300X70
শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভূমিকম্পের পাঁচ দিন পর তুরস্কে একের পর এক মিরাকল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক:  তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের পাঁচ দিন পেরিয়ে গেছে। ধ্বংস্তুপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারের সম্ভাবনা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন একের পর এক মিরাকল উদ্ধারকারীদের মনে আশা যোগাচ্ছে। তুরস্কের হাতায় শহরে ভূমিকম্পের ১১০ ঘন্টা পর ইজ্জেত বেকির (৪৭) নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি একটি পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে ছিলেন। তবে তার স্ত্রী ফেরাহ এবং দুই সন্তান এখনও ধ্বংসস্তুপের নিচে রয়েছে। তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।

এর আগে আন্তাক্যা জেলায় ডোগান ও তেমানুর কোনাক নামের দুই জনকে ভূমিকম্পের ১০৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়। তাদের উভয়ের বয়সই ৫০ বছরের বেশি। দীর্ঘ পাঁচ দিন তারা ধ্বংসাবশেষের নিচে আটকা ছিলেন। ওই একই জেলায় ভূমিকম্পের ১০৮ ঘণ্টা পর এক মা ও তার তিন সন্তানকে উদ্ধার করা হয়। ওই সন্তানদের পিতা এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন।

উদ্ধারকারী দল জানিয়েছে, তিনি বেঁচে আছেন এবং তাকে বের করার চেষ্টা হচ্ছে।
ভূমিকম্পের ১১১ ঘণ্টা পর ওই একই এলাকায় অজ্ঞাত ৩০ বছর বয়সী এক বিদেশী নাগরিককে উদ্ধার করা হয়েছে। এছাড়াও আন্তাকা এলাকায় সেলমা গুনেস (৬২) নামের এক নারীকে ধ্বংসাবশেষের নীচে জীবিত অবস্থায় পাওয়া গেছে। তিনি প্রায় ১০৮ ঘণ্টা চাপা ছিলেন। কুতাহিয়া প্রদেশের দমকলকর্মী ও উদ্ধারকারীরা প্রায় ১০৯ ঘন্টা পর আরও একজন বয়স্ক মহিলাকে উদ্ধার করেছে। কাহরামানমারাস প্রদেশে ১০৮ ঘণ্টার মাথায় জীবিত পাওয়া যায় ফিলিজ সিফটসিকে (৩৮)। একই অঞ্চলে একটি উদ্ধারকারী দল ১০৮ ঘন্টা আটকে থাকা লায়লা নামে এক নারীকে টেনে বের করে। কাহরামানমারাসে ৪৬ বছর বয়সী ডন গুল বিটমিসকে ১১২ ঘন্টা পর সাততলা ভবনের ধ্বংসাবশেষ থেকে বের করা হয়। গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি জেলায় ৯ বছর বয়সী মিরে কারাতাসকে প্রথম ভূমিকম্পের ১০৮ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছিল। যদিও ওই শিশুর মা, বাবা ও ভাই-বোন সকলেই ভূমিকম্পে মারা গেছে। একই জেলায় জাহিদ কেয়া নামে এক অন্তঃসত্ত্বা নারীকে ১১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ আমাস্যা থেকে একটি দল কাজিম নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছেন যিনি ১০৮ ঘন্টা আটকে ছিলেন। সোমবার এই অঞ্চলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের ১০৭ ঘন্টা পর গাজিয়ানটেপ প্রদেশের নিজিপ জেলায় একজন আহত মহিলাকে উদ্ধার করা হয়েছে। দুই ঘণ্টা আগে একই ভবনের ধ্বংসস্তূপ থেকে শিশুসহ দুজনকেও উদ্ধার করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব অর্থায়নে সেতু করে মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাউবিকে বদলে দেয়ার প্রত্যয় নিয়ে নতুন লোগো উন্মোচন

ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক ও শেয়ারবাজার

বরিশালে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “ তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত

পানির দাম বাড়ালে মানুষের কষ্ট আরো বাড়বে : কাদের

রাজনীতির টোকাইদের নিয়ে জোট করেছে বিএনপি : তথ্যমন্ত্রী

দক্ষিণখানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

লালমনিরহাটে প্রায় তিন কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস

সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসল সোহাগ গ্রেফতার