300X70
বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মানসম্মত দুধ ও মাংস উৎপাদনে ভূমিকা রাখবে টিএমআর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৯, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সাভার : গবাদিপ্রাণীর সুষম খাদ্য টোটাল মিক্সড রেশন বা টিএমআর মানসম্মত দুধ ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নতুন স্থাপিত টোটাল মিক্সড রেশন (টিএমআর) কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের আওতায় গবাদিপ্রাণীর সুষম ও সুপাচ্য খাদ্য তৈরির জন্য জার্মান প্রযুক্তিতে এ অত্যাধুনিক টিএমআর কারখানা স্থাপন করা হয়েছে।

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রাণিসম্পদ খাতে রাষ্ট্রীয় যত পরিকল্পনা, গবেষণা, পৃষ্ঠপোষকতা ও সহায়তা দরকার সব সুযোগ করে দিয়েছেন। আজ প্রাণিসম্পদের উৎপাদন এমন জায়গায় পৌঁছেছে যে, স্বয়ংসম্পূর্ণতা অর্জন শুধু নয়, বিদেশে রপ্তানির পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, দেশের প্রাণিসম্পদের উন্নয়নের ফলে খাবারের একটি বড় অংশ দুধ, মাংসের যোগান এ খাত থেকে আসছে। প্রাণিজ আমিষের যোগান এ খাত থেকে আসছে। প্রাণিসম্পদ খামারিরা উদ্যোক্তা হয়ে বেকারত্ব দূর করছে। গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। মাংস ও মাংসজাত পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে। এভাবে প্রাণিসম্পদ খাত দেশের উন্নয়নে অবদান রাখছে। দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে।

প্রধান অতিথি আরও যোগ করেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন করা এখন আমাদের লক্ষ্য। শুধু মাংস ও দুধ উৎপাদন বাড়ালেই হবে না। মাংস ও দুধে যেসব উপকরণ থাকা আবশ্যক, সে উপকরণ তৈরির জন্য গবাদিপ্রাণীকে যথাযথভাবে প্রজনন ও লালন-পালন করতে হবে। গবাদিপ্রাণীর জন্য সুষম খাদ্য তৈরি ও খাদ্যের অপচয় রোধ এবং বিদেশ থেকে প্রাণিখাদ্য আমদানির প্রবণতা বন্ধের জন্য এ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে দেশে টিএমআর-এর সূচনা করা হয়েছে। সরকারি উদ্যোগে এ প্রথম দেশে টিএমআর কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রাথমিকভাবে সরকারি খামারে টিএমআর পৌঁছানো হবে এবং পর্যায়ক্রমে সেটা বেসরকারি খামারে দেওয়া হবে। বেসরকারি খাতে এ ধরণের টিএমআর কারখানা প্রতিষ্ঠা করতে চাইলে সরকার সহায়তা দেবে, কর মওকুফ করে দেবে- জানান মন্ত্রী।

মন্ত্রী আরও যোগ করেন, আমরা মৎস্য খাদ্য ও প্রাণিখাদ্যের জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকতে চাই না। যারা প্রাণিসম্পদ খাতের খামারি বা উৎপাদক হবেন, তাদের প্রাণিখাদ্য তৈরির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সরকার নীতিনির্ধারণী ও কারিগরি সহায়তা, গবেষণা সাহায্যসহ সবধরণের পৃষ্ঠপোষকতা দেবে।

এর আগে মন্ত্রী নামফলক উন্মোচন ও ফিতা কেটে টিএমআর কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কারখানাটি ঘুরে দেখেন।

টিএমআর কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতা ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশে। বিদেশ থেকে প্রাণীর সব খাদ্য আমদানি করতে গেলে যেমন বৈদেশিক মুদ্রা চলে যায়, আবার অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে নানা সমস্যার কারণে প্রাণিখাদ্য আমদানিতে সংকটে পড়তে হয়। ফলে এ খাতে অনেক ক্ষতিকর অবস্থা হয়। এ জন্য সরকার দেশের অভ্যন্তরে পরিপূর্ণ প্রাণিখাদ্য তৈরির লক্ষ্য নিয়ে জার্মানির মেশিনারি ও প্রযুক্তি দিয়ে টিএমআর কারখানা তৈরি করেছে। টিএমআর এর মাধ্যমে প্রাণীর জন্য পুষ্টিসম্মত ও গুণগতমানের খাদ্য সরবরাহের সূচনা হলো বাংলাদেশে। এ ধারা কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। ফলে প্রাণিসম্পদের ব্যাপক উৎপাদন গুণগত মানে আরও বৃদ্ধি পাবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন এবং সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গনি। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রাণিসম্পদ খাতের অংশীজনরা এ সময় উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইউনিয়ন ব্যাংকের রাজারহাট এবং কালারমারছড়া উপশাখার উদ্বোধন

আগামীকাল সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর জাতীয় সম্মেলন

ফেরদৌস আলী খান স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবাখাতে প্রয়োজন সফটওয়্যার ও অবকাঠামোর উন্নয়ন

বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কৃষিতে বৈরি আবহাওয়া সফলভাবে মোকাবেলা করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিতে বৈরি আবহাওয়া সফলভাবে মোকাবেলা করছে সরকার: কৃষিমন্ত্রী

দেশে একদিনে আরো ১০ জনের মৃত্যু, করোনা শনাক্ত ৩৮৮ জন

প্রত্যেক সেক্টরে গবেষণার জন্য আলাদা ফান্ড থাকতে হবে বললেন প্রধানমন্ত্রী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন দিলো ডিএনসিসি