300X70
শনিবার , ১৮ জুন ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভয়াবহ বন্যায় সিলেট-সুনামগঞ্জে পানিবন্দি ৪০ লাখ মানুষ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৮, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ

সংবাদদাতা, সিলেট-সুনামগঞ্জ: দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যায় অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি বাড়তে থাকায় এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর বন্যাকবলিত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য হাহাকারও বাড়ছে।

বিভিন্ন উপজেলা ছাড়াও বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জ শহরের প্রায় শতভাগ প্লাবিত হয়েছে। এ ছাড়াও সিলেট মহানগরীর সুরমা নদী-তীরবর্তী সবকটি এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ-পানিসহ সব ধরনের নাগরিক সুবিধা বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে।

সিলেট জেলায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, সিলেট সদর, জকিগঞ্জ, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও মহানগরী বন্যাকবলিত হয়েছে। সুনামগঞ্জে পৌর শহর, সদর উপজেলা, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ, জগন্নাথপুর, দিরাই বন্যাকবলিত হয়েছে।

এছাড়াও শুক্রবার থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও হবিগঞ্জ শহরসহ সদর উপজেলা বন্যায় প্লাবিত হতে শুরু করেছে। তবে বিভাগের মৌলভীবাজারে ব্যাপক বর্ষণ নিম্নাঞ্চলে জলমগ্নতা বাড়ালেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।

বন্যা পরিস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটের ৩টি উপজেলা বিভাগীয় শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একইসঙ্গে বন্যাকবলিত সবকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কে দুর্যোগ দেখা দিয়েছে। এ ছাড়াও ব্যক্তিগত মোবাইল ফোন চার্জ না থাকায় অনেকেই তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমনকি বন্যায় আটকে পড়ারাও কাউকে উদ্ধারের কথা জানাতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যায় আক্রান্ত অনেকেই তাদের স্বজনদের খোঁজ জানতে সহযোগিতা চেয়ে পোস্ট দিচ্ছেন। অনেকেই স্বজনদের মাধ্যমে জানাচ্ছেন উদ্ধারের আকুতি।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি প্রতিনিয়ত আরও ভয়াবহ হচ্ছে। প্রবল বৃষ্টিপাতে নতুন নতুন উপজেলা প্লাবিত হচ্ছে। এ অবস্থায় আমরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বাড়াচ্ছি।’

এখন পর্যন্ত অন্তত ৪০ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বন্যা কবলিত এলাকায় প্রচুর মানুষ উদ্ধারের অপেক্ষায় আছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে সমন্বয় করে তাদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। গতকাল বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধারকাজে যোগ দিয়েছে। আজ থেকে বাংলাদেশ নৌবাহিনীও উদ্ধার অভিযান শুরু করবে।’

‘হঠাৎ করে বন্যা দেখা দেওয়ায় গতকাল পর্যন্ত ত্রাণ বিতরণে একটু সমস্যা হয়েছে। গতকাল আমরা নতুন করে ত্রাণ বরাদ্দ পেয়েছি। আজ সকালের মধ্যে উপজেলা পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পাঠানো হয়েছে। দিনের মধ্যে সব স্তরে ত্রাণ বিতরণ শুরু হবে’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘যেসব আশ্রয়কেন্দ্রে রান্নার ব্যবস্থা করা যাবে, সেখানে রান্না করা খাবার আর যেখানে যাবে না সেখানে শুকনো খাবার দেওয়া হবে। প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বন্যা ব্যবস্থাপনায় কাজ করছেন।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাউফলে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ১৪৪ ধারা জারি

পর্যটকদের জন্য উম্মুক্ত হয়নি সুন্দরবন

পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেওয়ার অনুরোধ

সরকার স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করছে : পরিবেশমন্ত্রী

বান্দরবানে রোয়াংছড়িতে আফিম উদ্ধার, আটক-১

২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট; রাতে আলোকসজ্জা করা যাবেনা

নোয়াখালীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

সব মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে : সিনিয়র সচিব

পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার