300X70
শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মানিব্যাগ চুরির অভিযোগে ফেঁসে গেলেন হত্যা মামলার আসামি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৩, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

সংবাদদাতা, বরিশাল: ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চে এক যাত্রীর মানিব্যাগ চুরির অভিযোগে মো. রিপন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। আটক রিপনের বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানা এলাকায়।

আজ শনিবার ভোরে তাকে আটক করা হয়। এর আগেও একই রুটের লঞ্চে যাত্রীদের মালামাল চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটক রিপনের বিরুদ্ধে পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌ থানার ওসি হাসনাত জামান।

সংশ্লিষ্টরা জানান, আটক ওই ব্যক্তি পুলিশের স্টিকার লাগানো ব্যাগ এবং মোটরসাইকেল নিয়ে গত শুক্রবার রাতে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে এমভি পারাবত-১২ লঞ্চের দ্বিতীয় তলায় ডেকে আসন গ্রহণ করে। শনিবার ভোরে যে কোনও এক সময় সে একই ডেকের শহীদুল ইসলাম নামে এক যাত্রীর মানিব্যাগ চুরি করে। মানিব্যাগ থেকে টাকা রেখে ব্যাগটি নদীতে ফেলে দেয় সে। বিষয়টি লঞ্চের সিসি ক্যামেরায় দেখে ফেলে কর্মচারীরা। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এক যাত্রীর মানিব্যাগ চুরির কথা স্বীকার করে। পরে যাত্রী ও লঞ্চের কর্মচারীরা তাকে আটক করে বরিশাল নৌ পুলিশে সোপর্দ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদেও রিপন এক যাত্রীর মানিব্যাগ চুরির কথা স্বীকার করে। তার বিরুদ্ধে পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় সে। আটক রিপনের বিরুদ্ধে এর আগেও একই রুটের লঞ্চে যাত্রীদের মালামাল চুরির অভিযোগ রয়েছে বলে জানান লঞ্চের কর্মচারীরা।

বরিশাল নৌ থানার ওসি হাসনাত জামান জানান, যে যাত্রীর মানিব্যাগ চুরি হয়েছে সে তার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন না। অপরদিকে তার বিরুদ্ধে মীর্জাগঞ্জ থানায় হত্যা মামলা থাকায় তাকে ছেড়েও দেয়া যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নরসিংদী করোনা হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলো বসুন্ধরা গ্রুপ

ই-অরেঞ্জের সোহেল রানার সবশেষ অবস্থান জানাতে হাইকোর্টের নির্দেশ

জামালপুরে অধ্যক্ষের দুই বছর জেল, ১ লক্ষ টাকা জরিমানা

মতিঝিলে ছিনতাই চক্রের ২ সদস্য বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

টাইগারদের নির্বিষ বোলিং, লিড নিলো লঙ্কানরা

আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল

২৪ বছরে যা কেউ পারেনি; তাই করে দেখাল ব্রাজিল

মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পসংস্থার প্রধান

টিএএস এভিয়েশনের সাথে যোগ দিয়েছে ব্র্যাক ব্যাংক

যুক্তরাষ্ট্রের ‌‘আশ্রিত রাজ্য’ নয় ইসরায়েল : নেতানিয়াহু