300X70
বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কারে ভোটাভুটি আজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৭, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেনে হামলা ও আগ্রাসনের জেরে মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণ করা হবে কি না, তা নিয়ে আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হবে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণের দাবি জানায়।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার অংশগ্রহণ প্রহসনমূলক এবং এটি অন্যায়ও। তাই আমরা বিশ্বাস করি—তাদের অপসারণে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেওয়ার সময় এসেছে।’

ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা কয়েক ডজন বেসামরিক লোককে হত্যা করেছে—ইউক্রেনের এমন অভিযোগের ভিত্তিতে থমাস-গ্রিনফিল্ড মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণের আহ্বান জানান।

ইউক্রেন বলেছে—তারা বুচায় হত্যাকাণ্ডের তদন্ত করছে। তবে, রাশিয়া এ হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি উড়িয়ে দিয়েছে।

মানবাধিকার কাউন্সিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় এ কাউন্সিলের সদর দপ্তর। সংস্থাটি মূলত প্রতীকী হলেও এটি মানবাধিকার লঙ্ঘন বিষয়ে তদন্তের অনুমোদন দিতে পারে।

রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে অপসারণে ১৯৩ সদস্যের পরিষদের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। রাশিয়া ৪৭ সদস্যের এ কাউন্সিলে তিন বছরের মেয়াদের দ্বিতীয় বছরে পা দিয়েছে। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ দেশটির কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দুটি প্রস্তাব পাস করেছে।

এদিকে, রয়টার্স জানিয়েছে—মানবাধিকার কাউন্সিল ইস্যুতে ভোটাভুটি নিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, মার্কিন চাপে আয়োজিত এ ভোটাভুটিতে কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলে কিংবা ভোটদানে বিরত থাকলে, সেটিকে ‘বন্ধুসুলভ আচরণ নয়’ হিসেবে দেখা হবে। এবং এর প্রভাব পড়বে দ্বিপক্ষীয় সম্পর্কেও।

সাধারণ পরিষদ এর আগে ২০১১ সালে লিবিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার করেছিল। সে বছরের মার্চে পরিষদ সর্বসম্মতভাবে লিবিয়াকে কাউন্সিল থেকে বহিষ্কার করে। লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী দেশটিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার চালানোয় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবসে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নারায়ণগঞ্জে বিএসএলএ’র জমকালো সংবর্ধনার আয়োজন

সরকার কোনো কাজই আইনের বাইরে করতে পারে না: আইনমন্ত্রী

ডাটা এজ-এর সাথে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACH) এবং নিকাশ অ্যাপ্লিকেশন বিষয়ক চুক্তি করল ব্র্যাক ব্যাংক

যাত্রাবাড়ীতে ৪০১ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার

গফরগাঁওয়ে অচেতন করে অটোরিক্সা ছিনতাই

কালীগঞ্জে ইয়াবাসহ দুই ইউপি সদস্য আটক

৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

একুশে পদকপ্রাপ্ত মিতা হকের দাফন সম্পন্ন

সংগীত কলেজে ২ দিনব্যাপী ‘পণ্ডিত বারীণ মজুমদার সংগীত উৎসব’