300X70
শুক্রবার , ১২ আগস্ট ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভারতবর্ষের সকল ইতিহাসকে ছাপিয়ে গেছে বঙ্গবন্ধুর ইতিহাস : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১২, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ভারতবর্ষের সকল ইতিহাসকে ছাপিয়ে গেছে বঙ্গবন্ধুর ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  আজীবন সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে শোষিত-বঞ্চিত বাঙালি জাতির জন্য একটি স্বাধীন- সার্বভৌম ভূখণ্ড উপহার দিয়েছেন। একটি মানুষ কত বেশি ত্যাগ স্বীকার  করতে পারেন, তাঁর প্রকৃষ্ট উদাহরণ বঙ্গবন্ধু। তিনি এদেশের মানুষের কল্যাণে তাঁর সারাটি জীবন বিলিয়ে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবন প্রাঙ্গণে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (১২-১৪ আগস্ট) বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক পুস্তক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক পুস্তক প্রদর্শনীর এ আয়োজনটি গতানুগতিকতার বাইরে একটি অসাধারণ আয়োজন। আমি এ আয়োজনটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। প্রতিমন্ত্রী এসময় সকল জেলা ও বিভাগে আগামীতে এ ধরনের আয়োজন করার জন্য গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আহবান জানান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর বলেন, জাতির পিতা এদেশের মানুষকে ভালোবেসে সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। আর এ বাঙালি জাতীয়তাবাদে এদেশের সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা করেন স্বাধীন বাংলাদেশ নামক জাতিরাষ্ট্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীরা জাতির পিতাকে হত্যা করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ভূলুণ্ঠিত করে। তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে দেশকে উল্টোপথে ধাবিত করেছিল।

সচিব পুস্তক প্রদর্শনীটিকে সময়োপযোগী অভিহিত করে বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম জাতির সত্য ও সঠিক ইতিহাস জানতে পারবে। গুজব প্রতিরোধেও এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে তিনি এসময় উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরকাইভস ও গ্রন্থাগারের মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. জাকীর হোসেন, বাংলাদেশের শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার দে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত, বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার মো: দাউদ মিয়া এনডিসি, বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর প্রমুখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এ পুস্তক প্রদর্শনীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরসহ বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, কবি নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র ও বাংলাদেশ কপিরাইট অফিস অংশগ্রহণ করছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় পার্টি চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন : মুজিবুল হক চুন্নু

<strong>Ekoji Channel: Solusi Kreatif untuk Era Pembelajaran Online</strong>

Ekoji Channel: Solusi Kreatif untuk Era Pembelajaran Online

লঞ্চ ও ফেরি বাড়ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

রাজধানীতে লিফটে আটকা পড়া মহিলাসহ ৭ জনকে অক্ষত অবস্হায় উদ্বার

চট্টগ্রামে ঠাঁইহারা দুই অনাথ শিশু পাচ্ছে কেএসআরএমের স্নেহের আশ্রয়

জীবন্ত কিংবদন্তী আমির হোসেন আমু : ঐতিহাসিক দিনগুলোতে যার প্রয়োজন সবচেয়ে বেশি

নৌকা প্রতীকের ৩৩৬২ মনোনয়নপ্রত্যাশী ডাক পেলেন গণভবনে

মডেল সম্মাননা পেল চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

‘বর্তমান ধারা অব্যাহত থাকলে শতবর্ষের বাংলাদেশ হবে বিশ্বে অনন্য’