300X70
বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভয়াবহ অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা, ফের ঋণ চেয়েছে চীন-ভারতের কাছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৬, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে একদিকে যেমন বিরাজ করছে চরম মূল্যস্ফীতি, অন্যদিকে রয়েছে রিজার্ভের সংকট ও ক্রমবর্ধমান বহিঃঋণের চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনাভাইরাস মহামারীর অভিঘাত। সব মিলিয়ে দিশেহারা অবস্থা শ্রীলঙ্কার। এমতাবস্থায় দেশের অর্থনীতির এ ভয়াবহ অবস্থা কাটাতে ভারত ও চীনের কাছে আরও ঋণ চেয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ক্রমবর্ধমান বহিঃঋণ দেশটিকে আরও কঠিন সংকটের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্যমতে, চলমান সংকট মোকাবেলায় স্বল্পস্থায়ী সমাধান খুঁজতে গিয়ে কলম্বো নিজেকে দীর্ঘমেয়াদি এক ঋণজালে জড়িয়ে ফেলছে। বিষয়টি সামনের দিনগুলোয় দেশটির অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করতে পারে।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সে সময় তার কাছে শ্রীলঙ্কার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঋণসহায়তা চেয়ে অনুরোধ করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ঋণসহায়তার অনুরোধ বলা হলেও এটি ছিল আসলে ঋণ পুনর্গঠনের অনুরোধ। এছাড়া চীন থেকে পণ্য আমদানি বাবদ প্রদেয় অর্থ পরিশোধে বিশেষ ছাড় দেওয়ারও অনুরোধ করা হয়। গত বছর শ্রীলঙ্কায় মোট ৩৫০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে চীন।
পশ্চিমা পর্যবেক্ষক মহলে এখন চীনের তথাকথিত ‘ঋণফাঁদের’ গভীরে শ্রীলঙ্কার ক্রমেই জড়িয়ে পড়া নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। তাদের ভাষ্যমতে, কলম্বোকে ঋণফাঁদে ফেলে শ্রীলঙ্কায় নিজের উপস্থিতি ক্রমেই বাড়িয়ে তুলেছে চীন। এর মধ্য দিয়ে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে নিজের কৌশলগত অবস্থানকে দৃঢ় করে তুলছে দেশটি।

শ্রীলঙ্কায় চীনের ঋণসহায়তা নিয়ে হইচই বেশি হলেও বর্তমানে সম্ভাব্য সব স্থান থেকেই ঋণসহায়তা আদায়ের চেষ্টা করছে কলম্বো। আঞ্চলিক ভূরাজনীতিতে চীনের বৈরী প্রতিদ্বন্দ্বী ভারতের কাছ থেকেও প্রচুর পরিমাণে ঋণসহায়তা নিচ্ছে শ্রীলঙ্কা।

চলতি সপ্তাহেই নয়াদিল্লির কাছ থেকে শিগগিরই ১৫০ কোটি ডলারের সহায়তা পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস গত রবিবার এ তথ্য জানান। তার ভাষ্যমতে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে আলোচনার ভিত্তিতে কলম্বোর জন্য ঋণসহায়তা প্যাকেজ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে।

সম্প্রতি আইএমএফের কাছ থেকে বেলআউট প্যাকেজ গ্রহণ করার এক প্রস্তাব শ্রীলঙ্কার সরকার প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির কাছ থেকে এ সহায়তা গ্রহণ করা নিয়ে দেশটির মন্ত্রিসভায়ও এক ধরনের বিভক্তি দেখা দিয়েছে। এ বিষয়ে জিএল পেইরি বলেন, ঋণসহায়তার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) যোগাযোগের সম্ভাবনা এখনও ফুরিয়ে যায়নি। আইএমএফের সদস্য হিসেবে শ্রীলঙ্কার জন্য সংস্থাটির দুয়ার এখনও খোলা রয়েছে।

তিনি দাবি করেন, রিজার্ভের তীব্র সংকট সত্ত্বেও শ্রীলঙ্কা এখনো একেবারে তলিয়ে যায়নি।

চলতি মাসেই রিজার্ভ তহবিলের সংকট মোকাবেলায় শ্রীলঙ্কার সঙ্গে ৪০ কোটি ডলারের কারেন্সি সোয়াপের ঘোষণা দেয় ভারত। একই সঙ্গে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে শ্রীলঙ্কার সাড়ে ৫১ কোটি ডলার ঋণ পরিশোধেরও ঘোষণা দিয়েছে দেশটি। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, ভারত থেকে সহায়তা গ্রহণের মাধ্যমে শ্রীলঙ্কার রিজার্ভে আপাতত রক্তক্ষরণ থামানো গেলেও দেশটির অর্থনীতিতে বিপদের ছায়া এখনও কাটেনি।

এছাড়া নয়াদিল্লি অন্যান্য ব্যালান্স অব পেমেন্ট সহায়তার পাশাপাশি শতকোটি ডলারের একটি সহায়তা প্যাকেজেরও ঘোষণা দিয়েছে। এ ঋণসহায়তার অর্থ শ্রীলঙ্কায় খাদ্য সংকট মোকাবেলার পাশাপাশি দেশটিতে জরুরি গুরুত্বপূর্ণ পণ্য ও ওষুধ আমদানিতে ব্যবহার করা হবে।

তবে এসব সহায়তা শ্রীলঙ্কার অর্থনীতির বিপদকে কাটিয়ে তুলতে কতটা সক্ষম হবে, সে বিষয়ে খোদ লংকান সংবাদমাধ্যমগুলোও সন্দিহান। চলতি বছর সব মিলিয়ে শ্রীলংকার মোট ৪৫০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, এএনআই, ইকোনমিক টাইমস

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ-এর এজিএম অনুষ্ঠিত

আমার ভাইয়ের রক্তে রাঙানো

৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন যারা

পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হবে: মেয়র তাপস

‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

দক্ষিণের পাঁচ জেলায় কালবৈশাখী ঝড়ে নিহত ১০, আহত ৩৩

১,৪০০ বন্যার্ত পরিবারকে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ও বসুন্ধরা মাল্টি ফুডের ত্রাণ বিতরণ

রিয়াল ফরোয়ার্ড করোনায় আক্রান্ত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী