300X70
রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মুজিববর্ষ উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ১৩তম সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৩০, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে আজ রোববার সকালে কমিটির ১৩তম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী এবং জন্মশতবার্ষিকী উদ্যাপনের জন্য প্রকাশনা ও সাহিত্য উপকমিটির আহবায়ক আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যক্রম ও মেয়াদবৃদ্ধি, কমিটি কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থসমূহের প্রকাশনা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

সভার শুরুতেই, জাতীয় বাস্তবায়ন কমিটির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রকাশনা উৎসব আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, কমিটির আর্থিক বিষয় নিষ্পন্ন ও বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পন্নের জন্য এ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌ:ধুরী সভাইকে অবহিত করেন।

সভায় গত সভার কার্যবিবরনী অনুমোদনের পর বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে একটি শোক প্রস্তাব অনুমোদন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে ড. রফিকুল ইসলামের অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

সভায় প্রধান সমন্বয়ক জানান, গত ১২তম সভার পরবর্তী সময়ে “মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে” ১৬-১৭ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনসহ দু’টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, ৬৪ জেলায় বইমেলা আয়োজন ও বিভিন্ন দিবস উপলক্ষ্যে পোস্টার প্রকাশ করা হয় এবং ১০ই জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনের মিলনায়নে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে “মুক্ত স্বদেশে জাতির পিতা” শীর্ষক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশে বিদেশে প্রচারিত হয় বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও, সভায় মুজিববর্ষ উপলক্ষ্যে বাস্তবায়ন কমিটির দু’বছরের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ, অমর একুশে বইমেলায় অংশগ্রহণ এবং বাস্তবায়ন কমিটির কয়েকটি প্রকাশনা উৎসব আয়োজন, বঙ্গবন্ধু স্কলার এবং বঙ্গবন্ধু কুইজের চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, জাতীয় বাস্তবায়ন কমিটির সংস্কৃতি বিষয়ক উপকমিটির আহবায়ক আসাদুজ্জামান নূর এমপি, জাতীয় বাস্তবায়ন কমিটির চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটির আহবায়ক সৈয়দ হাসান ইমাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম মাসুরা হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ হাসান রাসেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশিষ্ট কবি ও লেখক আনিসুল হক, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং জাতীয় বাস্তবায়ন কমিটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিলেটে এলজিইডিরর “জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক, প্রশিক্ষণ ও কাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি : অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান

জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় চ্যালেঞ্জ : স্থানীয় সরকার উপদেষ্টা

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাউবি’র বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

১০৬ দেশে ছড়িয়েছে ওমিক্রন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নববধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোন পেয়ে হাসপাতালে ভর্তি করালো পুলিশ

ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু, পরিবারের মামলা

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত হল মোনাশ ওপেন ডে