300X70
মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মর্গের দরজা সংকীর্নতায় পড়ে আছে ২৫ লাখ টাকার লাশের ফ্রিজার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৭, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে লাশ সংরক্ষনের জন্য এক‌টি আধু‌নিক ফ্রিজার সরবরাহ করেছে কেন্দ্রীয় ঔষধাগার। মৃতদেহ রক্ষণাবেক্ষণে ফ্রিজারটির বরাদ্দ ছিল স্বাস্থ্যবিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কিন্তু ম‌র্গের কক্ষের দরজা সংকীর্ন হওয়ায় ৪ মাসেও সেটি স্থাপন করা সম্ভব হয়নি ।

এতে প্রায় ২৫ লাখ টাকা মূ‌ল্যের ফ্রিজার‌টির জায়গা হয়েছে হাসপাতালের পুরাতন ভব‌নের মে‌ঝে‌তে। লাশ সংরক্ষণের জন্য সংকট কাটানো তো দূরের কথা এখন সেই ফ্রিজার স্থাপন করাটাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নতুন ভবন নির্মাণ হলে ফ্রিজারটি স্থাপন করা হবে।

জানা যায়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালের মর্গে লাশ সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিলোনা। দীর্ঘ ৪৪ বছর পর হাসপাতালটির মর্গের জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে একটি আধুনিক ফ্রিজার বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতাল কর্তৃপক্ষ ৪ ড্রয়ার বিশিষ্ট এই ফ্রিজারটি বুঝে পাওয়ার চার মাস হয়ে গেলেও এখনো স্থাপন করতে পারেনি।

এভাবে দীর্ঘদিন প‌ড়ে থাক‌লে ফ্রিজারটির যা‌ন্ত্রিক ত্রু‌টি বা বিকল হওয়ার সম্ভাবনাও আছে। এমনকি প্রতিষ্ঠার পর থেকে সংস্কার না হওয়ায় অনুপযোগী হ‌য়ে প‌ড়েছে মর্গের ভবন ও কক্ষগু‌লো।

হাসপাতা‌লের চি‌কিৎসা কর্মকর্তা ডা. রাকিবুল আলম ব‌লেন, মর্গটি অনেক পুরাতন ও ক‌ক্ষের দরজা‌টি সঙ্কু‌চিত হওয়ায় সাত ফিট চওড়া ফ্রিজ‌টি স্থাপন সম্ভব হ‌চ্ছে না। মর্গের ভবন পুরাতন ও জরাজীর্ণ থাকায় নতুন বি‌ল্ডিং নির্মা‌নের জন্য গণপূর্ত বিভাগকে চি‌ঠি দেয়া হ‌য়ে‌ছে। নতুন ভব‌ন নির্মা‌নের পর এ‌টি স্থাপন করা সম্ভব হ‌বে।

সম্প্রতি হাসপাতাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে শহরের আর্টগ্যালারি এলাকায় মর্গটি‌তে গি‌য়ে দেখা যায়, ময়নাত‌দেন্তর জন্য ভবনের সামনে ভ্যানে রাখা হ‌য়ে‌ছে এক‌টি মর‌দেহ। তার এক‌দিন আ‌গে মৃত্যু বরণ ক‌রেন ওই ব্যক্তিটি।

মৃত ব্যক্তির ছে‌লে ক‌লিন চন্দ্র রায় জানান, এক‌দিন আ‌গে বি‌কে‌লে তার বাবা বিষপানে আত্নহত্যা ক‌রেন। মর‌দেহ‌টি ময়নাত‌ন্তের জন্য পু‌লিশ ম‌র্গে পাঠা‌লেও এখা‌নে মর‌দেহ সংরক্ষ‌নের কোন ব‌্যবস্থা নাই। ফ‌লে দু‌দিন ধ‌রে ভ‌্যা‌নে রাখা হয় তাঁর বাবার লাশ। সু‌দেব চন্দ্র রায় না‌মে আ‌রেক ব্যক্তি ব‌লেন, জেলার ৫‌টি উপ‌জেলার এক‌টি মাত্র মর্গ এ‌টির বেহাল দশা, জায়গাও সংকুলান। এখা‌নে মর‌দেহ সংরক্ষ‌নের ব্যবস্থা থাক‌লে মৃত‌দেহ পচন ধরার আশঙ্কা থাকে না। পরে ধর্মীয়ভাবে লাশটির কবর বা সৎকার সময় মত করা যে‌তো।

ম‌র্গের কর্মরত ডোম সুকুমার মহন্ত ব‌লেন, আধু‌নিক যন্ত্রপা‌তি না থাকায় কামার থে‌কে বা‌নি‌য়ে হাতুড়ি, বাটাল ও করাত দিয়ে মরদেহগুলোর কাটাছেঁড়া করা হয়। জরাজীর্ণ ছোট কক্ষে ময়নাতদন্তের কাজ গু‌লো কর‌ছি ৩৭ বছর ধ‌রে।

লাশকাটা ঘরের পেছনের দিকে রয়েছে নদী সেখান থে‌কে পা‌নি এ‌নে প‌রিস্কার কর‌তে হয় ময়লা ও রক্ত। সব সরঞ্জামের সংকট রয়েছে দীর্ঘদিন। অন্যদিকে নিরাপত্তাপ্রহরীর পদেও কেউ নেই। বেশ ক‌য়েকবার রাতে দুর্বৃত্তরা নতুন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। নিয়ম অনুযায়ী নারী ডোম থাকার কথা থাক‌লেও এখা‌নে তা নেই।

ঠাকুরগাঁও সি‌ভিল সার্জন ডা.নুর নেওয়াজ আহমেদ ব‌লেন, মর্গটি আধু‌নিকায়‌নের জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের চি‌ঠি দি‌য়ে‌ছি। ম‌র্গের নিরাপত্তা ও লোকব‌লের বিষ‌য়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন পে‌লে ফ্রিজার‌টি স্থাপন করা হ‌বে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্যামসাং গ্যালাক্সি এ৫০ দুর্দান্ত পারফরমেন্সের এক অনন্য সিরিজ

গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের উদ্যোগে পালিত হল সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন

ফরিদপুরে ছেলের বিরুদ্ধে বাবার মানববন্ধন

২ মিনিটেই বিকাশ অ্যাপ দিয়ে সঞ্চয় শুরু আইডিএলসি-তে

গ্রামীণফোনের গ্রাহকদের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজ স্মার্টফোন প্রি-অর্ডার শুরু

মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জে অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বাজারে HERO Xtreme 125R আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিয়েতে জুতা চুরি; মামলা করলেন ম্যাক্সওয়েল!