
সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভাটারায় বাস চাপায় শিক্ষার্থী নাদিয়া নিহতের ঘটনায় চালক ও হেলপার আটক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৩, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় প্রগতি সরণিতে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাম্মদ নাদিয়া (২৩) নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক ও সহকারী (হেলপার)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, গাড়ি চালক মো: লিটন (৩৮) ও সহকারী (হেলপার) মো. আবুল খায়ের (২৩)। তাদের দুই জনের গ্রামের বাড়ি ভোলায়।

আজ সকাল ৮ টা ২২ মিনিটের সময় মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে গাড়ি চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

ডিএমপির ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান সোমবার সকালে দুই জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, শিক্ষার্থী নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর আলম। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তবে, দীর্ঘদিন ধরে নাদিয়ার পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লার চাষাড়াতে বসবাস করে আসছিল।

এদিকে, আজ ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ জানান, মামলার পর আমরা গত রাতেই সিসি টিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ঘাতক বাস ও বাসের চালক এবং হেলপারকে শনাক্তর করা হয়। এরপর তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে, নর্দার্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় ডিএমপির ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ভিক্টর ক্লাসিক পরিবহনের ঢাকা মেট্রো (ব -১৫-৩১৯০) নাম্বারের ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে।

পুলিশ ও নিহতের সহকর্মীরা জানান, দক্ষিন খানের আশকোনা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল নাদিয়া।

গতকাল রোববার দুপুর পৌনে ১টার দিকে ভাটারা থানার প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের পাশে তার এক বন্ধু মেহেদি হাসানের সঙ্গে মোটরসাইকেলে প্রগতি সরণি এলাকায় ঘুরতে গিয়েছিলেন নাদিয়া।

এসময় তাদের মোটরসাইকেলটিকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে চাপা দেয়। এতে নাদিয়া মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্হলে মারা যায়। তার মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।

মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন নাদিয়া।  বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি উত্তরা এলাকায় থাকতেন। তার পরিবারের সদস্যরা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়।

এদিকে, নাদিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর রোববার বিকেলের দিকে রাজধানীর বিমানবন্দর সড়ক এলাকার কাওলা ব্রিজের নিচে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের এ রাস্তা অবরোধ কর্মসূচির কারণে কয়েক ঘণ্টা বিমানবন্দর সড়ক এলাকায় যান চলাচল বন্ধ ছিল। তারা অবরোধ কর্মসূচি থেকে নাদিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে নাদিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তার পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিরাপদ সড়ক আইনে বাড্ডা থানায় একটি মামলা থানায় করা রয়েছে। ভিকটিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

এদিকে, ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের গাড়ি চালক ও হেলপারকে পুলিশ আজ আটক করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ জব্দ করেছে। যার মামলা নং ৪৬।

এ বিষয়ে বিমানবন্দর থানার (ওসি) আজিজুল হক জানান, গতকাল বিকেলে নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় কয়েকশ শিক্ষার্থী কাওলা ব্রিজ এলাকার রাস্তা অবরোধ করেছিল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জেলাপ্রশাসক সম্মেলনে ডিসিদের উত্থাপিত অযৌক্তিক দাবিতে আইইবি’র প্রতিবাদ

পরিকল্পিত পর্যটন শিল্প ও পদ্মাসেতু

জন্মদিনে শহীদ শেখ কামালের সমাধিতে মেয়র তাপসের শ্রদ্ধা

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলকে সম্পৃক্ত হতে হবে : কৃষিমন্ত্রী

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ৩টি ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্সের দ্বোধন

গাজী মাজহারুলকে ‘গার্ড অব অনার’ প্রদান, বিকেলে বনানীতে দাফন

নওগাঁর পতিসরে রবীন্দ্র জন্মবার্ষিকী পালিত

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক মায়াঙ্ক অরোরা

৩২.৫ মিলিয়ন ইউরো সংগ্রহ করেছে বেক্সিমকো

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক নারীর মৃত্যু