300X70
মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মাতারবাড়ী আমদানি করা কয়লা নাকি মাটি?

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৫, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : একটা কিছু সরকারি শুনলেই ভাবনায় আসে যে এর হয়তো কোনো মালিক নেই, জবাবদিহি নেই! এ কারণেই হয়তো ‘সরকার কা মাল, দরিয়া মে ঢাল’—এই রকম একটি কথা প্রচলিত রয়েছে। সরকারি কাজে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অপচয় নতুন কিছু নয়। সরকারি কাজ বা কেনাকাটার সব স্তরে এ রকম অনিয়মের উদাহরণ ভূরি ভূরি। কিন্তু বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল হিসেবে আসা কয়লার স্থলে মাটি! এটি কেমন জালিয়াতি? এর আগে আমরা বিদেশ থেকে মিথ্যা ঘোষণায় একটির পরিবর্তে অন্য পণ্য আমদানির কথা জানি।

শুল্ক-কর ফাঁকি দিতে ও টাকা পাচার করতে এ রকম ঘটনা হরহামেশাই ধরা পড়ে। তবে এবার খোদ সরকারি প্রকল্প কক্সবাজারের মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লায় পাওয়া গেছে মাটি-এটি মানা যাচ্ছে না।
এ রকম একটি খবর দেশের শীর্ষ জাতীয় দৈনিকে প্রকাশ পেয়েছে। এতে বলা হয়েছে, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা কয়লার একটি চালান এসেছে ইন্দোনেশিয়া থেকে।

কাজটি পেয়েছিল এক ভারতীয় কোম্পানি। প্রায় ৬৩ হাজার টন কয়লার এই চালানটি খালাসের সময় এতে বিপুল পরিমাণে মাটির উপস্থিতি পাওয়ায় খালাস বন্ধ করে জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেড (সিপিজিসিএল)।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ১৭ মার্চ ‘এমভি ওরিয়েন্ট অর্কিড’ নামের সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ী বন্দরের চ্যানেলে প্রবেশ করে। কোম্পানিটি যে কয়লা পাঠিয়েছে, তাতে বিপুল পরিমাণে মাটি রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহারোপযোগী নয়।

এটি একই সাথে ভয়ংকর ও দুৰ্ভাগ্যজনক ঘটনা! মাটি মিশ্রিত কয়লা দিয়ে কি আর বিদ্যুৎ উৎপাদন করা যায়? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পণ্য খালাস বন্ধ রেখে পরবর্তী করণীয় নির্ধারণের অপেক্ষা করছে।

আমাদের বক্তব্য হলো, সরকারি একটি বিদ্যুৎ প্রকল্পে এত বড় জালিয়াতি কিভাবে ঘটল, এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের আগে তাদের ইমেজ ও কাজের পূর্বাভিজ্ঞতা ছিল কি না, এর পেছনে অন্য কোনো মুনাফালোভী চক্র জড়িত কি না—বিষয়টির শক্ত অনসুন্ধান হওয়া দরকার। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সমন্বিতভাবে বিষয়টির নেপথ্যে কারা জড়িত, তাদের খুঁজে বের করা উচিত। জনগণের টাকায় চালু হওয়া এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়লায় এমন জালিয়াতি ও অপচয় হলে এর ভুক্তভোগীও সাধারণ জনগণই হবে।

এটি কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আর এর নেপথ্যে যারা জড়িত, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের কাছ থেকে এর ক্ষতিপূরণ আদায় করতে হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

চুয়েটের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন, আবেদন শুরু ১০ মে থেকে

ডিক্সোমার্ক গ্লোবাল ক্যামেরা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে অপো ফাইন্ড এক্স৬ প্রো

বাংলাদেশে খাদ্য ও কৃষির অবস্থা অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে : কৃষিমন্ত্রী

জ্বালানি সংকটের শঙ্কায় দেশ

জলোচ্ছ্বাসের শঙ্কা, তিন নম্বর সতর্ক সংকেত

ভারতে বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৪০, বহু নিখোঁজ

ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

ঈশ্বরগঞ্জে শিমুল গাছের তুলা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

বিরোধপূর্ণ জমি দখলের অপচেষ্টা ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