300X70
বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস: মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৯, ২০২২ ১:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সিপেরিমেন্টাল হলে প্রখ্যাত কথাসাহিত্যিক ও চিকিৎসা নৃবিজ্ঞানী শাহাদুজ্জামান এবং জনস্বাস্থ্যবিদ ডা. খায়রুল ইসলামের যৌথভাবে রচিত এবং প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থ মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।

যুদ্ধের নৃশংসতায় বহু মানুষ আহত, নিহত হন ও পঙ্গুত্ব বরন করেন, এই মানুষদের চিকিৎসা ব্যবস্থাপনা যুদ্ধের একটি অনিবার্য অংশ। এই বইয়ে লেখকরা দীর্ঘ গবেষনার মাধ্যমে সংগ্রহীত ১৯৭১ এর চিকিৎসা ব্যাবস্থাপনার বহু অজানা অধ্যায়ের উপর আলোকপাত করেছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুল ভুখন্ডে, ভারতের শরনার্থী শিবিরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকভাবে ডাক্তার, নার্স, পল্লী চিকিৎসকসহ সাধারন মানুষেরা কি করে চিকিৎসা যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তারই ইতিবৃত্ত রয়েছে এই বইয়ে।

প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং চিকিৎসা সেনা সহ অনেক গন্যমান্য মানুষ এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। শাহাদুজ্জামান এবং খায়রুল ইসলাম তাদের গবেষনার প্রেক্ষাপট, তথ্য সংগ্রহের অভিজ্ঞতা এবং বাংলাদেশের ইতিহাস চর্চায় এই গ্রন্থের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী; বাংলাদেশ হাসপাতালের সামরিক নার্স ও বীর মুক্তিযোদ্ধা পদ্মা রহমান; স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান এবং ডাঃ কাজী তামান্না। বইটি প্রথমা প্রকাশনের দোকানে ও অনলাইন স্টোরে পাওয়া যাবে। বইটির মুল্য মাত্র ৬৫০ টাকা।

লেখক সম্পর্কে:
শাহাদুজ্জামান একজন চিকিৎসা নৃবিজ্ঞানী এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ সাসেক্স, যুক্তরাজ্যে কর্মরত একজন অধ্যাপক। তিনি ছোটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী, কলাম ও সমসাময়িক বিষয়ে প্রবন্ধ লিখেন এবং এখন পর্যন্ত তার প্রায় ৩০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। তিনি ২০১৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

মোঃ খায়রুল ইসলাম বাংলাদেশের একজন নেতৃস্থানীয় জনস্বাস্থ্য ও উন্নয়ন পেশাজীবী। বর্তমানে তিনি ওয়াটারএইড, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে মেডিসিনে স্নাতক এবং নিপসম ও বোস্টন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি প্রথমা প্রকাশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ বইটির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং একজন প্রদায়ক। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত স্বাস্থ্য খাতের দুর্নীতি এবং মুজিবপিডিয়ায় প্রকাশিত স্বাস্থ্য খাত বইগুলোর একজন প্রদায়ক।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

গোবিন্দগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন তিন গরু চোরের মৃত্যু

বিমান এয়ারলাইন্সে দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রীরা যাতায়াত করতে পারবে

নৌযান শ্রমিকদের ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ, পণ্য পরিবহনও বন্ধ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর হানা

যশোরে জমি নিয়ে বিরোধ: চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে

রাজধানীতে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার

যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন কারাদণ্ড

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন রেজিষ্ট্রার ফজলুল হক মারা গেছে

ভোটগ্রহণ এভাবেই চললে জয়ের ব্যাপারে আশাবাদী আবুল খায়ের আবদুল্লাহ