300X70
বুধবার , ১৫ মে ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সাথে ব্র্যাক ব্যাংকের ৫০ মিলিয়ন ডলারের দীর্ঘ মেয়াদী ঋণের চুক্তি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৫, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

⦁ ব্র্যাক ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে এই ঋণটির মাধ্যমে বাংলাদেশের ৩,৫০০টি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসায়কে সহায়তা দেওয়া হবে।
⦁ দেশের মোট বিতরণকৃত ঋণের মাত্র ২০% এমএসএমই খাতে যায়। এই ঋণের মাধ্যমে এমএসএমই খাতে বিদ্যমান এই অর্থায়ন-ব্যবধান পূরণ করা হবে।
বাঙলা প্রতিদিন প্রতিবেদক : যুক্তরাজ্যের উন্নয়ন আর্থিক সংস্থা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) বাংলাদেশের শীর্ষস্থানীয় এসএমই ব্যাংক ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসায়ের উন্নয়নে ঋণটি গুরুত্বপূর্ণ তহবিল হিসেবে কাজ করবে।
১৩ মে ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর এবং হেড প্রসপ্রিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ ডাঃ ডানকান ওভারফিল্ড, বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা শাহনূর শিকদার, বিআইআই- এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেহান রশিদ উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেনও উপস্থিত ছিলেন।
২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক ১৫ লক্ষ এমএসএমই গ্রাহকদের সেবা দিয়েছে এবং ঋণ বিতরণের এই হার আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারকারী বিনিয়োগ এবং আর্থিক অন্তর্ভুক্তির জন্য বিশ্বব্যাপী সুপরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক এনজিও’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত।
এই বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) বাংলাদেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসায়ের অর্থায়ন সহায়তায় ব্র্যাক ব্যাংককে সহায়তা দিচ্ছে। এটি বাংলাদেশের ছোট ব্যবসায় এবং নারী উদ্যোক্তাদের আরও বেশি অর্থনৈতিক সুযোগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিনিয়োগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নে সহায়তার প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্বেরও প্রমাণ।”
বিআইআই- এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেহান রশিদ বলেন, “বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় এবং নারী উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সাথে আবারও কাজ করতে পেরে আমরা গর্বিত। ২০১৯ সালে ব্র্যাক ব্যাংকে আমাদের প্রথম বিনিয়োগ করার পর থেকেই আমরা বাংলাদেশে অন্তর্ভুক্তির লক্ষ্যে আরও বেশি ঋণ দানের চেষ্টা করে আসছিলাম। ব্র্যাক ব্যাংকের মতো বিশ্বস্ত অংশীদারদের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, যাদের আমাদের অর্থ সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন এবং যারা প্রকৃত অর্থেই দেশের উন্নতি এবং সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন।”
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “একটি এমএসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে দেশের তৃণমূল উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ ঋণের ব্যবস্থা নিশ্চিত করাই ব্র্যাক ব্যাংকের প্রধান লক্ষ্য। বিআইআই- এর প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের এমএসএমই এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসায়ে ঋণ সুবিধা দিতে সহায়তা করবে, যা তাঁদের ব্যবসায়কে সমৃদ্ধ করে তুলবে। এই ঋণ ক্ষুদ্র উদ্যোক্তাদের তাঁদের পণ্যের ধরন বাড়াতে, পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টিতে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। যুক্তরাজ্যের উন্নয়ন অর্থ সংস্থার সাথে আমাদের চমৎকার অংশীদারিত্বের লক্ষ্য হলো অর্থায়ন সেবার বাইরে থাকা দেশের অনুন্নত ব্যবসায়গুলোর জন্য সুযোগ সৃষ্টি করা। বিআইআই থেকে পাওয়া ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকেও আরও শক্তিশালী করে তুলবে।”
এই বিনিয়োগ জেন্ডার-ইক্যুয়ালিটির ওপর জাতিসংঘের এসডিজি-৫, নিরাপদ কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এসডিজি-৮ এবং শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোর ওপর এসডিজি-৯ লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় টার্গেট থেরাপীর দিকে এগুতে হবে : বিএসএমএমইউর উপাচার্য

প্রিমিয়ার ব্যাংকের নবনিযুক্ত ট্রেইনি জুনিয়র অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দেবে নৌ পুলিশ

ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে নারীর আত্মহত্যার চেষ্টা

বিচারকের সঙ্গে দুর্ব্যবহার: এবার নীলফামারীর ৩ আইনজীবীকে তলব

তামাক ক্ষতি ছাড়া জীবনে কোনো অবদান রাখেনা : স্থানীয় সরকার মন্ত্রী

এলজিইডির আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

বাড়িতে ঢুকে আ.লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

<strong>Cara Berbelanja Cerdas di Heymart untuk Menghemat Waktu dan Uang</strong>

Cara Berbelanja Cerdas di Heymart untuk Menghemat Waktu dan Uang