300X70
মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মধুপুরে অসহায় বৃদ্ধার নিজের ঘরের স্বপ্ন পূরণ করলো “স্বপ্ন বুনন”

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৮, ২০২৩ ১:৩৮ পূর্বাহ্ণ

আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল) : স্বামী নিতাই চন্দ্র বর্মণকে হারিয়ে এক রকম অসহায় হয়ে পড়ে ছিলেন পশ্চাৎপদ বর্মণ পরিবারের অশীতিপর বৃদ্ধা মতি রাণী বর্মণ । ১০ বছর হলো ভালোবাসার স্বামী হারা তিনি। অভাবে কোন রকম খেয়ে ধেয়ে চলতো তাদের সংসার ।


স্বামী চিরদিনের জন্য চলে গেছেন, পিছু ছাড়েনি অভাব। নিত্যদিনের সঙ্গী হয়ে আরও তেজ নিয়ে তার পাশে অভাব যেন দৃঢ় অবস্থান গেড়েছে। স্বামীকে হারানোর পর মাথা গোঁজার নিরাপদ আশ্রয়টুকু ছিল না। জীর্ণ একটি কুঠিরের মাচায় শুয়ে প্রতিদিন একটি ছোট্ট ঘরের স্বপ্ন দেখতেন। কিন্তু গত ১০ বছরে তার সে স্বপ্ন পূরণের পথ তৈরি হয়নি।


অবশেষে ‘‘স্বপ্ন বুনন’’ নামের মধুপুরের ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন একটি টিনের দু’চালা ঘর নিয়ে বৃদ্ধা মতি রাণীর পাশে দাঁড়ালো। ফলে বহুদিনের অধরা স্বপ্নকে স্পর্শ করলেন মতি রাণী।

গল্পটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের বেরীবাইদ গ্রামের দুর্গম এলাকার বর্মণ পল্লীর বাসিন্দা মৃত নিতাই চন্দ্র বর্মণের স্ত্রী মতি রাণী বর্মণের।

গেল শুক্রবার বিকেলে মতি রাণীর কাছে হস্তান্তর করা হল ঘরটি। মানবিক এমন একাধিক ইভেন্ট পরিচালনা করা স্বপ্ন বুনন শুধু ঘর নয় সাথে ঘরে বিদ্যুৎ সংযোগ, এলইডি বাতি , ফ্যান লাগিয়ে দিয়েছে। থাকার চৌকি, চৌকিতে বিছানোর জন্য তোষক, বিছানার চাদর, বালিশের ব্যবস্থা হয়েছে। পরার একটি শাড়ি, খাওয়ার জন্য এক বস্তা চাল, ডাল, তেল, পেঁয়াজ , মরিচসহ এক দেড় মাসের প্রয়োজনীয় সাংসারিক পণ্য দেয়া হয়েছে।

ওইদিন ছোট্ট কুঠিরের ছোট্ট উঠান স্বপ্ন বুননের সিনিয়র এডমিন সামিউল আলম সুলতান, সেলিম রেজা, রবিউল ইসলাম , মাহিন ইসলাম পরান, লিমা, ইন্দ্রজিতসহ বেশ কিছু তরুণ নারী পুরুষ সদস্যে ভরে গিয়েছিল।

এমন অনুষ্ঠানের আমন্ত্রণে হাজির হয়ে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ইত্তেফাকের সাংবাদিক মধুপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক জয়নাল আবেদীন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম শহীদ। স্বপ্ন বুনন সদস্য ও আগতদের হাত থেকে ওইদিন উপহার হিসেবে ঘর প্রাপ্তির দৃশ্যটি মতি রাণীর কাছে ছিল সত্যি এক অনন্য ঘটনা।

মতি রাণীর সাথে কথা বলে জানা গেল, ১৯৪০ থেকে ৪২ এর মধ্যে তার জন্ম। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল সুন্দর একটি জীবনের। শারীরিক বাড়ন্ত আর স্বপ্ন বুনন একসঙ্গে চলছিল। কিন্তু বিয়ে সংসার হলেও দারিদ্রতা তার স্বপ্ন বুননকে এগিয়ে নিতে পারেনি। কোনোরকম বেঁচে থাকার জোত যোগাড় ছাড়া বাড়তি কোনো সুযোগ তার জীবনে আসেনি।

