300X70
মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মেসিদের সাথে বাংলাদেশের বিকাশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৯, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের সাথে বিকাশের ব্র্যান্ড পার্টনারশিপ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : খেলাধুলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ আজ তাদের ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করেছে।

বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ, এই উদ্যোগের মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হলো। প্রতিবারের মতোই ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা দল বাংলাদেশী ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সাথে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ।

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের প্রতি বিশ্বব্যাপী ধারাবাহিক সমর্থনের অংশ হিসেবে এএফএ বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা ধরনের ব্র্যান্ড সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করে আসছে। সেই প্রেক্ষাপটেই একসাথে কাজ করতে বাংলাদেশের সেরা ব্র্যান্ড বিকাশকে বেছে নিয়েছে এএফএ। আর্থিক সেবায় নির্ভরতা ও বিশ্বস্ততার প্রতিষ্ঠান বিকাশ এবং আর্জেন্টিনা ফুটবল দল–উভয়েই অগণিত বাংলাদেশীর মন জয় করেছে। প্রতিষ্ঠান দু’টি এখন কোটি ফুটবল অনুরাগীদের সাথে তাদের প্রিয় লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, এমি মার্টিনেজদের মতো সুপারস্টারদের সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ফুটবল শৈলি দেখেই ফুটবলের প্রতি গভীর ভালবাসা সৃষ্টি হয়েছিলো অগণিত বাংলাদেশীর, যা আজো অটুট আছে প্রজন্ম থেকে প্রজন্মে।

এবার স্বপ্নের ফুটবল সুপারস্টারদেরকে বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের আরো কাছাকাছি এনে দেবে এই উদ্যোগ। এই অংশীদারিত্বের ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং বিকাশ– উভয়েই আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ডিজিটাল সেবার মাধ্যমে দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে দেশের ৭ কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

আর তাই, খেলাধুলার মাধ্যমে মানুষের ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে এই রোমাঞ্চকর অভিযাত্রায় এএফএ-এর সাথে যুক্ত হলো শক্তিশালী এই বাংলাদেশী ব্র্যান্ডটি৷

এ প্রসঙ্গে এএফএ-এর প্রেসিডেন্ট ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেন, “আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পুরো বিশ্বকাপজুড়েই বাংলাদেশীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশী আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ আনন্দিত। বিকাশের মাধ্যমে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির একটি সত্যিকারের মাইলফলক অর্জিত হয়েছে। এরকম অংশীদারিত্বের ফলে আমরা নতুন নতুন অঞ্চলগুলোতে যেতে পারবো যেখানে আমাদের জাতীয় ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছেন। এ অনন্য অভিযাত্রায় আমরা বিকাশকে স্বাগত জানাই।”

বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “মানুষের ক্ষমতায়ন ও বিনোদনকে এক সুতোয় গেঁথে সারা বিশ্বকে একত্রিত করে ফুটবল। ধ্রুপদী ও ছন্দময় আর্জেন্টিনীয় ফুটবল এবং তাদের তারকা-সমৃদ্ধ দলগুলো যুগ যুগ ধরে সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশী ভক্তদের প্রাণঢালা সমর্থন বিশ্বব্যাপী অকুণ্ঠ প্রশংসা পেয়েছে।

একইভাবে বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির গল্পও এখন বিশ্বব্যাপী নন্দিত। সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের জনগণের নিরলস প্রচেষ্টা শীঘ্রই বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে চলেছে। এই প্রত্যাশার আলোকেই, বিশ্বের শীর্ষ ফুটবল দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়রা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড বিকাশ-এর সাথে সহযোগী হতে আগ্রহী হয়েছে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই অংশীদারিত্ব সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে আরো গভীরভাবে জানাতে সাহায্য করবে।”

এএফএ-এর চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন বলেছেন, “গত পাঁচ বছরে আমরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি ও বিশ্বব্যাপী বাণিজ্যিক সুযোগ সৃষ্টির জন্য একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য স্থাপন করেছি। সেই ধারাবাহিকতায়, এএফএ-এর স্পষ্ট দিকনির্দেশনা ও আন্তরিকভাবে কাজ করার ফলই হলো বিকাশের সাথে আজকের এই আঞ্চলিক ব্র্যান্ড পার্টনারশিপ।

চীন, ভারত, মধ্যপ্রাচ্যের পর এখন বাংলাদেশেও এএফএ ব্র্যান্ডের বৈশ্বিক সম্প্রসারণ হলো। এখন আর্জেন্টিনা ফুটবল টিমের ভক্ত ও বিকাশ ব্যবহারকারীরা তাদের প্রিয় খেলোয়াড়দের আরো কাছে আসতে পারবেন। আমরা আনন্দের সাথে ঘোষণা করছি, বাংলাদেশের ইতিহাসে এএফএ-এর প্রথম আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হলো বিকাশ। আমাদের লক্ষ্য, একসাথে কাজ করে এই অংশীদারিত্বকে আরো শক্তিশালী করা এবং বিকাশের মতো বিশ্বমানের ব্র্যান্ডগুলোর সাথে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করা। এএফএ এবং বিকাশ যৌথভাবে একে অপরের প্রচারণায় ও ব্র্যান্ড ভ্যাল্যু বাড়াতে কাজ করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালের জন্য ২৫০টি অক্সিজেন সিলিন্ডার রিফিলের ব্যবস্থা করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্

গাইবান্ধায় ৫ দিনব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ শুরু হচ্ছে

বদলে যাওয়া বাংলাদেশের গল্প

শ্রীলঙ্কাকে দ্রুত থামানোর লক্ষ্যে লড়াইয়ে বাংলাদেশ

শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

ইইউ দেশগুলোতে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের নতুন রেকর্ড

বিকাশ থেকে দৈনিক ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা সেন্ড মানির সুযোগ

Download Mostbet App 2023 Apk Download Links Android & iO

Download Mostbet App 2023 Apk Download Links Android & iO

নান্দাইলে ছাত্রলীগের নতুন কমিটির পরিচিতি সভা, সংবর্ধনা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত