300X70
শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মৃত্যুঞ্জয়ী মুজিব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৫, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেখ মুজিব কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি একটি প্রতিষ্ঠান, একটি আন্দোলন থেকে একটি সংগ্রাম এবং সংগ্রাম থেকে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের স্থপতি। তিনি একটি দেশ ও একটি জাতির ইতিহাস। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। মুজিব সামরিক শাসনকে পিছু হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলা এবং বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে তার অবদানের
জন্য ভারতবর্ষীয় এবং বিশ্বজুড়ে সকল বাংলাভাষীর কাছে সম্পুজনীয়।

২০০৪ সালে বিবিসি বাংলা রেডিও সার্ভিস পরিচালিত বিশ্বব্যাপী শ্রোতা জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন। ১৯৭১ সালে একটি মুক্তি শিবিরে একজন মুক্তিযোদ্ধাকে আপনি কেন যুদ্ধ করছেন ? জিজ্ঞাসা করলে তিনি জবাব দেন, আমরা শেখ মুজিবের জন্য অস্ত্র ধরেছি। তিনি সাধারণ মানুষের বন্ধু। জাতির কাছে তিনি পিতা। পৃথিবীর সকলের কাছে তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি।

সাংবাদিক শেরিল ডান বলেছেন, বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব হলেন একমাত্র নেতা যিনি, রক্তে, বর্ণে, ভাষায়, সংস্কৃতিতে এবং জন্মে একজন পূর্ণাঙ্গ বাঙালি। তার রাজনৈতিক প্রজ্ঞা অসীম। তার কন্ঠ বজ্র কঠিন। তার মোহনীয় ব্যক্তিত্বে সহজেই আবিষ্ট হয় সাধারণ মানুষ। তার সাহস এবং অনুপ্রেরনাশক্তি তাকে এই সময়ের অনন্য সেরামানব এ পরিণত করেছে।

নিউজউইক পত্রিকা তাকে ‘রাজনীতির কবি’ হিসাবে আখ্যায়িতকরেছে। বৃটিশ মর্নিবাধিকার আন্দোলনের নেতা, প্রয়াত লর্ড ফেনার ব্রকওয়ে বলেছিলেন, বলতে গেলে, শেখ মুজিব হলেন জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী এবং ডি ভেলেরা এর থেকেও মহান নেতা ।
১৯৭৩ সালে আলজিয়ার্সে নন এ্যালাইনড্ ? সন্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে কোলাকুলী করার সময়ে কিউবার নেতা ফিডেল ক্যাষ্ট্রো বলেন, “ আমি হিমালয় দেখি নাই, কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি।

ব্যক্তিত্ব এবং সাহসীকতায় তিনি হিমালয়সম। আর এভাবেই আমার হিমালয় দর্শন। বাংলা, বাঙালির কৃষ্টি এবং ইতিহাস রক্ষায় সবার আগে যিনি আন্দোলনে নেমেছেন, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫৫ সালের ২৫ আগস্ট করাচিতে পাকিস্তান গণপরিষদে বঙ্গবন্ধু বলেন, “স্যার আপনি দেখবেন ওরা পূর্ববাংলা নামের পরিবর্তে পূর্ব পাকিস্তান নাম রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি যে, আপনারা এটাকে বাংলা নামে ডাকেন। বাংলা শব্দটার একটি নিজস্ব ইতিহাস আছে, আছে এর একটা ঐতিহ্য। আপনারা এই নাম আমাদের জনগণের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিবর্তন করতে পারেন।

আপনারা যদি ঐ নাম পরিবর্তন করতে চান তাহলে আমাদের বাংলায় আবার যেতে হবে এবং সেখানকার জনগণের কাছে জিজ্ঞেস করতে হবে তারা নাম পরিবর্তনকে মেনে নেবে কিনা। এক ইউনিটের প্রস্তাবটা গঠনতন্ত্রে অন্তভুক্ত হতে পারে। আপনারা এই প্রশ্নটাকে এখনই কেন তুলতে চান? বাংলাভাষাকে, রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার ব্যাপারে কি হবে? যুক্ত নির্বাচনী এলাকা গঠনের প্রশ্নটারই কি সমাধান? আমাদের স্বায়ত্তশাসন সম্বন্ধেই বা কি ভাবছেন? পূর্ববাংলার জনগণ অন্যান্য প্রশ্নগুলোর সমাধানের সাথে এক ইউনিটের প্রশ্নটাকে বিবেচনা করতে স্থপতি। তাই আমি আমার ঐ অংশের বন্ধুদের কাছে আবেদন জানাবো তারা যেন আমাদের জনগণের ‘রেফারেন্ডাম’ অথবা গণভোটের মাধ্যমে দেয়া রায়কে মেনে নেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এই দাবিকে অগ্রাহ্য করেই পাকিস্তানী শাষক গোষ্ঠি বাংলাকে পূর্ব পাকিস্তান ডাকতে থাকে। অনেক বছর পরে, প্রহসনমূলক আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাবার পরে বঙ্গবন্ধু এই বঞ্চনা থেকে মুক্তির জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। ৫ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের এক জনসভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন ‘বাংলাদেশ’।

তিনি বলেন, “এদেশের বুক হইতে, মানচিত্রের পৃষ্ঠা হইতে ‘বাংলা’ কথাটির সর্বশেষ চিহ্নটুকুও চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইতেছে। …. একমাত্র ‘বঙ্গোপসাগর’ ছাড়া আর কোন কিছুর নামের সঙ্গে ‘বাংলা’ কথাটির অস্তিত্ব খুঁজিয়া পাওয়া যায় না। . জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি- আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম ‘পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র ‘বাংলাদেশ’। ১৯৭১ সালের ৭ই মার্চে তৎকালীন রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষন ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক। রেসকোর্সের জনসমুদ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’।

ঐতিহাসিক ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শৃংখল মুক্তির আহ্বান জানিয়ে ঘোষণা করেন, “রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন শাহ আল্লাহ্ ।” মার্চের ২৩ তারিখ ছিল পাকিস্তানের দিবস। অথচ ঐদিন পূর্ব বাংলার সকল বাসস্থান- অফিসে বাংলাদেশের প্রস্তাবিত পতাকা উত্তোলন করা হয়।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসসস্তানের বাইরে হাজারো উৎফুল জনতার উপস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ছাত্র জনতার মার্চপাস্টে সালাম গ্রহণ করেন। নিজ গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে ঢাকার রাজপথ পেড়িয়ে প্রেসিডেন্ট প্রাসাদে যান। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আলোচনার জন্য।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কালিয়ায় শিশু নির্যাতনকারী চেয়ারম্যানের নামে মামলা

দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ

জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

শিল্পকলায় আজ মঞ্চস্থ হবে ‘আপন-দুলাল

একদিনে করোনায় মৃত্যু আরো ৩৬, শনাক্ত ১,১৯৩জন

চতুর্থ শিল্প বিপ্লবের প্রায়োগিক আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এগিয়ে যেতে হবে : অধ্যাপক ড. মাহবুবা নাসরীন

বরগুনায় ৭ টি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস জব্দ

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওর্য়াডস পেল ইসলামী ব্যংক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাস্টারকার্ডের এক্সিলেন্স এ্যাওয়ার্ড পেলো দু’টি শাখা

স্থানীয় জনপ্রতিনিধিদের দলীয় শান্তি-শৃংখলা বজায় রাখার আহবান স্থানীয় সরকার মন্ত্রীর