তাই ৬ সন্তানের মা মতি রাণীর কাছে অধরা থেকেছে স্বপ্নের ‘সুখ’। ২০১৩ সালের দিকে হঠাৎই স্বামীকে হারিয়ে একা হয়ে যাওয়ার সাথে যেন দুঃখের ষোলো কলা পূরণ হলো। স্বপ্নগুলো ভেসে গেলো দুঃখের সাগরে।

ঘর ছাড়া একটি শীর্ণ কুঠিরের মাচায় বর্ষা- শীতের কষ্টে চলছিল জীবন। বিধবা ভাতা ও বিবিধ সহযোগিতায় পেটে ভাত জুটতো খুব কষ্টে। অভাবী আলাদা ছেলে মেয়ের সংসার থেকে যোগান হতো কিছু। নর সুন্দর নাতিরা ২/৪ টাকা দিলে তিনি জমাতেন। সপ্তাহে একদিন জমানো ১০/২০ টাকা নিয়ে বাড়ির অদূরের বৈরাগী বাজারে যেতেন বাজার করতে।

বিষয়টি একদিন নজরে আসে স্বপ্ন বুনন’র এডমিন ওই এলাকার ইন্দ্রজিত বৈষ্ণব নামের এক তরুণের। খোঁজ লাগান তিনি। একদিন মতি রানীর বাড়িতে গিয়ে হাজির হন। কথা বলেন মতি রাণীর সাথে ।

পরে তার বসবাসের দুরবস্থা দেখে এডমিন গ্রুপে আলোচনা করেন। সবাই ঐক্যমতে পৌছেন মতি রাণীর স্বপ্নের একটি ঘর করে দেয়ার। তাদের স্বপ্ন বুনন পেইজে ছবি দিয়ে সাহায্যের জন্য আহবান জানানো হয়।

এডমিন সেলিম রেজা, মাহিন ইসলাম পরানসহ সবাই জানান, বিষ্মিত হয়েছি। অভূতপূর্ব সাড়া মেললো।পোস্ট দেয়ার পর এক রাতেই সাহায়্যদাতাদের কাছ থেকে মতি রাণীর ঘরের খরচ পাওয়া গেলো। দেশ বিদেশে অবস্থান করা দাতাদের টাকায় মতি রাণীর শান্তির নীড় হলো।

এডমিন প্যানেলের সদস্যদের কাছ থেকে জানা গেল, মানবিক সাহায্যের ডিজিটাল প্লাটফর্ম তাদের এই স্বপ্ন বুনন । গত ২০২১ সালে প্রতিষ্ঠার পর পরই দুর্ঘটনায় পা হারানো হাকিমকে অটোভ্যান রিক্সা কিনে দিয়ে তাদের মানবিক সেবার কাজ শুরু হয়েছে। অর্ধ লক্ষাধিক টাকা ব্যয়ে অটোভ্যান তৈরি করে ঈদের আগের রাতে আব্দুল হাকিম পরিবারের কাছে তুলে দেয়ার দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে আছে।

তারপর আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্যান্সার রোগীর চিকিৎসায় অর্থ জোগানসহ বেশ কয়েকটি ইভেন্ট পরিচালনা করেছে তারা। প্রতিষ্ঠার প্রায় তিন বছরের মাথায় ব্যতিক্রমী আরও একটি ইভেন্ট শেষ করতে পেরে স্বপ্ন বুননের সবার চোখে মুখে আনন্দ তৃপ্তির ঝিলিক। মতি রাণীর জন্য ঘরের ব্যবস্থা করার সফলতা তাদের উৎসাহের অনুসঙ্গ। আবারও অন্য কোন মানবিক ইভেন্টের খোঁজে নতুন করে তারা পথ চলবে ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

বাগেরহাটে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জয়নাল আবেদীন হাজারীর মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র শোক

নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ : মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় নিহত ৫

এক মুঠো ভাতের জন্য অপলক দৃষ্ঠিতে বৃদ্ধ মায়ের দীর্ঘ অপেক্ষা

উদ্যোক্তাদের স্বপ্নপূরণ করে এগিয়ে যাচ্ছে আলেশা মার্ট

ফুটওভার ব্রীজের দাবিতে হোতাপাড়ায় মানববন্ধন

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

যুব সমাজই ইতিহাস সৃষ্টি করে