300X70
বুধবার , ২৮ জুলাই ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মীরসরাইয়ে ছয় হাজার একর জমিতে মাছ উৎপাদন হয় ৪২ হাজার টন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৮, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জেগে উঠা চরে ফেনী নদীর মীরসরাই-সোনাগাজী অংশের মুহুরী প্রজেক্ট এলাকার প্রায় ছয় হাজার একর জমিতে বছরে ৪২ হাজার টন মাছ উৎপাদন হয়ে থাকে। এসব মাছের মধ্যে রয়েছে পাঙাশ, কার্প, তেলাপিয়া, পাবদা, শিং ইত্যাদি। তবে সবচেয়ে বেশি চাষ হয় কার্প জাতীয় মাছ।

এখানে বছরে ২২ হাজার টন কার্প জাতীয় মাছ চাষ হয়। প্রতি কেজি গড়ে ২০০ টাকা দরে যার আনুমানিক মূল্য ৪৪০ কোটি টাকা। এছাড়া তেলাপিয়া চাষ হয় নয় হাজার টন, ১০০ টাকা দরে যার মোট আনুমানিক মূল্য ৯০ কোটি টাকা। এছাড়া পাঙাশ, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয় প্রায় ১১ হাজার টন। প্রতি কেজি ১৫০ টাকা দরে যার আনুমানিক বাজার মূল্য ১৬৫ কোটি টাকা।

সব মিলিয়ে প্রতি বছর মুহুরী মৎস্য প্রকল্পগুলোতে ৬৯৫ কোটি টাকার মাছ উৎপাদন হয়ে থাকে। এসব মাছ চাষের সঙ্গে জড়িত চার শতাধিক মানুষ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মানুষের সংখ্যা প্রায় আট হাজার। শুধু তা-ই নয়, মৎস্য উৎপাদন ক্ষেত্র হিসেবে খ্যাত মীরসরাইয়ে রয়েছে ২৯টি জেলে পাড়া। এসব জেলে পাড়ার হাজার হাজার মানুষও মাছ ধরে জীবন ধারণ করে থাকেন।

জানা গেছে, ফেনী নদীর মীরসরাই-সোনাগাজী অংশের উপকূলীয় অঞ্চলকে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে ১৯৮৪ সালে ৫০ কিলোমিটার বাঁধ নির্মাণ করে সরকার। বাঁধ নির্মাণের ফলাফল হিসেবে বাঁধের দুই পাশে কয়েক হাজার একর চর জেগে ওঠে। জেগে ওঠা এ চর আশীর্বাদ হয়ে দেখা দেয় স্থানীয় মৎস্যচাষীদের কাছে। ধীরে ধীরে মুহুরী প্রজেক্ট হিসেবে পরিচিত এ এলাকায় গড়ে ওঠে পরিকল্পিত মৎস্য প্রকল্প। কেবল স্থানীয়রাই নয়, সেখানে বিনিয়োগ করে দেশের নামিদামি শিল্প গ্রুপগুলো।

অন্যদিকে মাছ বেচাকেনার জন্য বারইয়ারহাট পৌর এলাকায় গড়ে উঠেছে উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ মাছের আড়ত। এ আড়তে দৈনিক অর্ধ কোটি টাকার মাছ বেচাকেনা হয়। যার সিংহভাগ আসে মুহুরী প্রজেক্ট থেকে। মীরসরাইয়ে বছরে মাছের চাহিদা নয় হাজার টনের মতো। মুহুরী প্রজেক্ট এলাকায় উৎপাদিত মাছ নিজ উপজেলার চাহিদা মিটিয়ে চট্টগ্রামেরও ৭০ ভাগ মাছের চাহিদা পূরণ করে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁধ নির্মাণের পর অনেকে বিচ্ছিন্নভাবে মাছ চাষ করলেও ১৯৯৬ সালে বেশ কয়েকজন মৎস্য চাষী আধুনিক পদ্ধতিতে ও বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন। এরপর মেরিডিয়ান, বসুন্ধরা, আবুল খায়েরের মতো নামিদামি শিল্প গ্রুপ বাণিজ্যিকভাবে মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষ শুরু করে। শুধু চাষ নয় এখানে উৎপাদন হয় মনোসেক্স তেলাপিয়া জাতের মাছের পোনা, যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে।

আনোয়ার এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী হাজী আনোয়ার হোসেন জানান, মুহুরী প্রজেক্ট এলাকায় তার ১৩০ একর মৎস্য প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে বছরে প্রায় এক হাজার টন মাছ উৎপাদন হয়। তবে দিন দিন মাছের খাবারের দাম বেড়ে যাওয়ায় খরচের তুলনায় লাভ কম হচ্ছে।

মুহুরী প্রজেক্ট এলাকায় অবস্থিত মেরিডিয়ান হ্যাচারির ব্যবস্থাপক খাজা মো. নিজাম উদ্দিন জানান, তাদের হ্যাচারিতে বছরে সাত-আট কোটি মনোসেক্স তেলাপিয়া পোনা উৎপাদন করা হয়, যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা। এসব পোনা সিলেট, কক্সবাজার, কুমিল্লা, স›দ্বীপ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও ৫০ একর জমিতে বছরে প্রায় ৩৭০ টন তেলাপিয়া ও পাঙাশ মাছ উৎপাদন করে মেরিডিয়ান গ্রুপ।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, মীরসরাই উপজেলার মুহুরী মৎস্য প্রকল্প দেশের একটি স্বনামধন্য মাছ উৎপাদন ক্ষেত্র। এখানে ছয় হাজার একর প্রকল্পে বছরে প্রায় ৪২ হাজার টন মাছ উৎপাদন হয়ে থাকে। চট্টগ্রামের ৭০ ভাগ মাছের চাহিদা পূরণ করে মুহুরী প্রজেক্ট মৎস্য প্রকল্প। এখানে যারা মাছ চাষ করেন, সরকারের পক্ষ থেকে তাদের যেকোনো প্রয়োজনে যথাযথ সহায়তা ও পরামর্শ দেয়া হয় বলে জানান এ কর্মকর্তা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি

অভিনেতা ভারত কাউল সস্ত্রীক করোনায় আক্রান্ত

বিশ্বে মৃত্যু ৪৯ লাখ ৫৪ হাজার, শনাক্ত ২৪ কোটি ৪০ লাখ

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চাটখিলে বাড়তি ভাড়া আদায় করায় ২০ হাজার টাকা অর্থদন্ড

শুধু বড়লোক নয়, রিকশাওয়ালা দিন মজুররাও ফ্ল্যাটে থাকবে : প্রধানমন্ত্রী

দেশে প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে ভোট

বাঙ্গালীদের চিরচেনা গরু-লাঙল দিয়ে জমি চাষ কমে যাচ্ছে

পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা