300X70
শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মেট্রোরেলের নিচ্ছিদ্র নিরাপত্তায় ডিএমপি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩১, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: গত ২৮ ডিসেম্বর ২০২২ উদ্বোধন হলো পদ্মা সেতুর পর বাংলাদেশের আরও একটি মেগা প্রকল্প মেট্রোরেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্ধোধনের মধ্যদিয়ে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলকে যাত্রী পরিবহনের অনুমতি প্রদান করেন।

সেইসাথে মেট্রোরেল উদ্ধোধনের মধ্যদিয়ে বাংলাদেশ ২০৪১ সালের ‘স্মার্ট বাংলাদেশ’ হওয়ার আরও একধাপ এগিয়ে গেল। প্রযুক্তিগত উন্নয়ন ও সাধারণ জনগণকে প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গর্জে উঠবে। মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্প তরতর করে জেগে ওঠার মাধ্যমে স্বাধীনতার একান্ন বছর পরের বাংলাদেশ ক্রমান্বয়ে আরও বদলে যাবে নিশ্চয়ই। পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল প্রকল্পসহ এ ধরনের বড় বড় প্রকল্প বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনযাপনের মানকে আরও ত্বরান্বিত করবে। এইসব উন্নয়ন প্রকল্পে জড়িত সকলকে অভিনন্দন জানাই।

রাজধানীর বুকে মেট্রোরেল ছুটে চলার পরপরই একটি খবরের শিরোনাম আমার চোখে পড়ে। খবরটি হলো- এমআরটি পুলিশ ফাইল ‘সচিবালয়ে’, নিরাপত্তায় ‘আপাতত’ ডিএমপি। বুঝতে বাকি থাকে না যে মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বে যুক্ত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র কম্পিউটার বিভাগে কর্মরত হওয়ায় আমার বুকটা গর্বে ভরে ওঠে এটা ভেবে যে ডিএমপি’র মতো এত গুরুত্বপূর্ণ ইউনিট মেট্রোরেলকে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে জড়িয়ে রাখবে, যা রাজধানীবাসীর আরও একটি বিরাট পাওয়া।

ডিএমপিকে নিরাপত্তায় অংশীদার করায় মেট্রোরেল কর্তৃপক্ষের এই সুদূরপ্রসারী সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। সেইসাথে ডিএমপিকেও শুভেচ্ছা যে তারাও উন্নয়নের এই মেগা প্রকল্পে নিজেদের সহযোগী হিসেবে হাত বাড়িয়ে দিয়ে জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্ন চলাচলকে গতিশীল করতে অসামান্য ভূমিকায় উর্ত্তীণ হয়েছে।

প্রশ্ন হতে পারে, মেট্রোরেলের নিরাপত্তার জন্য তাদের নিজস্ব কোনো জনবল থাকতে পারত কিনা? কেনই-বা ডিএমপিকে দায়িত্ব দিতে হবে? সে প্রশ্নেই আসছি। খবরে বলা হয়েছে, মেট্রোরেলের জন্য পুলিশের বিশেষ ইউনিট গঠন সম্পন্ন না হওয়ায় এ রেলপথের সার্বিক নিরাপত্তায় ‘আপাতত’ ঢাকা মহানগর পুলিশ দায়িত্ব পালন করবে। অর্থাৎ মেট্রোরেলের জন্যই তৈরি হচ্ছে আলাদা পুলিশ সদস্য যারা কিনা এমআরটি পুলিশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

তবে এমআরটি পুলিশ আলাদা কোনো একক ইউনিট না হয়ে ডিএমপি ইউনিটের সরাসরি তত্ত্বাবধানে হলে এটি হবে ডিএমপির আরও একটি অর্জন। সক্ষমতার বিষয় নিয়েও থাকবে না কোনো দ্বিধাদ্বন্দ্ব। কেননা, এরইমধ্যে কেউ কেউ প্রশ্ন করতে শুরু করেছে যে এমআরটি পুলিশ কি আসলেই মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? তাই শুরুতে ডিএমপি যেমন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে, পরবর্তীতেও ডিএমপি’র অধীনে থাকলে সেই নিচ্ছিদ্র নিরাপত্তার ধারাবাহিকতাটা বজায় থাকত বলেই আমার দৃঢ় বিশ্বাস।

স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের আগের দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক উত্তরার দিয়াবাড়ি স্টেশনের সার্বিক প্রস্তুতির বিষয়টি ঘুরে দেখেন। এবং তিনি জানান, ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ ইউনিট গঠন হওয়ার আগ পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা ঢাকা মহানগর পুলিশই দেবে। এমন দৃঢ়পণ কথার মধ্যদিয়ে রাজধানীবাসীকে এই বার্তাটিই জানানোর চেষ্টা করলেন তিনি, জনগণের জন্য পুলিশ সর্বদা নিবেদিতপ্রাণ। রাজধানীর সার্বিক নিরাপত্তায় ডিএমপি সর্বদা সচেষ্ট ও সচেতন।

আমি মনে করি, মেট্রোরেলের নিরাপত্তাজনিত কাজে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থাকলে সেটি হবে সবচেয়ে গ্রহণযোগ্য। প্রতিটি স্টেশনে প্রবেশ ও বহির্গমন পথে নির্দিষ্ট সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করলে এবং অফিসারগণ ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করলে তা হবে ফলপ্রসূ।

এছাড়া ডিএমপি সদস্য দায়িত্বে থাকলে মেট্রোরেলের স্টেশনের আশপাশে দোকানপাট করতে না দেওয়া, ফুটপাত পরিষ্কার রাখা; মেট্রোরেলে যারা উঠবেন ও নামবেন তাদের শৃঙ্খলা দেখার দায়িত্ব পালনের বিষয়টিও সুশৃঙ্খলিত ও মার্জিত হবে। সবমিলিয়ে, ঢাকা মেট্রোরেলের মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি থাকুক নিরাপত্তার চাদরে।

প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্ব ও কর্তৃব্যবোধ আছে যা আগামীর বাংলাদেশকে আরও শক্তিশালী ও উন্নয়নে প্রগতিশীল করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম হাইস্কুল নবীনগরের শিক্ষার্থীদের পুনর্মিলনী

জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতির অভিযোগ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে ২৫ হাজার শরণার্থী

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২২ গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র: পুতিন

বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা: গাইবান্ধায় আরো ১৫০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল কালের কন্ঠ শুভসংঘ

বসুন্ধরা বিটুমিনে পদ্মাসেতু লিংক রোড-পায়রা বন্দর প্রকল্প

শপথ নিলেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া

বেনাপোলে সীমান্তে ফেন্সিডিলসহ এক মাদককারবারি আটক

দিনাজপুরে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান